প্যারিসে চলছে মেগা অলিম্পিক্স। বৃহস্পতিবার ভারত তৃতীয় পদক জিতেলেও একাধিক ইভেন্টে ব্যর্থতা সঙ্গী হয়েছে। পিভি সিন্ধু, নিখাত জারিন এবং সাত্ত্বিক-চিরাগ জুটি ছিটকে গিয়েছেন, যা ভারতের পদকের স্বপ্নকে বড় ধাক্কা দিয়েছে। শুক্রবারও সারা দিনে একাধিক ইভেন্ট রয়েছে ভারতীয় দলের। অলিম্পিক্সে আজ পদকের পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামছেন লক্ষ্য সেন। অলিম্পিক্সে ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন লক্ষ্য সেন। হকিতে গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া।
অ্যাথলেটিক্সে পুরুষদের শট পাটের যোগ্যতা অর্জন পর্বে দেখা যাবে তেজিন্দরপাল সিংহ তুরকে। এছাড়া শ্যুটিংয়ে বেশ কয়েকটি যোগ্যতা অর্জন পর্ব আছে। মানবেন মনু ভাকের। এছাড়া গল্ফ, জুডো, তিরন্দাজি সহ নানাবিধ ক্রীড়াক্ষেত্রে নামবেন ভারতীয়রা। প্যারিস অলিম্পিক্সের যাবতীয় খবরের টাটকা তথ্য একনজরে। অলিম্পিক্সের যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ছবি পিটিআই
Aug 03, 2024, 2:36 am IST
আর্জেন্তিনাকে হারাল ফ্রান্স
পুরুষদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারাল ফ্রান্স। সেমিফাইনালে তারা মিশরের মুখোমুখি। প্যারাগুয়ে-মিশর ম্যাচ ১-১ ছিল, পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয় মিশরের।
পুরুষদের শটপুট থেকে ছিটকে গেলেন তাজিন্দরপাল সিং তুর। গ্রুপ এ-র বাছাই পর্বে তাঁর প্রথম থ্রো ছিল ১৮.০৫ মিটারের। কিন্তু পরের দুটি থ্রো ফাউল হয়। ফলে ১৬ প্রতিযোগীর মধ্যে ১৫ নম্বরে শেষ করলেন ভারতের এই অ্যাথলিট।
Aug 03, 2024, 12:21 am IST
পুরুষদের শটপুট
পুরুষদের শটপুটে তাজিন্দরসিং পাল তুরের প্রথম থ্রো ছিল ১৮.৫ মিটারের। ফলে বাছাই পর্বে ১৬ প্রতিযোগীর মধ্যে তিনি ছিলেন ১৪ নম্বরে। দ্বিতীয় থ্রো ফাউল হলে নেমে গেলেন ১৫-তে। পদকের দৌড় ক্রমেই কঠিন হচ্ছে।
Aug 03, 2024, 12:04 am IST
মহিলাদের ৫০০০ মিটারের ফাইনালে উঠতে পারলেন না পারুল
মহিলাদের ৫০০০ মিটারে চলতি মরশুমে ব্যক্তিগত সেরা সময় করেও অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারলেন না পারুল চৌধুরী। দ্বিতীয় হিটে তাঁর সময় ছিল ১৫ মিনিট ১০.৬৮ সেকেন্ড। অঙ্কিতা ধ্যানী শেষ করলেন সকলের নীচে থেকে। তাঁর সময় ১৬ মিনিট ১৯.৩৮ সেকেন্ড। গল্ফে ভারতের শুভঙ্কর শর্মা উঠে এলেন ২৫ নম্বরে।
Aug 02, 2024, 9:37 pm IST
পিছিয়ে গেলেন লক্ষ্য সেন
পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের দ্বাদশ বাছাই চৌ তিয়েন চেনের কাছে প্রথম গেম ১৯-২১ ব্যবধানে হারলেন ভারতের লক্ষ্য সেন।
Aug 02, 2024, 8:10 pm IST
ভারতের স্বপ্নভঙ্গ
ব্রোঞ্জ জয়ের ম্যাচেও স্বপ্নভঙ্গ হল ভারতের। আমেরিকার জুটির কাছে হার অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা। ২-৬ ফলে হার ভারতের।
Aug 02, 2024, 8:09 pm IST
খেলায় ফিরল ভারত
তৃতীয় সেটে খেলায় ফিরল ভারত। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে এখনও পর্যন্ত ভারত ২-৪ ফলে পিছিয়ে আছে।
Aug 02, 2024, 8:07 pm IST
খেলায় ফিরল ভারত
তৃতীয় সেটে খেলায় ফিরল ভারত। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে এখনও পর্যন্ত ভারত ২-৪ ফলে পিছিয়ে আছে।
Aug 02, 2024, 8:02 pm IST
পিছিয়ে ভারত
তিরন্দাজিতে ব্রোঞ্জ জয়ের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় সেটের পর ০-৪ ফলে পিছিয়ে ভারত।
Aug 02, 2024, 7:53 pm IST
ভারতীয় অ্যাথলিদের জন্য এসি
প্যারিসে গেমসে ভিলেজে নেই এসি। গরমে সমস্যায় ভারতীয় অ্যাথলিটরা। সমস্যা সমাধানে ৪০টি এসি কিনে তা গেমস ভিলেজে ভারতীয় শিবির পাঠাচ্ছে ফ্রান্সের ভারতীয় দূতাবাস।
Aug 02, 2024, 7:48 pm IST
প্রতিপক্ষ আমেরিকা
ব্রোঞ্জ জয়ের ম্যাচে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটির প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।
Aug 02, 2024, 7:18 pm IST
পরাজয় ভারতের
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬-২ ফলে হার অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটির।
Aug 02, 2024, 7:15 pm IST
পিছিয়ে পড়ল ভারত
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-৪ ফলে পিছিয়ে ভারত।
হকিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার শেষ। ভারত এগিয়ে ২-১ গোলে।
Aug 02, 2024, 5:07 pm IST
তৃতীয় পদক জয়ের সুযোগ মনুর
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু ভাকরে। একই অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের সুযোগ তাঁর সামনে। শনিবার ফাইনালে নামবেন মনু। এশা সিং শেষ করেন ১৮ নম্বরে।
Aug 02, 2024, 4:59 pm IST
২ গোলে এগিয়ে গেল ভারত
হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে গেল ভারত। গোল করলেন অভিষেক, হরমনপ্রীত সিং।
Aug 02, 2024, 4:41 pm IST
হকিতে কঠিন পরীক্ষা
হকিতে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত।
Aug 02, 2024, 4:28 pm IST
সিন্ধুর বার্তা
অবসর জল্পনার মধ্যেই সিন্ধু এক্স মাধ্যমে বার্তায় লিখেছেন, ‘আমার ভবিষ্যত সম্পর্কে, আমি পরিষ্কার হতে চাই, আমি খেলা চালিয়ে যাব, যদিও একটি ছোট বিরতির পরে। আমার শরীর, এবং আরও গুরুত্বপূর্ণ, আমার মনের একটু বিশ্রামের প্রয়োজন। যাইহোক, আমি সাবধানতার সাথে সামনের যাত্রার মূল্যায়ন করার পরিকল্পনা করছি, যে খেলাটি আমি খুব পছন্দ করি তা খেলতে আরও আনন্দ খুঁজে পেতে চাই।’
Aug 02, 2024, 3:55 pm IST
ক্রমশ নামছেন এশা
শ্যুটিংয়ের রাপিড রাউন্ডে ক্রমশ নামছেন এশা সিং। তৃতীয় সিরিজের পর ২৯০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছেন এশা সিং।
Aug 02, 2024, 2:56 pm IST
তৃতীয় স্থানে মনু
প্রেসিসন রাউন্ড শেষে ২৯৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন মনু ভাকের। ১০ নম্বরে আছেন এশা সিং।
Aug 02, 2024, 2:51 pm IST
রোয়িং অভিযানের সমাপ্তি
লরাজ পানওয়ার প্যারিস অলিম্পিক্সের পুরুষদের একক স্কালস ইভেন্টের ফাইনাল ডি-এ পঞ্চম স্থানে শেষ করলেন।
Aug 02, 2024, 2:19 pm IST
ভালো শুরু মনুর
মহিলাদের ২৫ মিটার পিস্তলের কোয়ালিফিকেশন প্রেসিসনে শ্যুটিং ইভেন্টে ভালো শুরু মনু ভাকেরের।
READ MORE
9:43 AM, 2 Aug
শুক্রবার ফোকাসে কারা?
শুক্রবার ভারতের কোনও পদকের ইভেন্ট নেই। তবে মূল ফোকাস থাকবে লক্ষ্য সেন, মনু ভাকের এবং ভারতীয় হকি দলের দিকে। তিরন্দাজির মিক্সড টিম ১/৮ এলিমিনেশন রাউন্ডে ভারতের হয়ে নামছেন অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা।পুরুষদের শটপুট কোয়ালিফিকেশনে নামবন তাজিন্দরপাল সিং তুর। গল্ফের পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ২-তে কাল নামবেন শুভঙ্কর শর্মা ও গগনজিৎ ভুল্লার।
9:46 AM, 2 Aug
সোনা জিতলেন বাইলস
প্যারিস অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সে দ্বিতীয় সোনা জিতলেন সিমোন বাইলসের। দলগত বিভাগের পর এবার ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতলেন মার্কিন ক্রীড়াবিদ।
9:58 AM, 2 Aug
ব্যাডমিন্টনে ভরসা শুধুই লক্ষ্য
পিভি সিন্ধু, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির জুটি এবং এইচএস প্রণয়ে নিয়েছেন। ফলে ব্যাডমিন্টনে পদকের আশা টিকে শুধু লক্ষ্য সেনের উপর। আজ কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন লক্ষ্য।
10:08 AM, 2 Aug
হতাশ সিন্ধু
সিন্ধু তাঁর পরাজয়ের কারণ সম্পর্কে জানিয়েছেন, ‘এই ম্যাচে ডিফেন্সে সামান্য ভুলের ক্ষেত্রে আমার নিয়ন্ত্রণ করা উচিত ছিল যা আমি অনুভব করেছি।"
11:23 AM, 2 Aug
‘দুর্ভাগ্যজনক’ বলছেন প্রকাশ
কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন মনে করেন যে ভারতের শীর্ষ পুরুষ খেলোয়াড় এইচএস প্রণয় এবং লক্ষ্য সেনের প্রি কোয়ার্টারের ফিক্সচারে মুখোমুখি হওয়া দুর্ভাগ্যজনক। সূচি নিয়েই প্রশ্ন তুললেন প্রকাশ। লক্ষ্য সেনের জয়ে বিদায় নিতে হয়েছে প্রণয়কে।
12:38 PM, 2 Aug
স্বপ্নিলের পদোন্নতি
গত ৯ বছর ধরে রেলের চাকরিতে স্বপ্নিল কুসালের কোনও পদোন্নতি হয়নি। ব্রোঞ্জ জয়ের পরই স্বপ্নিলের পদোন্নতি করছে রেল।
12:40 PM, 2 Aug
শুরু হবে শ্যুটিং ইভেন্ট
শুক্রবার দিনের শুরুতেই হবে শ্যুটিং ইভেন্ট। ২৫ মিটার পিস্তল ইভেন্টে নামছেন মনু ভাকের ও এশা সিং।
12:50 PM, 2 Aug
১২তম স্থানে এশা
২৫ মিটার পিস্তল ইভেন্টে প্রথম সিরিজের পর ১২তম স্থান আছেন ভারতের এশা সিং।
1:18 PM, 2 Aug
তিন নন্বরে এশা
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে তৃতীয় রাউন্ডের শেষে ৯.৭০০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন এশা সিং।
তিরন্দাজির মিক্সড টিম ১/৮ এলিমিনেশন ইভেন্টে অঙ্কিতা এবং ধীরজ ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে ৩-১ ফলে এগিয়ে আছেন।
1:38 PM, 2 Aug
কোয়ার্টার ফাইনালে ভারত
তিরন্দাজির মিক্সড টিম ১/৮ এলিমিনেশন ইভেন্টে অঙ্কিতা এবং ধীরজ জুটি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল। ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে ৫-১ ফলে জয় পেল ভারতীয় জুটি।
2:08 PM, 2 Aug
ছিটকে গেলেন অনন্ত জিৎ সিং
শ্যুটিংয়ে পুরুষদের স্কিট বাছাই পর্ব থেকে ছিটকে গেলেন অনন্ত জিৎ সিং।
2:13 PM, 2 Aug
পরাজিত তুলিকা মান
জুডোতে ৭৮ কেজি বিভাগে রাউন্ড অব ৩২-এ কিউবার ইদালিস ওর্টিজের কাছে পরাজিত হলেন ভারতের তুলিকা মান। মাত্র ২৮ সেকেন্জে ১০-০ ফলে জিতলেন ইদালিস।
2:19 PM, 2 Aug
ভালো শুরু মনুর
মহিলাদের ২৫ মিটার পিস্তলের কোয়ালিফিকেশন প্রেসিসনে শ্যুটিং ইভেন্টে ভালো শুরু মনু ভাকেরের।
2:51 PM, 2 Aug
রোয়িং অভিযানের সমাপ্তি
লরাজ পানওয়ার প্যারিস অলিম্পিক্সের পুরুষদের একক স্কালস ইভেন্টের ফাইনাল ডি-এ পঞ্চম স্থানে শেষ করলেন।
2:56 PM, 2 Aug
তৃতীয় স্থানে মনু
প্রেসিসন রাউন্ড শেষে ২৯৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন মনু ভাকের। ১০ নম্বরে আছেন এশা সিং।
3:55 PM, 2 Aug
ক্রমশ নামছেন এশা
শ্যুটিংয়ের রাপিড রাউন্ডে ক্রমশ নামছেন এশা সিং। তৃতীয় সিরিজের পর ২৯০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছেন এশা সিং।
4:28 PM, 2 Aug
সিন্ধুর বার্তা
অবসর জল্পনার মধ্যেই সিন্ধু এক্স মাধ্যমে বার্তায় লিখেছেন, ‘আমার ভবিষ্যত সম্পর্কে, আমি পরিষ্কার হতে চাই, আমি খেলা চালিয়ে যাব, যদিও একটি ছোট বিরতির পরে। আমার শরীর, এবং আরও গুরুত্বপূর্ণ, আমার মনের একটু বিশ্রামের প্রয়োজন। যাইহোক, আমি সাবধানতার সাথে সামনের যাত্রার মূল্যায়ন করার পরিকল্পনা করছি, যে খেলাটি আমি খুব পছন্দ করি তা খেলতে আরও আনন্দ খুঁজে পেতে চাই।’
4:41 PM, 2 Aug
হকিতে কঠিন পরীক্ষা
হকিতে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত।
4:59 PM, 2 Aug
২ গোলে এগিয়ে গেল ভারত
হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে গেল ভারত। গোল করলেন অভিষেক, হরমনপ্রীত সিং।
5:07 PM, 2 Aug
তৃতীয় পদক জয়ের সুযোগ মনুর
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু ভাকরে। একই অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের সুযোগ তাঁর সামনে। শনিবার ফাইনালে নামবেন মনু। এশা সিং শেষ করেন ১৮ নম্বরে।
5:28 PM, 2 Aug
শেষ দ্বিতীয় কোয়ার্টার
হকিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার শেষ। ভারত এগিয়ে ২-১ গোলে।
Paris Olympics 2024 Live Updates:Stay updated with latest Bengali news and highlights from the Paris Olympics 2024 onaugust 2. Get the latest schedules, results, medal tallies, and Gold, Silver, Bronze winners from India.