Paris Olympics 2024: চিকিৎসক নয়, ওজন নিয়ন্ত্রণের দায়িত্ব ক্রীড়াবিদ-কোচের, ভিনেশ বিতর্কে নয়া বয়ান ঊষার
১৫ দিনের মেগা খেলার ইভেন্ট সমাপ্ত হল রবিবার রাতে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল প্যারিস অলিম্পিক্স ২০২৪। আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হল প্যারিস গেমসের আসর। এবারের অলিম্পিক্সে যেমন একাধিক রেকর্ড হল তেমনই একাধিক বিতর্কও অলিম্পিক্সে হয়েছে। তারমধ্যে অন্যতম ভিনেশ ফোগাটকে ফাইনালের আগে বাতিল করা।
নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি কুস্তি ইভেন্টের ফাইনাল থেকে বাদ দেওয়া হয় ভিনেশ ফোগাটকে। নিশ্চিত হয়ে যাওয়া আরও একটা পদক চলে গিয়েছে বাতিলের খাতায়। যা নিয়ে বিগত কয়েকদিন ধরে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারাধীন। অলিম্পিক্সের সমাপ্তির দিনে এই ইস্যুতে বোমা ফাঁটালেন পিটি ঊষা।

যেভাবে দীনশকে কড়া আক্রমণের মুখে পড়তে হচ্ছে সেই ঘটনাকে ঊষা "অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বলে উল্লেখ করেন। ২৯ বছর বয়সী ভিনেশের অলিম্পিক্সের ফাইনাল খেলার স্বপ্ন সামান্য ওজন বেশি থাকার জন্য চুরমার করে হয়ে যায়।
ভিনেশ ফোগাট ইস্যুতে প্রাক্তন আইওএ সভাপতি নরেন্দ্র বাত্রা কাঠগড়ায় তুলেছেন ভারতীয় দলের চিকিৎসকেই। প্রাক্তন সভাপতি দলের মুখ্য চিকিৎসকে দায়ী করেন। কিন্তু এই বিষেয় আইওএ-র বর্তমান সভাপতি বলেন, "কুস্তি, ভারোত্তোলন, বক্সিং এবং জুডোর মতো খেলায় ওজন নিয়ন্ত্রনের দায়িত্ব প্রতিটি ক্রীড়াবিদ এবং তার কোচের। এই দায়িত্ব আইওএ-নিযুক্ত চিফ মেডিকেল অফিসার দীনশ পারদিওয়ালা এবং তাঁর দলের নয়।"
প্রসঙ্গত, একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে ধরাশায়ী করে নিজের বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য তাঁকে সোনার পদকের ম্যাচে নামতেই দেওয়া হয়নি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফোগাট ওজন না কমাতে পারার জন্য কুস্তি প্রতিযোগিতার স্থান চ্যাম্প ডি মার্স এরিনা এবং গেমস ভিলেজের মধ্যকার দূরত্বকে দায়ী করেছেন। কারণ যাতায়াতে অনেক সময় চলে যাওয়ায় ওজন কমানোর ক্ষেত্রে তাঁর সমস্যা হয়।
আবার ৪ বছরের অপেক্ষা। ২০২৮ সালে অলিোম্পিক্স গেমস আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেসে। কিন্তু এমন ঘটনা যেন আর ফিরে না আসে।












Click it and Unblock the Notifications