Paris Olympics 2024: নীরজের সৌজন্যে বিরাট দায়িত্ব পেলেন শ্রীজেশ, রুপোজয়ীর চোটের আপডেট নিলেন মোদী

নীরজ চোপড়া শুধু মাঠেই একজন চ্যাম্পিয়ন নন। মাঠের বাইরেও বড় মনের মানুষ। কীভাবে সতীর্থকে সম্মান দিতে হয় সেটাও উদাহরণ দিয়ে দেখালেন। তাঁর সৌজন্যেই বিরাট দায়িত্ব পেলেন শ্রীজেশ। অন্যদিকে রুপো জয়ের পরই প্রধানমন্ত্রী মোদী নীরজকে ফোন করে শুভেচ্ছা জানান। তাঁর চোটের খোঁজ নিলেন।

শেষ অধ্যায়ে প্যারিস অলিম্পিক্স। আগামী ১১ অগাস্ট রবিবার প্যারিস অ‌লিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান হবে। এবার সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় মহি‌লা ক্রীড়াবিদদের পক্ষ থেকে পতাকা বহন করবেন মনু ভাকের। কিন্তু পুরুষ দলের পক্ষ থেকে কার থাকবে এই গুরু দায়িত্ব? সেটা নিয়ে চলছিল চর্চা। অবশেষে শুক্রবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল আইওএ।

Olympics

অলিম্পিক্সে জোড়া পদক জয়ের ফলে ইতিহাস সৃষ্টিকারী মনু ভাকেরের নামের উপর আগেই সিলমোহর পড়েছিল। তবে বৃহস্পতিবার হকি দল ব্রোঞ্জ পদক পায় এবং নীরজ চোপড়া রুপো জেতেন জ্যাভলিনে। শুক্রবার সকাল থেকে নীরজ চোপড়া এবং শ্রীজেশের নাম ‌নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে শ্রীজেশকেই পতাকা বাহক হিসেবে বেছে নিল আইওএ।

তবে আইওএ-র প্রথম পছন্দ ছিলেন নীরজ চোপড়া। কিন্তু নীরজ মহানুভবতা দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন এই সম্মানীয় দায়িত্ব থেকে। নীরজের প্রস্তাবেই আইওএ শ্রীজেশকে এই দায়িত্ব প্রদান করেছে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা জানিয়েছেন, নীরজ চোপড়া আগামী রবিবার প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের জন্য পিআর শ্রীজেশকে ভারতের পতাকা বাহক করার আবেদন করেন। শুক্রবার আইওএ জানিয়েছেন যে, শ্রীজেশ জোড়া পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের যৌথ-পতাকা বাহক হবেন।

পিটিআইকে আইওএ সভাপতি বলেছেন, তিনি জ্যাভলিন তারকার সঙ্গে কথা বলেছেন এবং নীরজ সম্মত হয়েছেন যে সমাপ্তি অনুষ্ঠানে শ্রীজেশ ভারতের পতাকা বহনকারী হওয়া উচিত। ঊষার কথা অনুসারে, নীরজ তাঁকে নিজে থেকে শ্রীজেশের নাম বলেন এই কাজের জন্য। নীরজ আমাকে বলেন 'ম্যাম, আপনি আমাকে না জিজ্ঞাসা করলেও আমি শ্রী ভাইয়ের নাম প্রস্তাব দিতাম। এটি শ্রীজেশের প্রতি নীরজের অগাধ শ্রদ্ধা এবং ভারতীয় খেলাধুলায় তাঁর অবদানের প্রতিফলন।

শ্রীজেশ ২০২০ এবং ২০২৪ অলিম্পিক্সে দুটি ব্রোঞ্জ জয়ী দলের সদস্য। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে খেলছেন। বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের ম্যাচের পরই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুেসারে অবসরও ঘোষণা করেন।

এদিকে, নীরজকে ফোন করে মোদী বলেন, অনেক অনেক অভিনন্দন আপনাকে। গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন। আমি দেখছিলাম, গভীর রাতেও কোটি কোটি মানুষ আপনার দিকে আশা নিয়ে তাকিয়েছিলেন। আগের বারও সোনা জিতেছিলেন। আমার মনে আছে আগেরবারও আপনার প্রতিপক্ষের খেলার প্রশংসা করেছিলেন। চোট নিয়েও যেভাবে খেলেছেন, তার কোনও প্রশংসা যথেষ্ট নয়।

পাল্টা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নীরজ।এখানেই শেষ নয়, নীরজের চোটের খোঁজ খবর নেনে মোদী। কী পরিকল্পনা সেটাও জানতে চান। এর উত্তরে নীরজ বলেন, দলের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+