Paris Olympics 2024: রুপো পাবেন ভিনেশ? আদালতে তিন ঘণ্টা শুনানি শেষে কী বলছেন আইনজীবীরা?
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছিল শুক্রবার। প্রথম দিনেই প্রায় তিন ঘণ্টা ধরে চলে শুনানি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় কুস্তিগীরের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অলিম্পিক্স গেমস শেষ হওয়ার আগেই।
শুক্রবার সিএএস যে বিবৃতি দিয়েছে তার অর্থ ভিনেশের পদক জয়ের আশা এখনও শেষ হয়নি এবং তাঁর রুপোর আশা এখনও সামান্য হলেও বেঁচে আছে। ভারতের বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ২৯ বছর বয়সি কুস্তিগীরের মামলার সঙ্গে যুক্ত রয়েছেন। ভিনেশের প্রতিনিধিত্ব করছেন ফরাসি আইনজীবীদের একটি দল। এই মামলার রায়ে ভিনেশের পক্ষে যেতে পারে বলে আশাবাদী আইনজীবী বিদুষ্পত সিঙ্ঘানিয়া।

বিদুষ্পত সিঙ্ঘানিয়া জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত জানানো হবে। শুনানি ভাল হয়েছে। আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে কেন ভিনেশের রুপোর পদক পাওয়া উচিৎ। আমাদের বক্তব্য আদালত শুনেছেন। শনিবার ফের এই মামলার শুনানি হবে। আশা করছি রায় ভিনেশের পক্ষে যাবে।"
একইসঙ্গে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে তিনি আরও বলেছেন, মাননীয় হরিশ সালভে, দেশের শীর্ষ আইনজীবীদের মধ্যে একজন, আমাদের প্রতিনিধিত্ব করছিলেন, তাই স্পষ্টতই আমরা আমাদের যুক্তিতে অনেক ইতিবাচক বিষয় দেখতে পাচ্ছি। আমরা যুক্তি দিয়েছিলাম যে ওজনের ইস্যুতে ভিনেশকে বাতিল করা হল তা উপযুক্ত নয়।'
ভিনেশের হয়ে লড়াই করা আইনজীবীরা বলেন, শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় ওজন বেড়েছে। প্রত্যেক খেলোয়াড় নিজের শরীরের খেয়াল রাখেন। প্রতিযোগিতার প্রথম দিন ভিনে শের ওজন নিার্ধারিত ৫০ কেডির মধ্যেই ছিল। পরে ওজন বাড়ে। এটা স্বাভাবিক পদ্ধতি। এর মধ্যে কোনও অনিয়ম নেই।
নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়। সেমিফাইনািল ম্যাচে জয়ের পর থেকেই একাধিক চেষ্টা করেন শরীর থেকে বাড়তি ওজনটা কমিয়ে ফেলতে। বহু প্রচেষ্টা করেও ভিনেশ ব্যর্থ হন।
গত ১ বছরের বেশি সময় ধরে ভিনেশ ফোগাট খেলার থেকেও বেশি চর্চায় ছিলেন রাজনৈতিক কারণে। বিজেপির প্রাক্তন সংসাদ তথা কুস্তি ফেডারেশনের পূর্বতন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে লড়েছেন দীর্ঘদিন ধরেই। দিনের পর দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন। ম্যাটের লড়াইয়ে জিতেও পদক আসেনি, কোর্টের লড়াইয়ে জিতে কি পদক আসবে? উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications