Paris Olympics 2024: শেষ দুই দিন খাবার, জল না খেয়েই খেলতে নামেন নিখাত, দিনের শেষে সঙ্গী হতাশাই
প্যারিস অলিম্পিক্সে নিখাত জারিনের উপর ছিল পদকের বিরাট প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন ভারতীয় বক্সার ৫০ কেজি বিভাগের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন এশিয়ান গেমসের সোনাজয়ী চিনের ই উউ। ০-৫ ব্যবধানে হেরে তাঁকে অলিম্পিক্স থেকে খালি হাতেই বিদায় নিতে হয়েছে।
হারের পরও হতাশ হতে রাজি নন নিখাত। বরং আরও শক্তিশালীভাবে ফিরে আসার অঙ্গীকার করছেন ভারতীয় বক্সার। "আমি শক্তিশালী হয়ে ফিরে আসব," ম্যাচ হারের পর এই কথাটি অন্তত পাঁচবার বলেন ভারতীয় বক্সার। নিখাত সম্ভবত নিজেকে এবং তার আশেপাশের অন্য সকলকে বোঝানোর চেষ্টা করছেন যে প্যারিসেই তাঁর অলিম্পিক্স অভিযান শেষ নয়। নিখাত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এই ম্যাচের জন্য খালি পেটে প্রশিক্ষণ নিয়েছেন। ম্যাচের আগের রাতে ঘুমাতে পারেননি। কিন্তু এত কিছুর পরও হতাশ হয়েই ফিরতে হচ্ছে তাঁকে।

নিখাত আরও বলেছেন, "আমি গত দুদিন খাইনি, আমাকে ওজন বজায় রাখতে হয়েছিল। এমনকি জলও পর্যন্ত না, ওজন করার পরেই জানা যায় আমার শরীরে কিছু জল আছে কিন্তু আমার সেরে উঠার সময় ছিল না। আমি গত দুই দিনে অনেকবার এক ঘণ্টার জন্য একটানা দৌড়েছি,আমি এক নম্বর বাছাইয়ের কাছে হেরেছি, ফলে কোন আফসোস নেই।"
এখানেই থেমে না থেকে নিখাত আৱও বলেছেন, "আজ যদি আমি জিততাম, তাহলে প্রচেষ্টার প্রশংসা করা হত। কিন্তু এখন এটি একটি অজুহাতের মতো দেখাবে। আমি আমার সেরাটা দিয়েছি। আপাতত কিছুদিন আমি ছুটিতে যাবো, একাই ঘুরতে যাবো। আমি সেটা কখনো করিনি। এটা খুব দরকার। আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাবো। আমি এটা বেশিদিন করিনি। আমি ফিরে আসব আরও শক্তিশালী হয়ে।'
হারের পর তিনি বলেন, 'এটা আমার জন্য শিক্ষণীয় হয়ে থাকল। আমি আগে কখনও ওর বিরুদ্ধে খেলিনি। ও খুব দ্রুত নড়চড়া করছিল। বাড়িতে ফেরার পরে এই ম্যাচটা বিশ্লেষণ করব আমি। আমি অবাছাই ছিলাম। তাই এটা আমার প্রথম ম্যাচ ছিল না। ও নিজের প্রথম ম্যাচ খেলছিল। সেটাও প্রভাব ফেলে। এটা অত্যন্ত কঠিন লড়াই ছিল।












Click it and Unblock the Notifications