Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স ৬ দিন দূরে, ২০১২ সালে লন্ডনে ভারতের ষষ্ঠ পদক জিতেছিলেন কে?
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন ২৬ জুলাই। ৩৩তম সামার গেমস চলবে ১১ অগাস্ট অবধি। অবশ্য ২৬ তারিখের আগেই শুরু হয়ে যাবে কিছু ইভেন্ট।
তবে উদ্বোধন আর ঠিক ৬ দিন দূরে। লন্ডন অলিম্পিক্সে ভারত জিতেছিল ৬টি পদক। ভারতীয় ক্রীড়াবিদদের অলিম্পিক্সের আসর থেকে সবচেয়ে বেশি পদক জয়ের সেই রেকর্ড ভেঙেছে টোকিওয়।

টোকিও অলিম্পিক্স ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা হয়েছিল ২০২১ সালে। ভারত জেতে সাতটি পদক। যার ফলে ভেঙে গিয়েছিল ২০১২ সালের কীর্তি। তবে সেই অলিম্পিক্সের আগে অবধি ভারত কখনও কোনও একটি অলিম্পিক্স থেকে পাঁচটি পদকও জিততে পারেনি।
লন্ডন অলিম্পিক্সে ভারতকে প্রথম পদকটি এনে দিয়েছিলেন গগন নারাং। ভারতের এই শ্যুটার ৩০ জুলাই পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে জেতেন ব্রোঞ্জ। ৩ অগাস্ট শ্যুটিংয়ে এনে দেন রুপো। পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে বিজয় কুমার রুপো জেতেন ৩ অগাস্ট।
২০১২ সালের অলিম্পিক্সে ৪ অগাস্ট মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সানিয়া নেহওয়াল ব্রোঞ্জ জেতেন। বক্সিংয়ে মহিলাদের ফ্লাইওয়েটে ৮ অগাস্ট ব্রোঞ্জ জেতেন এমসি মেরি কম। ১১ অগাস্ট পুরুষদের ফ্রিস্টাইল ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতীয় কুস্তিগীর যোগেশ্বর দত্ত।
লন্ডন অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদকটি সুনিশ্চিত করেছিলেন সুশীল কুমার। ১২ অগাস্ট পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগের কুস্তিতে সুশীল রুপো জিতেছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ভারত তিনটি পদক জেতে। ১৯০০, ১৯৫২ ও ২০১৬ সালের অলিম্পিক্সে ভারত ২টি করে পদক ঘরে তুলেছিল।












Click it and Unblock the Notifications