Paris Olympics 2024: অলিম্পিক্স জ্যাভলিনে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব, নীরজকে অভিনন্দন মোদী-মমতার

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া জ্যাভলিনে রুপো জিতলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্সে পরপর ২ বার পদক জিতে ইতিহাস নীরজের।

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। এবার সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ নাদিম। ফলে অলিম্পিক্সের জ্যাভলিনে মজবুত হলো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব।

Paris Olympics 2024

ফাইনালের আগে আরশাদ ও নীরজ পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছিলেন। দুই বন্ধু এবার অলিম্পিক্সের পোডিয়ামে দাঁড়ালেন একসঙ্গে। দক্ষিণ এশিয়ার দুই জ্যাভলিন থ্রোয়ার একসঙ্গে পদক জিতছেন, এই প্রত্যাশার কথা ফাইনালের আগে বলেছিলেন আরশাদ।

আরশাদ এদিন অলিম্পিক্স রেকর্ড গড়লেন, দু-বার পার করলেন ৯০ মিটারের গণ্ডি। নীরজ পারেননি। ছয়ের মধ্যে পাঁচটি থ্রো ফাউল হলো। তবে কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো নীরজের রুপো নিশ্চিত করে দেয় দ্বিতীয় প্রয়াসেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে অভিনন্দন-বার্তায় লেখেন, নীরজ চোপড়ার শ্রেষ্ঠত্ব আবারও দেখা গেল। বারেবারে তিনি নিজের দক্ষতা মেলে ধরছেন। তিনি আবারও অলিম্পিক্সে সাফল্য নিশ্চিত করায় গোটা দেশ আনন্দিত।

নীরজকে রুপো জয়ের জন্য অভিনন্দন জানিয়ে মোদী লেখেন, নীরজ উঠতি অগণিত খেলোয়াড়দের স্বপ্নকে ধাওয়া করার জন্য অনুপ্রাণিত করার কাজ চালিয়ে যাবেন এবং দেশকে গর্বিত করবেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিনে রুপো জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। আমাদের সোনার ছেলে অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাঁর এই সাফল্যে গোটা দেশ আনন্দে মাতোয়ারা।

বিসিসিআই সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, আমাদের তারকা নীরজ চোপড়া পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতলেন। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম রুপো এলো অসাধারণভাবে। সোনা হাতছাড়া হলেও নীরজের দায়বদ্ধতা ও প্রয়াস সকলকে অনুপ্রাণিত করার মতো।

শ্রীলঙ্কার প্রাক্তন স্পিডস্টার লাসিথ মালিঙ্গা পাকিস্তানের নাদিম ও নীরজকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের জন্য জ্যাভলিনের সোনা ও রুপো এলো দক্ষিণ এশিয়ায়। ফলে গোটা দক্ষিণ এশিয়া তাঁদের জন্য গর্বিত বলে উল্লেখ করেন মালিঙ্গা। কেকেআর-সহ আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির তরফেও নীরজকে অভিনন্দন জানানো হয়েছে।

নীরজ রুপো জেতায় অবশ্য পদক তালিকায় খুব একটা উন্নতি হলো না ভারতের। একটি রুপো ও চারটি ব্রোঞ্জ-সহ মোট পাঁচটি পদক এবারের অলিম্পিক্সে ঝুলিতে পুরেছে ভারত। বৃহস্পতিবার ভারত ব্রোঞ্জ জিতেছে পুরুষদের হকিতে। শুক্রবার আমন শেরাওয়াত পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলে ভারতের পদকের সংখ্যা হবে ৬। টোকিওতে ভারত সাতটি পদক জিতেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+