Paris Olympics 2024: স্বপ্নিলের সাফল্যে উচ্ছ্বসিত অভিনব বিন্দ্রা, টিকিট কালেক্টর কুসালে ধোনি-ভক্ত কেন?
Paris Olympics 2024: স্বপ্নিল কুসালে। ৫০ মিটার রাইফ্রেল থ্রি পজিশনসে জিতলেন ব্রোঞ্জ। আর তাতেই প্যারিস অলিম্পিক্সের শ্যুটিং থেকে ভারত ঝুলিতে পুরল ঐতিহাসিক তৃতীয় পদক।
অলিম্পিক্সে অভিষেকেই পদক। তবে বাড়তি কোনও উচ্ছ্বাস নেই কুসালের। ফাইনালে নিলিং রাউন্ডের শুরুটা ভালো হয়নি। তবে তারপরও শ্যুটিং রেঞ্জের গরমে ঘর্মাক্ত অবস্থাতেও ধাপে ধাপে উঠে আসেন।

২৯ বছরের স্বপ্নিলের জন্ম মহারাষ্ট্রের কোলাপুরের কম্বলওয়াড়ি গ্রামে। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু। কিন্তু অলিম্পিক্সে আসতে লাগল ১২ বছর। শান্ত থাকা আর ধৈর্য্য ধরার ক্ষমতা স্বপ্নিলের অন্যতম গুণ। সাফল্যের নেপথ্যেও যা ফ্যাক্টর হলো।
Exceptional performance by Swapnil Kusale! Congrats to him for winning the Bronze medal in the Men's 50m Rifle 3 Positions at the #ParisOlympics2024.
— Narendra Modi (@narendramodi) August 1, 2024
His performance is special because he’s shown great resilience and skills. He is also the first Indian athlete to win a medal in… pic.twitter.com/9zvCQBr29y
স্বপ্নিল কোনও শ্যুটারকে নিজের আইডল মানেন না। তবে তিনি মহেন্দ্র সিং ধোনির ভক্ত। ধোনির মতো স্বপ্নিও টিকিট কালেক্টরের চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেন। এদিনও স্বপ্নিল বলেন, মাঠের মধ্যে ধোনি যেভাবে শান্ত থাকেন তাঁর সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করে তিনিও শ্যুটিং রেঞ্জে চাপমুক্ত থাকতে পছন্দ করেন।
ধোনির বায়োপিকও অনেকবার দেখেছেন স্বপ্নিল। আজ ফাইনালে যখন পিছিয়ে ছিলেন তখনও স্কোরের দিকে তাকাননি। প্রথম দিকে খেয়াল রাখছিলেন কে কত নম্বরে। পরে সেটাও করেননি। শুধু প্রসেস অনুযায়ী নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা চালিয়ে যেতে থাকেন। উল্লেখ্য, কুসালে ২০১৫ সাল থেকে মধ্য রেলওয়েতে কর্মরত।
২০০৮ সালের অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা এক্স হ্যান্ডলে লিখেছেন, স্বপ্নিলের মহাকাব্যিক ব্রোঞ্জ জয়ে রোমাঞ্চিত। কঠোর পরিশ্রম, দৃঢ় প্রত্যয়, প্যাশনের সুফল মিলল। সর্বোচ্চ পর্যায়ে পদক জেতায় দরকার হয় ডেডিকেশন আর প্রতিভা। স্বপ্নকে তাড়া করে স্বপ্নপূরণ সম্ভব, এই বিশ্বাস দিয়ে গোটা দেশকে স্বপ্নিল গর্বিত করেছেন বলে মন্তব্য বিন্দ্রার।
Absolutely thrilled for Swapnil’s epic bronze medal win in shooting at the Paris Olympics! 🥉 Your hard work, grit, and passion have truly paid off. Competing at the highest level and coming away with a medal in shooting is a testament to your dedication and talent. You’ve made… pic.twitter.com/7jxchc5WCX
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) August 1, 2024
আগামী দিনে স্বপ্নিলকে আরও সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন অভিনব। স্বপ্নিল বলেন, সোনা জেতার নিশ্চয়তা দেওয়া যায় না। তবে পরের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও নিজের সেরাটা দেবেন। প্যারিস অলিম্পিক্সেও নিজের রুটিন মেনে চলেই সাফল্য বলে দাবি তাঁর। এদিন প্রোনে পারফরম্যান্সে খুশি হলেও সবচেয়ে বেশি তৃপ্ত স্ট্যান্ডিং রাউন্ডে ভালো স্কোর করায়।
উল্লেখ্য, গত বছর কায়রোয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে দলগত বিভাগে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২১ সালে দিল্লিতে হওয়া বিশ্বকাপে জেতেন দলগত বিভাগের সোনা। ২০২২ এশিয়ান গেমসে দলগত সোনা, ২০২৩ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রুপো ও চলতি বছর এশিয়ান রাইফেল বা পিস্তল চ্যাম্পিয়নশিপে দলগত সোনা জেতেন। ২০১৭ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তিনি জিতেছিলেন ৫০ মিটার রাইফেল প্রোনে ব্রোঞ্জ।












Click it and Unblock the Notifications