Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: সিমোন বাইলস প্যারিসেও সারলেন সোনার হ্যাটট্রিক, পাঁচে পাঁচ করতে পারবেন?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স থেকে তৃতীয় সোনাটি দখলে নিলেন। চলতি অলিম্পিক্সে তাঁর চোট নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। কিন্তু পারফরম্যান্সে বারেবারেই তিনি শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন।

আজ যেমন বাইলস তৃতীয় সোনাটি জিতলেন ভল্টে। অনবদ্য পারফরম্য়ান্স উপহার দিয়ে। যার ফলে বাইলসের ঝুলিতে এখন মোট ৭টি অলিম্পিক্স সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ।

Paris Olympics 2024

মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা জিমন্যাস্ট দলকে সোনা জেতাতে অগ্রণী ভূমিকা ছিল ২৭ বছরের বাইলসের। এরপর সোনা আসে অল-অ্যারাউন্ডে। রিও অলিম্পিক্সে দুরন্ত সাফল্য পেয়েছিলেন। কিন্তু টোকিও অলিম্পিক্সে একের পর এক ইভেন্ট থেকে সরে যেতে হয়েছিল। কিন্তু ফের স্বমহিমায় সোনার মেয়ে।

প্রথম ভল্টটিই ছিল তাঁর অন্যতম সেরা বাইলস টু। এরপর তুলনায় সহজ ভল্টের মাধ্যমে সোনা জয় নিশ্চিত করেন। দুটি ভল্টে তাঁর গড় স্কোর দাঁড়ায় ১৫.৩০০। প্রথম ভল্টে স্কোর ছিল ১৫.৭০০। দ্বিতীয় ভল্টে ১৪.৯০০।

প্রথম দুটি ভল্টে ডিফিকাল্টি ছিল যথাক্রমে ৬.৪০০ এবং ৫.৬০০। এগজিকিউশন ছিল যথাক্রমে ৯.৪০০ ও ৯.৩০০। প্রথম ভল্টে পেনাল্টি -০.১। বাইলসকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন রেবেকা আন্দ্রাদে। তাঁর গড় স্কোর ১৪.৯৬৬। টোকিও অলিম্পিক্সে ভল্টের সোনাজয়ী এবার পেলেন রুপো। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেড ক্যারি পেলেন ব্রোঞ্জ।

অল-অ্যারাউন্ডে সোনা জিতে বাইলস মজা করে বলেছিলেন, যেভাবে আন্দ্রাদে স্ট্রেস তৈরি করেন, চিন্তা ও চাপে রাখেন, তাতে তাঁর সঙ্গে দ্বৈরথে নামতে চান না। মনে করা হচ্ছিল, আন্দ্রাদে ট্রিপল ট্যুইস্টিং ইউরচেঙ্কো ভল্টের মাধ্যমে বাইলসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারেন।

কারণ, বাইলসের সেরা ভল্টের ডিফিকাল্টি ভ্যালুর কাছাকাছি এই ভল্ট। যদিও তিনি সে পথে হাঁটেননি। তা সত্ত্বেও আজ দুটি ভল্টে এগজিকিউশনে তিনি বাইলসের চেয়ে বেশি স্কোর করেন। কিন্তু পদকের রংয়ে ফারাক গড়ে দিল ডিফিকাল্টির স্কোর।

বাইলসের দখলে আপাতত ১০টি অলিম্পিক্স পদক। সোমবার ফ্লোর ও বিমের ফাইনাল রয়েছে। ১৯৬০ ও ১৯৬৮ সালের মধ্যে অলিম্পিক্সে চেকোস্লোভাকিয়ার জিমন্যাস্ট ভেরা কাসলাভস্কা ১১টি পদক জিতেছিলেন। তাঁর কীর্তি ছোঁয়া বা টপকে যাওয়ার সুযোগ থাকছে বাইলসের সামনে।

তবে সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনার রয়েছে ১৮টি অলিম্পিক্স পদক। সেই রেকর্ড ছোঁয়া কার্যত অসম্ভবই বলে মনে করা হচ্ছে। টোকিও অলিম্পিক্সে সাফল্য পেলে সেই নজির এবারই ছুঁয়ে ফেলার সুযোগ ছিল। কিন্তু সেবার মানসিক স্বাস্থ্যের কারণেই সরে দাঁড়ান একের পর এক ইভেন্ট থেকে।

২০১৬ সালের রিও অলিম্পিক্সে বাইলস সোনা জেতেন টিম, অল-অ্যারাউন্ড, ভল্ট, ফ্লোর এক্সারসাইজে, ব্যালান্স বিমে জেতেন ব্রোঞ্জ। টোকিও অলিম্পিক্সে টিমে রুপো ও ব্যালান্সড বিমে ব্রোঞ্জ জিতেছিলেন। চলতি অলিম্পিক্সে তিনি টিম, অল-অ্যারাউন্ড ও ভল্টে সোনা জিতলেন। বাকি দুটি ইভেন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+