Paris Olympics 2024: ৫ দেশ, ৬ হাজার কিলোমিটার পথ পেরিয়ে অলিম্পিক্সে! স্বপ্নপূরণের অপেক্ষায় উদ্বাস্তু জুডোকা
Paris Olympics 2024: সিবঘাতুল্লাহ আরব ()। বছর তিনেক আগে দেশ ছেড়েছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে।
৫ দেশ ঘুরে, ৬ হাজার কিলোমিটার পথ পেরিয়ে অলিম্পিক্সের আসরে এই জুডোকা। তবে নিজের দেশ আফগানিস্তানের হয়ে নয়। অংশ নিচ্ছেন আইওসি উদ্বাস্তু টিমের সদস্য হিসেবে।

তালিবানরা তখন আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলে উন্মত্ত। সেই সময়ই স্বপ্ন বুকে নিয়ে, প্রাণ হাতে করে দেশ ছাড়েন আরব। প্যারিস অলিম্পিক্সে তিনি অংশ নিচ্ছেন পুরুষদের ৮১ কেজি বিভাগে। ছোটবেলায় টিভিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দেখেই জুডোর প্রতি আকৃষ্ট হন।
৮ বছর বয়সে জুডো প্রশিক্ষণ নেওয়া শুরু করেন কুন্দুজ প্রদেশের আরব। ১৯ বছর বয়সে জাতীয় যুব দলে সুযোগ পান। কিন্তু প্রতিষ্ঠা লাভের আগেই তালিবানিদের অত্যাচারে ভীত হয়ে ইউরোপে পালিয়ে যেতে বাধ্য হন। এই জুডোকার কথায়, যখন দেশ ছেড়েছিলাম সমস্যা জর্জরিত হয়ে, তখন জানতাম না আদৌ বাঁচব কিনা।
এরপর ৯ মাস ঘুরেছেন ইরান, তুরস্ক, বসনিয়া ও স্লোভেনিয়ায়। তারপর পৌঁছন জার্মানিতে। মানসিক চাপ, সেই সঙ্গে অনিশ্চয়তাকে সঙ্গী করে একের পর এক দেশ ঘোরার ধকল পড়েছিল শরীরের উপর। অসুস্থ হয়ে পড়েছিলেন। জুডো চালিয়ে যাওয়ার স্বপ্ন ভাঙার উপক্রম হয়েছিল।
ঠাঁই হয় পূর্ব ডর্টমুন্ডের উদ্বাস্তু শিবিরে। তাঁর কেরিয়ারে এটাই টার্নিং পয়েন্ট। একজনের পরামর্শ পেয়ে তিনি জুডো প্রশিক্ষণ নিতে যান মনচেংগ্লাদবেখের একটি জুডো ক্লাবে। সেখানেই আলাপ কোচের সঙ্গে, যিনি আবার ইরানের। তাঁর সঙ্গে পার্সিতে কথা বলায় সুবিধা হয় আরবের।
আইওসির রিফিউজি টিমের কোচ ভাহিদ সারলাকের তত্ত্বাবধানে শুরু হয় নয়া চ্যালেঞ্জ। এই কোচও তাঁর দেশ ইরান ছেড়েছিলেন। জুডো ক্লাবে প্রথমে জিমে অসুবিধা হচ্ছিল। সেই সময়ও আরব সংশয়ী ছিলেন খেলা চালাতে পারবেন কিনা তা নিয়ে। তবে পরিস্থিতি বদলায়। কেটে যায় যাবতীয় সমস্যা।
কঠোর পরিশ্রমের সুফল মেলে যখন গত বছর মাদ্রিদে ইউরোপিয়ান ওপেনে সপ্তম স্থান অধিকার করেন আরব। বাবা-মা, ভাই সকলেই এখন আফগানিস্তানে রয়েছেন। সকলের সঙ্গে নিয়মিত কথা হয়। মা খোঁজ নেন ছেলের খাওয়া, ঘুম, ট্রেনিং ঠিকঠাক হচ্ছে কিনা।
প্রথম যখন উদ্বাস্তু টিমে সুযোগ পান সেই খবর শুনে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। তবে একইসঙ্গে নিজের দায়িত্ব যে বেড়ে গেল সেই উপলব্ধিও আসে। নিজের জন্য, দলের জন্য সেরাটা উজাড় করে দিতে চান। লক্ষ্যপূরণে আত্মবিশ্বাসী। তবে পদক আসুক বা না আসুক, যে পথ, প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি আজ অলিম্পিক্সের আসরে, সেটাই তো প্রেরণা জোগানোর বড় উদাহরণ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications