Paris Olympics 2024: শাটলারদের ঘিরে প্রত্যাশার পাহাড়, সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি পদকের স্বপ্ন দেখাচ্ছেন

প্যারিসে রেকর্ড সংখ্যক পদকের প্রত্যাশা নিয়েই যাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। এবার যে ইভেন্ট গুলিতে বাড়তি ফোকাস থাকবে তার মধ্যে অন্যতম ব্যাডমিন্টন। এবার শাটলারদের নিয়ে রয়েছে প্রত্যাশার পাহাড়। সিন্ধু টানা তিনটি অলিম্পিক্সে পদক জিতলে ইতিহাস সৃষ্টি করতে পারবেন।

পিভি সিন্ধু তৃতীয় অলিম্পিক্স থেকে তৃতীয় পদকের প্রত্যাশা নিয়ে নামবেন। ব্যাডমিন্টনের ডাবলস থেকেও এবার পদক আসতে পারে বলে আশায় ক্রীড়াপ্রেমীরা। পুরুষদের ডাবলসে এবার স্বপ্ন দেখাচ্ছেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি । বিশ্ব ক্রম তালিকায় তিন নম্বরে থাকা এই জুটির দিকে নজর খাকবে সবার।

Paris Olympics

প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতের ব্যাডমিন্টন স্কোয়াডে রয়েছে সিন্ধু (মহিলা একক), এইচএস প্রণয় এবং লক্ষ্য সেন (পুরুষ একক), চিরাগ শেঠি এবং সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (পুরুষ দ্বৈত) এবং তানিশা ক্র্যাস্টো এবং অশ্বিনী পোনপ্পা (মহিলা দ্বৈত)।

প্যারিস অলিম্পিকে পুরুষদের একক বিভাগে শাটলারদের মান বিবেচনা করে পদক জিততে তাদের সত্যিই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। প্যারিসে ব্যাডমিন্টন পদক জেতার একমাত্র বাস্তবসম্মত আশা চিরাগ শেঠি এবং সাত্ত্বিকসাইরাজ জুটির থেকে।

তৃতীয় বাছাই করা সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ শেট্টি, বিশ্বের ৬ নম্বর জুটি ফাজার আলফিয়ান এবং ইন্দোনেশিয়ার মুহাম্মদ রিয়ান আরদিয়ান্টোর মুখোমুখি হবেন। গ্রুপ সি-তে ড্র করার পর, স্টার শাটলরা গ্রুপে বিশ্বের ৩১ নম্বর জার্মানির মার্ক ল্যামসফুস এবং মারভিন সিডেল এবং বিশ্বের ৪৩ নম্বর লুকাস করভি এবং ফ্রান্সের রোনান লাবারের বিরুদ্ধে ম্যাচ খেলবে। পুরুষদের দ্বৈত ব্যাডমিন্টনে মোট ১৭ জন জুটি অলিম্পিক বার্থ অর্জন করেছে। জোড়াগুলোকে চারজনের তিনটি গ্রুপে এবং পাঁচজনের একটি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্যারিসে ব্যাডমিন্টনে যাঁদের থেকে পদকের আশা সবথেকে বেশি করছে ভারত, সেই তালিকার শীর্ষে আছেন সাত্ত্বিক এবং চিরাগরা। তাঁরা ভারতের ব্যাডমিন্টনের ইতিহাসে একগুচ্ছ নজির গড়েছেন। কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসেও তাঁরা দেশকে সোনার পদক এনে দিয়েছেন। ২০২৩ সালে বিশ্বে এক নম্বর হয়েছিল এই জুটি। ২০২২ সালে জিতেছিল থমাস কাপও।২০২২ সালে থমাস কাপে ভারতের জয়ে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। সেবছর চোখ ধাধাঁনো পারফরম্যান্স করে এই জুটি।

২০২০ সালের টোকিও অলিম্পিক্সে অবশ্য একেবারেই আশাপ্রদ ছিল না সাত্ত্বিক-চিরাগের জুটি। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া এবং চিনা তাইপেইয়ের কাছে হেরে যান তাঁরা। অনেকের আশা, অলিম্পিক্স থেকেও পদক আনবেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী সাত্ত্বিক এবং চিরাগরা।

প্রকাশ পাড়ুকোন ১৫- সদস্যের ভারতীয় ব্যাডমিন্টন স্কোয়াডের সাথে একজন পরামর্শদাতা হিসাবে সফর করবেন । পাড়ুকোন, প্রথম ভারতীয় যিনি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+