Paris Olympics 2024: কাকাকে দেখে বক্সিংয়ে আসা নিশান্ত অলিম্পিক্স পদক থেকে এক ধাপ দূরে, শেষ আটে হরিনায়ার বক্সার

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের বক্সিংয়ে পদকের আশা জাগালেন হরিয়ানার বক্সার নিশান্ত দেব। তিনি ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন।

প্রি কোয়ার্টারে তিনি স্প্লিট ডিসিশনে ৩-২ ব্যবধানে হারান ইকুয়েডরের হোসে গ্যাব্রিয়েল রডরিগেজ টেনোরিওকে।

Paris Olympics 2024

হরিয়ানার কারনালের নিশান্ত বক্সিং শুরু করেন ২০১২ সালে। তাঁর কাকা ছিলেন পেশাদার বক্সার। তাঁকে দেখে বক্সিংয়ের প্রতি আকৃষ্ট হন। করণ স্টেডিয়ামে কোচ সুরেন্দ্র চৌহানের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু। ভোর ৪টেয় উঠে বাবার সঙ্গে প্র্যাকটিসে যেতেন। একইভাবে বিকেলেও অনুশীলনে যেতেন।

২০১৯ সালে কর্নাটকের হয়ে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে হেরে যান কোয়ার্টার ফাইনালে। যদিও তাঁর পারফরম্যান্স নজর এড়ায়নি ভারতীয় বক্সিংয়ের তৎকালীন হাই পারফরম্যান্স ডিরেক্টর সান্তিয়াগো নিয়েভার। এরপরই ভারতীয় শিবিরে ডাক পান।

২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নিশান্ত। এরপর যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তার আগে জুনিয়র বা ইউথ পর্যায়ে আন্তর্জাতিক স্তরে তিনি কখনও প্রতিনিধিত্ব করেননি। সেই টুর্নামেন্টে তিনি হাঙ্গেরির ৯ বারের চ্যাম্পিয়ন লাজলো কোজাক ও দু-বারের অলিম্পিয়ান মরিশাসের মারভেন ক্লেয়ারকে হারান।

মেক্সিকোর মার্কো আলভারেজ ভার্দেকে হারিয়ে শেষ আটে গেলেও এরপর আর জিততে পারেননি। ২০১০ সালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর ডান কাঁধের হাড় সরেছিল। সেই সময় অপারেশন করে যে রড বসানো হয়েছিল তার জেরে সংক্রমণ ধরা পড়ে ২০২২ সালে।

২০২২ সালের মার্চে তাই অপারেশন করাতে হয়। এরপর রিহ্যাব চলে। এরপর রিংয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও গত বছরের জানুয়ারি মাসে হিসরে জাতীয় বক্সিং চ্য়াম্পিয়নশিপে নেমে খেতাব দখলে রাখেন।

ফ্লয়েড মেওয়েদারের ভক্ত নিশান্ত লাইট মিডলওয়েটে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এটি তাঁর প্রথম অলিম্পিক্স। প্রি কোয়ার্টারে রডরিগেজের বিরুদ্ধে দ্বৈরথে মোক্ষম পাঞ্চে প্রথম রাউন্ড সহজেই জেতেন নিশান্ত। তবে চূড়ান্ত রাউন্ডে তাঁর ক্লান্তির সুযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন ইকুয়েডরের বক্সার।

তা সত্ত্বেও শেষ অবধি জয় ছিনিয়ে নিশান্ত পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। ৪ অগাস্ট কোয়ার্টার ফাইনালে ভারতীয় সময় রাত ১২টা ১৮ মিনিটে তাঁর প্রতিপক্ষ মেক্সিকোর মার্কো আলোনসো ভের্দে আলভারেজ। এই বাউট জিতলেই নিশান্ত পদক নিশ্চিত করে ফেলবেন।

এদিকে, মহিলাদের বক্সিংয়ে আজ নজর থাকছে নিখাত জারিনের দিকে। তিনি আজ নামছেন প্রি কোয়ার্টার ফাইনালে। চিনের উ ইউকে হারালে নিখাতও অলিম্পিক্সের পদকের কাছাকাছি পৌঁছে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+