Paris Olympics 2024: ২০১১ সাল থেকে দেখছেন ভিডিও, ইউসুফ ডিকেচকে নিয়ে মনের কথা জানালেন সরবজ্যোৎ

প্যারিস অলিম্পিক্সে পদক জিতেছেন বহু অ্যাথলিট। তবে সোশ্যাল মিডিয়ায় আলোাড়ন ফেলে দিয়েছিলেন তুরস্কের রুপোর পদকজয়ী শ্যুটার ইউসুফ ডিকেচ। তিনি যেভাবে শ্যুটিংয়ের মতো ইভেন্টে অংশ নিয়েছিলেন তা সকলের নজর কেড়েছিল‌। তুরস্কের এই শ্যুটারের প্রতি মুগ্ধ ভারতের পদকজয়ী সরবজ্যোৎ সিংও। সম্প্রতি ইউসুফ ডিকেচকে নিয়ে নিজের মনের কথা প্রকাশ্যে আনলেন সরবজ্যোৎ।

প্যারিস অলিম্পিক্স চলাকালীন ৫১ বছরের ইউসুফ ডিকেচকে হইহই ফেলে দিয়েছিলেন নেট দুনিয়ায়। এলেন, দেখলেন, পদক জিতলেন, অলিম্পিক্সে এমনই ভঙ্গিমা ছিল তাঁর। শ্যুটিং প্রতিযোগিতার সময় তাঁর কানে ছিল না কোনও কভার প্রটেকশন। চোখে ছিল না কোনও বিশেষ লেন্স।

Sarabjot Singh

৫১ বছর বয়সী তুরস্কের এই শ্যুটার ডান হাতে পিস্তল ধরে আর বাম হাত পকেটে পুরে যেন হেলায় পদক জিতে নিয়েছিলেন প্রতিযোগিতাতে। একেবারেই সাধারণ চশমা ছিল তাঁর চোখে। আলাদা করে কোনও লেন্স চোখে দেননি তিনি। ১০ মিয়ার এয়ার রাইফেল শ্যুটিংয়ে রুপো জিতেছিলেন তিনি। প্যারিস অলিম্পিক্সের সৌজন্যে রাতারাতি বিখ্যাত হলেও ইউসুফকে অনেক দিন আগে থেকেই চেনেন ভারতের পদকজয়ী শ্যুটার সরবজ্যোৎ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সরবজ্যোৎ ইউসুফ সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ''২০১১ সাল থেকে আমি ইউসুফ ডিকেচের ভিডিও দেখছি। উনি প্রথম থেকেই এমনই আছেন। তাঁর এখন বয়স ৫১। আমি চেষ্টা করেও ইউসুফের মতো নিখুঁত হতে পারব না। কখনও যদিও সুযোগ হয় আমি ওনার থেকে জানতে চাইবো ওনি কী খান?'

প্যারিস অলিম্পিক্সে এবার প্রত্যাশা অনুসারে পদক আসেনি ভারতের। তবে মানরক্ষা করেছেন শ্যুটাররা। মনু ভাকেরের সঙ্গে যৌথ ভাবে পদক জিতেছেন সরবজ্যোৎ। মনুর সঙ্গে জুটি প্রসঙ্গে সরবজ্যোৎ বলেন, প্যারিসে আমি সাধারণত সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করতাম, মনু ভাকের অনুশীলন শুরু করতেন বেলা ১২টা থেকে। মিক্সড ইভেন্টের অনুশীলনের জন্য বরাদ্দ থাকত ৩০ মিনিট।'

একইসঙ্গে সরবজ্যোৎ আরও বলেন, সময় না মেলায় মূল যে অনুশীলন সেটা আমাদের আলাদা ভাবে করতে হয়েছে। এমনকি দুই জন আমরা নিজেদের মধ্যে খুব বেশি কথা বলার সুযোগ পেতাম না। যখনই কথা বলার সুযোগ আমরা একে অপরকে বলতাম, নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। ইভেন্টের কথার বাইরে নিজেদের মধ্যে মজাও করতাম।'

কয়েকদিন আগেই রাজ্য সরকারের চাকরি না নেওয়ার সিদ্ধান্ত নেন সরবজ্যোৎ সিং। যা নিয়ে চর্চা কম হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+