Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন, এরপরই সামনে শীর্ষবাছাই
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের শুরুটা ভালোই করলেন নিখাত জারিন। ভারতের এই বক্সার এই প্রথম অলিম্পিক্সে অংশ নিলেন।
আজ তিনি ৫০ কেজি বিভাগের রাউন্ড অব ৩২-এ হারালেন জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারকে। যদিও পরের রাউন্ডেই নিখাতের প্রতিপক্ষ শীর্ষবাছাই চিনের উ ইউ (Wu Yu)।

নর্থ প্যারিস অ্যারেনায় দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত এদিন জয় পেলেন ৫-০ ব্যবধানে। প্রথম রাউন্ডে তিনি পিছিয়ে ছিলেন। তবে তারপরেও তিনি যেভাবে প্রত্যাবর্তন করে ৫-০-তে জিতলেন তা প্রশংসনীয়। জার্মান প্রতিপক্ষ আগ্রাসীভাবে আক্রমণে যাওয়ায় নিখাত শুরুতে ছন্দে ছিলে না।
যদিও এরপরই অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ান। জার্মান প্রতিপক্ষের চেয়ে উচ্চতা বেশি ছিল নিখাতের। ফলে ম্যাক্সি জ্যাবকে কাজে লাগিয়ে প্রথম রাউন্ডে স্প্লিট ভারডিক্টে ৩-২ ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে ছন্দে ফেরেন নিখাত।
নিখাত ট্যাকটিক্যাল দক্ষতায় এগিয়েও থাকেন। এই রাউন্ডে দুই বক্সারেরই পয়েন্ট কাটা যায়। মাথা নীচু করে রাখায় ম্যাক্সির পয়েন্ট কাটা যায়। এরপর নিখাতেরও পয়েন্ট কাটা যায়। প্রথম দুই রাউন্ডের পর ম্যাক্সিকে কিছুটা ক্লান্ত লাগছিল। জারিন আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। শেষ অবধি তিনিই জয়লাভ করেন।
নিখাত জারিনকে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে হবে উ ইউ-র বিরুদ্ধে। তিনি এশিয়ান গেমসে সোনাজয়ী এবং ফ্লাইওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন। তিনি প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটে থেকে রয়েছে নিখাতের ইভেন্ট।












Click it and Unblock the Notifications