Paris Olympics 2024: ভিনেশের সাফল্যের নেপথ্যে মহাবীরের মন্ত্র! দ্রোণাচার্য কোচের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা

ভারতীয় অলিম্পিক্সের ইতিহাসে নয়া অধ্যায় রচনা করলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সের মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ। তাঁর কুস্তির প্যাঁচেই ভারতের চতুর্থ পদক নিশ্চিত হয়ে গেল। ফাইনালে এবার সোনা-রুপোর লড়াইয়ে নামবেন ভিনেশ।

দিনেৱ শুরুতেই গতবারের অলিম্পিক্সে সোনা জয়ী সুসাকি হারিয়ে চমক দেন ভিনেশ। এরপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ জিতে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন এবং পদক নিশ্চিত করলেন। ভিনেশের এই সাফল্যে অবদান আছে দ্রোণাচার্য কোচ মহাবীর সিং ফোগাটের। মহিলাদের কুস্তিতে ফাইনালে উঠেছেন ভিনেশ ফোগাট। এবার ভিনেশ ভোগাট সোনা ঘরে নিয়ে আসবেন বলে আশাবাদী কোচ মহাবীর ফোগাট।

Paris Olympics 2024

প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিলেন জাপানেনর সুসাকি। গত অলিম্পিক্সে সোনার পদকজয়ীর বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না ভিনেশের। কিন্তু জাপানের শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মহাবীর সিং ফোগাট। তাঁর একটা পরামর্শই কঠিন ম্যাচে ভিনেশকে জয় পেতে সাহায্য করল।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মহাবীর সিং ফোগাট বলেন, আমি হরবিন্দরকে বলেছিলাম( যে তার সঙ্গে প্যারিসে আছে) জাপানের কুস্তিগীরের পায়ের দিকে বাড়তি নজর রাখতে হবে। ফলে প্রথম রাউন্ডে ভালভাবে ডিফেন্স করতে হবে এবং ভিনেশ তাই করেছে, তাই আমি খুশি যে সে জিতেছে এবং পুরো দেশ তাঁর জন্য গর্বিত।"

একইসঙ্গে মহাবীর সিং ফোগাট আরও বলেন, জাপানের কুস্তিগীরটি খুব কঠিন প্রতিপক্ষ সে কখনও ম্যাটে কারও কাছে হারেনি এবং আমি বলেছিলাম যে এই ম্যাচটি জিতবে সে স্বর্ণপদকের প্রতিযোগী হবে এবং এই জয় ভিনেশের শক্ত মানসিকতার প্রমাণ দিয়েছে। ভিনেশ ভালো ডিফেন্স করেছিলেন এবং ভাল আক্রমণ করেন। প্রতিপক্ষের পায়ের কৌশলের বিরুদ্ধে নিজের ভালভাবে ভারসাম্য বজায় রেখেছিল, এটাই তাঁকে জিততে সাহায্য করে।'

গত ১ বছরের বেশি সময় ধরে তাঁকে নিয়ে চর্চার অন্ত ছিল না। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ‌লড়েছেন দীর্ঘদিন ধরেই। দিনের পর দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন। কিন্তু অলিম্পিক্সে পদক নিশ্চিত করে ভিনেশ নতুন ইতিহাস লিখলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+