Paris Olympics 2024: কঠিন সময়ে পাশে সিন্ধু-সাক্ষীরা, ভিনেশকে নিয়ে বেসুরো সাইনা, বাড়ল বিতর্ক

ভিনেশ ফোগাট ইস্যুতে সরগরম গোটা দিন। বুধবার সকাল থেকেই দাবানলের মতোই খবরটা ছড়িয়ে যায়। শরীরে অতিরিক্ত ওজন থাকায় ফাইনালের আগেই বাতিল করে দেওয়া হয় ভিনেশেক। ভারতীয় কুস্তিগীরকে নিয়ে ছিল সোনার পদকের বিরাট প্রত্যাশা। কিন্তুএক লহমায় বদলে যায় পরিস্থিতি।

দিনভর ভিনেশ ফোগাট ইস্যুতে নানা ব্যক্তির নানা মত। কঠিন সময়ে সতীর্থ সাক্ষী মালিক থেকে শুরু অলিম্পিক্সে দুইবারের পদকজয়ী পিভি সিন্ধুকে পাশে পেলেও বেসুরো সাইনা নেহওয়াল। অলিম্পিক্সে পদকজয়ী শাটলার আবার এই ইস্যুতে ভিনেশকেই দোষ দিয়েছেন।

Paris Olympics

সিন্ধু-সাক্ষীরা পাশে থাকলেও ভিনেশ ইস্যুতে ভিন্ন সুর সাইনা নেহওয়ালের গলায়। তিনি বলেন, এমন নয় যে ভিনেশ প্রথম অলিম্পিক্সে খেলছে। এটা ওর তৃতীয় অলিম্পিক্স। ও নিশ্চয়ই নিয়ম জানে। তা হলে এই পর্যায়ে এত বড় ভুল কী ভাবে হয়? একইসঙ্গে অলিম্পিক্সে পদকজয়ী শাটলার আরও বলেছেন, সাধারণত অলিম্পিক্সের মতো আসরে এই ধরনের ভুল হয় না। কী ভাবে সেটা হল তা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। ভিনেশের সঙ্গে কোচ, ফিজিও থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকেই ছিল। আমার প্রশ্ন তার পরেও এত বড় ভুল হল কী করে? ভিনেশের আমার নিজেরই খারাপ লাগছে।"

দুইবাররে অলিম্পিক্সের পদকজয়ী শাটলার সিন্ধু অবশ্য ভিনেশের পাশে থআকছেন এই কঠিন সময়ে। সিন্ধু লিখেছেন, 'ভিনেশ তুমি আমাদের চোখে সব সময় চ্যাম্পিয়ন। আমরা সবাই আশা করেছিলাম তুমি সোনা জিতে ফিরবে। তোমার সঙ্গে খুব কম সময় আমি কাটাতে পেরেছি। সামনে থেকে দেখেছি এক জন ক্রীড়াবিদ কীভাবে প্রতিদিন উন্নতি করার জন্য লড়াই করে। তুমি আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। আমি তোমার পাশে আছি সব সময় । চাইব বিশ্বের সব শক্তি তোমার পাশে থাকুক।''

সাক্ষী মালিক জানিয়েছেন, আমার মন খুব বিচলিত হয়ে রয়েছে। ভিনেশের সঙ্গে যে ঘটনা ঘটল তা আমি ভাবতেই পারছি না। এ বারের অলিম্পিক্সে ভারতের যে ক্রীড়াবিদরা গিয়েছেন তাদের মধ্যে সবথেকে বেশি দুভার্গ্যের শিকার হলেন ভিনেশ। বুঝতে পারছি না কী করে এমন হল। সম্ভব হলে আমার পদকটা ওকে দিয়ে দিতাম।'

অলিম্পিক্সের মঞ্চে একের পর এক শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিশ্চিত করেছিলেন। কিন্তু বুধবার সকালে যে আঘাতটা পেলেন তা সহ্য করা কঠিন ছিল ভিনেশের জন্য।মঙ্গলবার সারা রাত ধরে অনেক লড়াই করেছিলেন সামান্য ওজন টুকু কমিয়ে ফেলতে। কিন্তু নির্ধারিত সময়েও দেখা গেল ওজন ৫০ কেজির থেকে একটু বেশি রয়েছে তাঁর। এরফলে শারীরিক সমস্যা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হতে হয় ভিনেশকে। কিছুটা সুস্থ হওয়ায় রাতের(ভারতীয় সময় অনুসারে) ভিনেশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

অবশেষে মুখ খুলেছেন ভিনেশ ফোগাট। কোচের কাছে গোটা ঘটনা নিয়ে তিনি বলেছেন, 'যেটা ঘটেছে সেটা খেলার অঙ্গ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+