Paris Olympics 2024: শিষ্যরা জিতলেন অলিম্পিক্সে পদক, বাড়ি ভাঙার নোটিশ পেলেন মনুদের কোচ
ছাত্র-ছাত্রীরা অলিম্পিক্সে পদক জিতে দেশকে গর্বিত করলেন, তাদের স্যারকে পাঠানো হল বাড়ি ভাঙার নোটিশ। চলতি অলিম্পিক্সে এখনও পর্যন্ত তিনটি পদক জিতেছেন ভারত। তিনটিই এসেছে শ্যুটিং বিভাগ থেকে। যদিও আনন্দের মধ্যেই দুঃসংবাদ। আচমকাই দেশে ফিরে আসতে বাধ্য হলেন জাতীয় শুটিং কোচ সমরেশ জঙ্গ।
ভারতের শ্যুটিং দলের কোচ সমরেশ জঙ্গ। অলিম্পিক্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে এসেছেন। বাড়ি ভাঙার নোটিশ পেয়েছেন জাতীয় কোচ। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ভূমি ও উন্নয়ন অফিস (এলএনডিও) দ্বারা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে স্থানে জাতীয় কোচের বাড়ি তা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে, ফলে তাঁর বাড়ি ভেঙে ফেলা হবে।

মনু-সরবজ্যোৎদের প্যারিসে রেখেই, তড়িঘড়ি দেশে ফিরে এলেন তাঁদের কোচ! কারণ সমরেশকে জানানো হয়েছে যে, দু'দিনের ভিতর তাঁর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে! কোচ থাকেন নয়াদিল্লি যমুনা নদীর তীরবর্তী খাইবার পাসের সিভিক লাইন্স অঞ্চলে। তাঁকে বাড়ি ভাঙার নোটিস পাঠিয়েছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি ও উন্নয়ন অফিস।
গোটা ঘটনার কথা জানিয়ে সমরেশ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, আইওএ-র প্রধান পিটি ঊষার দৃষ্টি আকর্ষণ করেছেন।
অর্জুন পুরস্কার জয়ী সমরেশ জঙ্গ প্রাক্তন অলিম্পিয়ানও।২০০৮ বেজিং অলিম্পিকেও অংশ নিয়েছিলেন।
তাঁর সিভিও বেশ আর্কষণীয়। এশিয়াডে ব্রোঞ্জ জেতার সঙ্গেই কমনওয়েলথে পাঁচ সোনা, একটি রুপো ও ব্রোঞ্জ জিতেছেন। চলতি প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শ্যুটিং দলের কোচ হিসাবে গিয়েছিলেন জঙ্গ।
তিনি বলছেন, "আমি এটার বিষয়ে কিছুই জানি না। এটা নাকি ওদের প্ল্যানের মধ্যে নেই। গোটা এলাকাকেই ওরা বেআইনি ঘোষণা করেছে। আমরা এখানে গত ৭৫ বছর ধরে রয়েছি। সেই ১৯৫০ সাল থেকে। আমরা আদালতে গিয়েছিলাম। কিন্তু পিটিশন খারিজ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "কোনও সঠিক তথ্য বা বিজ্ঞপ্তি নেই। ৭৫ বছর ধরে এখানে বসবাসকারী পরিবারগুলি কীভাবে ২ দিনে খালি হতে পারে? সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখে জাতীয় কোচ।












Click it and Unblock the Notifications