Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: পদকের শীর্ষস্থানের লড়াইয়ে চিনকে টেক্কা আমেরিকার, ভারতের স্থান কত নম্বরে?

সমাপ্ত হল প্যারিস অলিম্পিক্সের সব ইভেন্ট। গত ১৫ দিন ধরে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে বসেছি‌ল গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের সেরা ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। রেকর্ড থেকে বিতর্ক কোনও কিছুই কম হয়নি প্যারিস অলিম্পিক্সে। শেষ পর্যন্ত জয় হল খেলাধুলার। ভারত থেকে এবার মোট ১১৭ জন ক্রীড়াবিদ অলিম্পিক্সে অংশ নিয়েছি‌লেন।

অলিম্পিক্স মানেই পদকের লড়াই। পোডিয়ামে স্থান করে নিয়ে দেশকে গর্বিত করাই এই প্রতিযোগিতায় এক এবং একমাত্র লক্ষ্য থাকে অ্যাথলিটদের। বিগত কয়েকটি অলিম্পি্ক্সের ধারা বজায় রেখে এবারও পদকের শীর্ষস্থানের জন্য লড়াই হল আমেরিকা ও চিনের মধ্যে। শেষ পর্যন্ত চিনকে টেক্কা দিয়ে প্যারিসে পদকের লড়াইয়ে শীর্ষস্থান দখল করে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র।

Paris Olympics

শেষ দিনে আমেরিকাকে শীর্ষ তুলল সেই দেশের মহিলা বাস্কেটবল টিম। তারা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। সেই সঙ্গে সোনা জয়ের সংখ্যায় চিনকে ছুঁয়ে ফেলল আমেরিকা। ব্রোঞ্জ এবং রুপোর পদক বেশি থাকায় শীর্ষে থাকল আমেরিকাই।

প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্র ৪০টি সোনা, ৪৪টি রুপো এবং ৪২টি ব্রোঞ্জ জিতে মোট ১২৬টি পদক ঘরে তুলেছে। ৪০টি সোনা জিতেছে এশিয়ার প্রবল শক্তিধর দেশ চিনও। কিন্তু চিন রুপো ২৭টি এবং ব্রোঞ্জ ২৪টি পেয়েছে। ফলে চিন দেশের মোট পদক ৯১। তৃতীয় স্থানে আছেন এশিয়ার আরও এক দেশ জাপান। এই দেশটি ২০টি সোনা, ১২টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ জিতেছে।

অস্ট্রেলিয়া এবার চতুর্থ স্থান দখল করে নিয়েছে। ১৮টি সোনা, ১৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ জিতেছেন অজি অ্যাথলিটরা। দেশের অলিম্পিক্স ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। তাদের পকস সংখ্যা ৫৩। আয়োজক দেশ ফ্রান্স পজক তালিকার ৫ নম্বরে জায়গা পেয়েছে। ফরাসিরা ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ জিতেছে। ফ্রান্স মোট ৬৪টি পদক পেয়েছে।

১৫টি সোনা, ৭টি রুপো, ১২টি ব্রোঞ্জ সহ ৩৪টি পদক নিয়ে নিয়ে ৬ নম্বরে নেদারল্যান্ডস। ১৪টি সোনা, ২২ রুপো, ২৯ রুপো সহ ৬৪টি পদক জিতে ব্রিটেন আছে ৭ নম্বরে। ১৩টি সোনা, ৯টি রুপো, ১০টি ব্রোঞ্জ সহ ৩২ পদক নিয়ে ৮ ‌নম্বরে দক্ষিণ কোরিয়া। ইতালি ৪০ পদক নিয়ে(১২ সোনা, ১৩ রুপো, ১৫ ব্রোঞ্জ) ৯ নম্বরে। ৩৩টি পদক নিয়ে জার্মানি ১০ নম্বরে।

ভারতের স্থান ৭১ ‌নম্বরে। এবার ভারত ৫টি ব্রোঞ্জ এবং ১টি রুপো জিতেছে। টোকিওতে সোনা জিতলেও এবার এবার কোনও সোনালি পদক ভারত জিততে পারেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+