Paris Olympics 2024: ভারতীয় তিরন্দাজদের চ্যালেঞ্জ শুরু কাল, অধরা পদক জয়ে কতটা প্রস্তুত তরুণদীপরা?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ফুটবল ও রাগবি ইভেন্ট শুরু হয়ে গেল আজ থেকে। কাল রয়েছে পুরুষ ও মহিলা তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ড।

মহিলাদের র‍্যাঙ্কিং রাউন্ড শুরু ভারতীয় সময় বেলা ১টা থেকে। বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে রয়েছে পুরুষ তিরন্দাজদের র‍্যাঙ্কিং রাউন্ড। উল্লেখ্য, ভারত অলিম্পিক তিরন্দাজিতে কখনও পদক জিততে পারেনি।

Paris Olympics 2024

এবারের অলিম্পিক্সে তিরন্দাজিতে দেশের পদকের খরা মেটাতে বদ্ধপরিকর তরুণদীপ রাই। বছর চল্লিশের এই তিরন্দাজ এবার কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নামতে চলেছেন। বেসরকারিভাবে ভারতীয় তিরন্দাজ দলের মেন্টরের ভূমিকাও পালন করছেন তরুণদীপ।

এবার না হলে আর তিনি কোনও দিন অলিম্পিক্সে পদক জিততে পারবেন না, বুঝতে পারছেন তরুণদীপ। এই ভাবনা থেকে সুদৃঢ় করছেন প্রত্যয়। নিজের এই উপলব্ধির কথা সতীর্থদেরও জানিয়েছেন তরুণদীপ। তাঁর কথায়, কেউ প্রথম বা দ্বিতীয়বার নামছেন অলিম্পিক্সে। কিন্তু মাথায় রাখতে হবে হলে এবার, নয়তো আর নয়- এই ভাবনা।

সকল সতীর্থকেই তিনি উদ্বুদ্ধ করছেন এটা বলে যে, নিজেদের ইভেন্টে নামার আগে এটা মাথায় রাখবে আর পদক জেতার সুযোগ আসবে না। তাতেই সকলের সেরাটা বেরিয়ে আসবে বলে আশাবাদী তরুণদীপ। সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক থাকলেও তরুণদীপের কাছে এখনও অধরা অলিম্পিক্সের পদক।

তরুণদীপ বিশ্বকাপে ৯টি পদক জিতেছেন, তার মধ্যে তিনটি সোনা, একটি রুপো, একটি ব্রোঞ্জ। ২০০৫ ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের দুটি রুপো ও একটি ব্রোঞ্জ রয়েছে তাঁর দখলে। টোকিও অলিম্পিক্সে তরুণদীপ-সমৃদ্ধ ভারতীয় দল কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছিল।

অলিম্পিক্সের পদক জয়ের স্বপ্ন বুকে নিয়েই প্যারিসে নামছেন। কঠোর অনুশীলন করেছেন। ধাপে ধাপে এগিয়ে যেতে চান পদকের দিকে। সিকিমের বাসিন্দা তরুণদীপের কথায়, তিন বছরের ব্যবধানে অলিম্পিক্সে নামছি। ইতিবাচক কিছু দিক রয়েছে। কিছু পরিবর্তনও দেখছি। টোকিওয় যা ভুল হয়েছিল, তা শুধরে নিয়ে নিজের সেরাটা দিতে চাই।

২০০৪ সালে এথেন্স অলিম্পিক্স ছিল তরুণদীপের প্রথম অলিম্পিক্স। ২০২১ সালে লন্ডন অলিম্পিক্স ও ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত ইভেন্টে তরুণদীপ এথেন্সে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। পরের দুটি ক্ষেত্রে গিয়েছিলেন দ্বিতীয় রাউন্ড অবধি।

১৯৮৮ সালে প্রথমবার অলিম্পিক্সে অংশ নেন ভারতীয় তিরন্দাজরা। কিন্তু পদক অধরাই। তরুণদীপ বলেন, কিছু ক্ষেত্রে সামান্য ব্যবধানে আমাদের খালি হাতে ফিরতে হয়েছে, পদক জেতার সম্ভাবনা থাকলেও। তবে এবার সকলেই সেরা ফর্মে রয়েছেন। একটুও ছন্দপতন হতে দেওয়া চলবে না। সেদিকে কোচ, ম্যানেজমেন্টের নজর আছে। মানসিকভাবে প্লেয়াররাও তৈরি।

২০১২ সালের পর এই প্রথম ভারত তিনজন করে পুরুষ ও মহিলা তিরন্দাজ পাঠিয়েছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই মিলেছে অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ। ভারতের পুরুষ ও মহিলা দলের তিরন্দাজরা পাঁচটি বিভাগেই পদকের লক্ষ্যে নামবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+