Paris Olympics 2024: অসুস্থতাকে হারিয়ে দুরন্ত পারফরম্যান্স, প্রথম ম্যাচেই পদকের স্বপ্ন দেখাচ্ছেন প্রীতি

প্যারিস অলিমম্পিক্সে যে কয়েকটি ইভেন্ট থেকে ভারতের প্রত্যাশা সবথেকে বেশি তারমধ্যে অন্যতম বক্সিং। এই বিভাগে নিখাদ জারিন, লাভলিনা বরগোহাঁইরা প্রচারে থাকলেও আরও একজন পদক জয়ের অন্যতম দাবিবার। তিনি প্রীতি পাওয়ার। অলিম্পিক্সের প্রথম রাউন্ডে তাঁর পারফরম্যান্স কিন্তু নজর কাড়ল।

ভারতীয় বক্সার প্রীতি পাওয়ার শনিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫৪ কেজি বিভাগে প্রথম রাউন্ডের বাউটে ভিয়েতনামের ভো থি কিমকে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন।

Paris Olympics

কিন্তু অলিম্পিক্সে নামার কয়েকদিন আগেও অসুস্থ ছিলেন প্রীতি। ভারতীয় বক্সার একটি রহস্যজনক অসুস্থতার কারণে জার্মানিতে তিন দিন হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক কয়েকদিন পরেই এই জয়। এই মাসের শুরুর দিকে, জানা গিয়েছিল যে প্রীতি একটি অসুস্থতায় আক্রান্ত হয়েছিল যা তাকে প্রাক-অলিম্পিক প্রশিক্ষণ শিবিরের জন্য জার্মানির সারব্রুকেন-এ পৌঁছানোর পর তার দলের সাথে অনুশীলন সেশন মিস করতে বাধ্য করেছিল।

হরিয়ানার ২০ বছর বয়সী এই প্রথম রাউন্ডে অপ্রতিরোধ্য ছিল এবং তার ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে ছিলেন। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়ে রিংয়ে নেমেছিলেন প্রীতি।

এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী প্রীতি, তার অভিষেক অলিম্পিক্স গেমসে প্রতিদ্বন্দ্বিতা করলেন, প্রথম ম্যাচেই ৫-০ ফলে জিতে সহজেই প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ভিয়েতনামের ভো থি কিমকে হারিয়ে রাউন্ড অফ ১৬-তে পৌঁছলেন ভারতীয় বক্সার।

প্রথম রাউন্ড শেষে কিন্তু কিম অ্যানই এগিয়ে গিয়েছিলেন। বিচারককে তাঁর পক্ষেই ৩-২ স্পিল্ট সিদ্ধান্ত দেন। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েননি প্রীতি। নিজের প্রথম অলিম্পিক্স গেমসের প্রথম ম্যাচের পরবর্তী দুই রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ নিজের নামে করেন তিনি। মঙ্গলবার রাউন্ড অফ ১৬-র ম্যাচে প্রীতি দ্বিতীয় বাছাই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপো-পদক জয়ী কলম্বিয়ার মার্সেলা ইয়েনি আরিয়াসের মুখোমুখি হবে।

নিখাদ-লাভলিনার মতোই ভারতীয় বক্সিংয়ে বেশ বছর ধরেই উত্থান ঘটেছে প্রীতির। পোল্যান্ডের কিলস-এ যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্মরণীয় ফলাফল করে প্রথম নজর কাড়েড় ভারতীয় এই মহিলা বক্সার। প্রীতি বিশ্বচ্যাম্পিয়ন এলিনা বারারোভাকে পরাজিত করে স্বর্ণপদক জিতে নজর কাড়েন।
প্রীতি ২০২২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ সালে হ্যাংজু এশিয়ান গেমস সহ আরও বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ ক্রীড়া ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। প্যারিস অলিম্পিক্সের টিকিটও জোড়ার করে ফেলেন মাত্র ২০ বছর বয়সেই।

প্রীতি পাওয়ার গত বছর চিনের হ্যাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের জন্য একটি কোটা সুরক্ষিত করেছিলেন। মহিলাদের ৪ কেজি সেমিফাইনালে যাওয়ার পরে প্রীতি অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে কাজাখাস্তানের জাইনা শেকেরবেকোভাকে ৪-১ গোলে পরাজিত করেন তিনি।

অন্যদিকে আজ বক্সিংয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে রাউন্ড অব ৩২-এ নিখাত জারিন রিংয়ে নামবেন বিকেল ৩টে ৫০ মিনিটে। প্রতিপক্ষ জার্মানির ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+