Paris Olympics 2024: প্যারিসে সিন্ধুর সামনে রেকর্ডের হাতছানি, অলিম্পিক্সে ভারতের পদক জয়ের নিরিখে এগিয়ে কারা?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের গেমস ভিলেজে পৌঁছে গিয়েছে ভারতের তিরন্দাজ ও রোয়াররা। অলিম্পিক্সের উদ্বোধন ২৬ জুলাই। চলবে ১১ অগাস্ট অবধি।

কেরিয়ারের তৃতীয় অলিম্পিক্সে পিভি সিন্ধু নামতে চলেছেন বিরাট রেকর্ডের হাতছানিকে সামনে রেখে। রিওতে রুপো ও টোকিওয় ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু।

Paris Olympics 2024

প্যারিসে পদক জিতলে ব্যক্তিগত ইভেন্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক পদক জয়ের রেকর্ডটি সিন্ধু নিজের দখলে নিতে পারবেন। ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি পদকজয়ী ক্রীড়াবিদদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা হিসেবে।

১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ২টি রুপো জিতেছিলেন নর্মান প্রিচার্ড। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিক্সে মোট ২টি পদক ঝুলিতে পোরেন সুশীল কুমার। অলিম্পিক্সের আসর থেকে একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন তিনি। সিন্ধু এবার জিতলে তাঁর অলিম্পিক্সের পদকের সংখ্যা হবে তিন।

ভারতীয় দল অলিম্পিক্সে ফিল্ড হকিতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। ৮টি সোনা, ১টি রুপো ও তিনটি ব্রোঞ্জ- মোট ১২টি পদক এসেছে অলিম্পিকের ফিল্ড হকি থেকে। স্বাভাবিকভাবেই হকি খেলোয়াড়রাও কেউ দুটি, কেউ তিনটি, এমনকী কেউ চারটি পদক জিতেছেন।

ভারতের হয়ে সবচেয়ে বেশি ৪টি করে অলিম্পিক্স পদক জেতার অভিজ্ঞতা রয়েছেন লেসলি ক্লডিয়াস ও উধম সিংয়ের। ক্লডিয়াস ১৯৪৮ সাল থেকে ১৯৬০ অবধি অলিম্পিক্সে ভারতীয় হকি দলে ছিলেন। তিনি হকি দলের সদস্য হিসেবে অলিম্পিক্স থেকে তিনটি সোনা ও ১টি রুপো জিতেছিলেন।

ক্লডিয়াসের মতোই তিনটি সোনা ও ১টি রুপো জেতার অভিজ্ঞতা রয়েছে উধম সিংয়ের। সেই ভারতীয় হকি দলের সদস্য হিসেবেই। ভারতের হকি দলের হয়ে শুধু তিনটি করে সোনা জেতার অভিজ্ঞতা রয়েছে ফিল্ড হকি দলের সদস্য রিচার্ড জেমস অ্যালেন, ধ্যানচাঁদ, রঙ্গনাথন ফ্রান্সিস, রণধীর সিং জেন্টল ও বলবীর সিং সিনিয়রের।

এ ছাড়া ফিল্ড হকিতে অলিম্পিক্সে ভারতের হয়ে নেমে তিনটি করে পদক জিতেছেন শঙ্কর লক্ষ্মণ, হরিপাল কৌশিক, জন পিটার, পৃথ্বীপাল সিং ও হরবিন্দর সিং। অলিম্পিক্সের ভারতীয় হকি দলের হয়ে খেলে যাঁরা অলিম্পিক্সে ২টি করে পদক জিতেছেন তাঁরা হলেন:

কার্লাইল ট্যাপসেল, রূপ সিং, যশবন্ত রাই, গোবিন্দ পেরুমল, আমির কুমার, যশবন্ত সিং রাজপুত, লেসলি হ্যামন্ড, ব্রুম পিনিগার, সৈদয় জাফর, কেশব দত্ত, গ্রহনন্দন সিং, কেডি সিং, রঘবীর লাল, যোগিন্দর সিং, চরণজিৎ সিং, রঘবীর সিং ভোলা, মোহিন্দর লাল, বালকৃষ্ণন সিং, রাজেন্দ্রন ক্রিস্টি, বলবীর সিং কুল্লর, জগজিৎ সিং, গুরবক্স সিং, কৃষ্ণমূর্তি পেরুমল, অজিতপাল সিং ও হারমিক সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+