Paris Olympics 2024: নীরজকে শুভেচ্ছা জানাতে প্যারিসে সুনীল, রুপোজয়ী অ্যাথলিটকে কী বললেন ‘ক্যাপ্টেন’?
চ্যাম্পিয়নের সঙ্গে দেখা করলেন ক্যাপ্টেন, তাও আবার প্যারিসেই। টোকিও-র পর প্যারিস সাফল্য অব্যাহত নীরজের। টোকিও অলিম্পিক্সের পর প্যারিসেও অ্যাথলেটিক্সে পদকের ধারা অব্যাহত রেখেছেন নীরজ চোপড়া। সোনা হাতছাড়া হলেও রুপো জিতেছেন। পদক জয়ের পর প্যারিসেই আছেন নীরজ। ফ্রান্সের রাজধানী শহরেই নীরজকে অভিনন্দন জানালেন সুনীল ছেত্রী।
কয়েক মাস হল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে ক্লাব ফুটবলে এখনও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেঙ্গালুরু দল ডুরান্ড কাপ খেললেও ছেত্রী পৌঁছে গিয়েছেন প্যারিসে। রুপোজয়ী অ্যাথলিটের সঙ্গে দেখা করলেন, তাঁকেও শুভেচ্ছাও জানালেন। বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে এসসি এবং এনসির সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে।

প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী প্যারিসে ভারতের অ্যাথলিট নীরজ চোপড়ার সাথে দেখা করেছেন। রুপোর পদক জয়ের জন্য ভারতীয় অ্যাথেটিক্সের তারকাকে অভিনন্দন জানিয়েছেন। নীরজ প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ডে ফিল্ড অ্যাথলিট যিনি অলিম্পিক্সে টানা দ্বিতীয় পদক জিতেছেন।
বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে সুনীল-নীরজের ছবি প্রকাশ করে লেখা হয়েছে, এনসি মিট এএসি। আমাদের অধিনায়ক সুনীল ছেত্রী প্যারিসে পৌঁছে গিয়েছেন আমাদের রুপোর পদকজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানাতে। সুনীলের সঙ্গে নীরজের সম্পর্ক অত্যন্ত ভালো। দুই জনেই একই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। কয়েক মাস আগে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে ভারতীয় দলের সাজঘরে নীরজকে আনার উদ্যোগও নেন সুনীল।
SC 🤝 NC
— Bengaluru FC (@bengalurufc) August 10, 2024
The skipper dropped by Paris to congratulate JSW Sports athlete and #TeamIndia’s #Paris2024 silver medal winning hero, #NeerajChopra. 🇮🇳#CraftingVictories #WeAreBFC #RuknaNahiHai pic.twitter.com/iOr0ChRkwY
সূত্রের খবর, শুধু সুনীল নয় তাঁর পরিবারও প্যারিসে গিয়েছেন। অলিম্পিক্সের পুরুষদের ফুটবলের ফাইনাল ম্যাচও দেখেছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে সুনীল এখন পরিবারকে কিছুটা বেশি সময় দিচ্ছেন। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু আইএসএল। তার আগেই বেঙ্গালুরু শিবিরে যোগ দেবেন সুনীল।
প্যারিস অলিম্পিক্সে, নীরজ টোকিও-র মতো ঐতিহাসিক স্বর্ণপদক জিততে পারেননি। ফাইনালে মরশুমের সেরা ৮৯.৪৫ মিটারের থ্রো করে রুপোর পদক অর্জন করেন। অন্যদিকে, আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন সোনা জিতেছেন রেকর্ড ৯২.৯৭ মিটার থ্রো করে। অলিম্পিক্সে নয়া রেকর্ড গড়েছেন পাক অ্যাথলিট।
অলিম্পিক্সে জোড়া পদক জিতে নীরজকে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে নয়া রেকর্ড গড়েছেন। তার আগে শুধুমাত্র সুশীল কুমার (কুস্তি) এবং পি.ভি. সিন্ধু (ব্যাডমিন্টন) পর পর অলিম্পিক্সে গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক জিততে সক্ষম হয়েছিল। নীরজ পঞ্চম ভারতীয় যিনি অলিম্পিক্সে একাধিকবার ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছেন, এই তালিকায় আছেন নরম্যান প্রিচার্ড, সুশীল কুমার, পি.ভি. সিন্ধু, এবং মনু ভাকের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications