Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের পদক খারাপ কয়েক দিনেই! মার্কিন ব্রোঞ্জজয়ীর দাবিতে তোলপাড়

Paris Olympics 2024: প্যারিসে অলিম্পিক্স এখনও শেষই হলো না। কিন্তু ইতিমধ্যেই অলিম্পিক্সের পদক বিবর্ণ হতে শুরু করেছে। পদকের গুণমান নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নাইজা হিউস্টন গত ২৯ জুলাই স্কেটবোর্ডিংয়ে পুরুষদের স্ট্রিটে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই পদকই চটতে শুরু করেছে, রুক্ষ আকার ধারণ করছে বলে অভিযোগ।

Paris Olympics 2024

হিউস্টন ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করে দেখিয়েছেন যখন তাঁকে পদকটি দেওয়া হয়েছিল তখন তাতে অস্বাভাবিকত্ব চোখে পড়েনি। ব্র্যান্ড নিউ পদক যেমন হয়, তেমনই ছিল। কিন্তু কয়েক দিনের মধ্যে সেটিকে দেখে মনে হচ্ছে তা যেন ১৯৮২ সালে জেতা!

সেন নদীর জলের দূষণ থেকে গেমস ভিলেজে নানা অব্যবস্থা, লিঙ্গ পরিবর্তন করা বক্সারকে মহিলা বক্সিংয়ে খেলতে দেওয়া থেকে ভিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করা- একের পর বিতর্কে জড়িয়েছে প্যারিস অলিম্পিক্স। এবার নয়া সংযোজন পদকের গুণমান।

নাইজার পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই সেই ব্রোঞ্জ পদকের মান খুবই খারাপ হয়েছে। ফলে তা কতদিন টিকবে তা নিয়েই থাকছে প্রশ্ন। নাইজার কথায়, অলিম্পিক্সের পদক দেখে প্রথমে দারুণ লেগেছিল। কিন্তু তা কিছুক্ষণ আমি পড়ি। তখন স্বাভাবিকভাবেই ঘাম লাগে কিছুটা। গত সপ্তাহে আমার বন্ধুদেরও পরতে দিয়েছিলাম। তারপরই পদকের এই অবস্থা!

নাইজার অভিযোগ, যতটা ভালো গুণমানের পদক বলে মনে হয়েছিল বাস্তবে তা নয়। ঘুরিয়ে-ফিরিয়ে দেখলেই রাফনেস লক্ষ্য করা যাচ্ছে। পদকের সামনের দিকের কিছু অংশ চটতে শুরু করেছে। পদকের মান আরও ভালো হওয়া কাম্য বলেও জানিয়েছেন নাইজা।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সের পদকে ফ্রান্সের ভূখণ্ডের সঙ্গে যেমন সামঞ্জস্য রাখা হয়েছে, তেমনই তুলে ধরা হয়েছে ফরাসি ঐতিহ্য। নামকরা অলঙ্কার প্রস্তুতকারককে দিয়ে এই পদক তৈরি করা হয়েছে। যাতে রয়েছে আইফেল টাওয়ারের লোহা। যদিও হিউস্টনের দাবি সত্যি হলে নিশ্চিতভাবেই পদক যে নিম্নমানের তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। এখনও অবধি এ বিষয়ে মুখ খোলেনি আইওসি বা অরগ্যানাইজিং কমিটির কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+