Paris Olympics 2024: গ্রামে উৎসবের মেজাজ, ছেলের সাফ‌ল্য নিয়ে কী জানালেন নীরজের বাবা-মা?

টোকিও অলিম্পিক্সের সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়া ভারতে হয়ে উঠেন সোনার ছেলে। অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন নীরজ। প্যারিসেও তাঁকে নিয়ে ছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু প্যারিসে পদক জিতলেও বদলে গেল তার রঙ। এবার রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। যদিও ছেলের পারফরম্যান্সে গর্বিত নীরজের মা-বাবা।

ছেলে সোনার পদক না জিতলেও তাতে একটুও আক্ষেপ নেই নীরজের মা সরোজ দেবীর। তিনি বলেছেন, 'আমরা অত্যন্ত খুশি নীরজের পারফরম্যান্সে। নীরজ রুপো জিতেছে। কিন্তু এটা আমার কাছে সোনা জয়ের সমান। ও চোট পেয়েছিল। কিন্তু তার পরেও যেভাবে পারফরম্যান্স করেছে তাতে আমরা সকলেই খুশি। সোনাজয়ী আরশাদ নাদিমও আমার সন্তান।'

Paris Olympics 2024

হরিয়ানায় নীরজের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় উৎসব। গ্রামের ছেলে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছে। চলতে থাকে দেদার মিষ্টি মুখ, আতসবাজির পুড়তে থাকে। উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম।

নীরজের পিতা সতীশ কুমার চোপড়া বলেছেন, 'অলিম্পিক্সে তাঁকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। যোগ্যতা অর্জন পর্বের পর তাঁকে ঘিরে সোনার আশা তৈরি হয়েছিল। কিন্তু ফাইনালে ৯০ মিটারের থ্রো -য়ের মধ্য দিয়ে সোনা নির্ধারিত হয়েছে। আগে মনে করা হত জ্যাভলিন ইভেন্টগুলো শুধুমাত্র ইউরোপীয় দেশগুলির খেলা। কিন্তু এখান এশিয়া থেকে এই ইভেন্টে শুধুমাত্র অ্যাথলিটরা শুধু অংশই নিচ্ছেন না পদক জিতে ফিরছেন।'

ফাইনালে নীরজের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, আমরা রুপো পেয়েই খুশি। রুপো পেলেও গতবারের থেকে এবার আরও বেশি দূরে থ্রো করতে সক্ষম হয়েছে নীরজ। দেশের হয়ে লড়াই করেছে। অনেকেই জানেন না ওর কুঁচকিতে একটা চোট আছে। সেটা ও কাউকে জানতে দেয়নি। আজকের দিনটা হয়তো ওর ছিল না।"

একইসঙ্গে সতীশ কুমার আরও বলেছেন, প্রত্যেক দিন সবার সমান যায় না। ফাইনা্লের দিনটা পাকিস্তানের ছিল। আমার মনে হয় আরশাদ যেভাবে সোনা জিতেছে আজ দিনটা ওরই ছিল। তবে আমরা টানা দুটি অলিম্পিক্সে জ্যাভলিনে পদক জিতেছি, প্রত্যেকটা দেশকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছি। আমার কাছে এই রুপোর পদকও গর্বের।'

Paris Olympics: এক থ্রো-য়ে ৯২.৯৭ মিটার! অলিম্পিক্সের মঞ্চে নয়া রেকর্ড পাকিস্তানের আরশাদ নাদিমের
অলিম্পিক্সের আগে থেকেই নীরজের চোট নিয়ে চর্চা শুরু হয়। সেটাও তাঁর সোনা জয়ের ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলেই আশঙ্কা করছেন নীরজের বাবা। তাঁর কথায়, ওর কুঁচকিতে চোট রয়েছে। আমার মনে হয় সেটার জন্যই অস্বস্তিতে ছিল নীরজ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+