Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কাল অভিযান শুরু নীরজের, লক্ষ্মীবারে সোনা জিতলেই বিরাট নজির

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন ফাইনাল ৮ অগাস্ট। তার আগে কালই অভিযান শুরু করতে চলেছে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া।

কাল রয়েছে বাছাই পর্ব। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই নীরজ ফাইনালে নামার ছাড়পত্র আদায় করে নিতে চলেছেন।

Paris Olympics 2024

নীরজের কাছে এটি কেরিয়ারের দ্বিতীয় অলিম্পিক্স। তিন বছর আগে টোকিওয় ঐতিহাসিক সোনা জিতেছিলেন। তারপর ডায়মন্ড লিগ-সহ নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য পেয়েছেন। চোট জয় করে দখলে নিয়েছেন কাঙ্ক্ষিত পদক।

প্যারিস অলিম্পিক্সে নামার আগে নীরজ চেয়েছিলেন ৯০ মিটারের টার্গেট পূরণ করতে। সেটা হয়নি। এই একটি বিষয়েই কিছুটা খচখচানি থাকছে। অলিম্পিক্সের আগেও চোট সমস্যা ভোগাচ্ছিল। তবে তা কাটিয়ে উঠে ফের সোনা জয়ের লক্ষ্যে নামবেন হরিয়ানার সোনার ছেলে।

প্যারিসে জ্যাভলিনে সোনা জিতলে অলিম্পিক্স খেতাব দখলে রাখার নিরিখে নীরজ হবেন বিশ্বের পঞ্চম অ্যাথলিট। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে পরপর ২টি অলিম্পিক্স সোনা জয়ের বিরল নজিরও গড়ে ফেলবেন তিনি।

১৯০৮ ও ১৯১২ সালে সুইডেনের এরিক লেমিং প্রথমবার অলিম্পিক্স জ্যাভলিনে পরপর ২ বার সোনা জেতেন। ১৯২০ ও ১৯২৪ সালে ফিনল্যান্ডের জনি মাইরা সেই কীর্তি স্পর্শ করেন। নীরজের আইডল চেক প্রজাতন্ত্রের জান জেলেলজি ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিক্স জ্যাভলিনে সোনা জিতেছিলেন।

২০০৪ ও ২০০৮ সালে পরপর দুটি অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন নরওয়ের আন্দ্রেয়াস থোরকিল্ডসেন। তারপর আর কেউ দখলে রাখতে পারেননি অলিম্পিক্স খেতাব। নীরজ পারলে তিনি নাম লেখাবেন কিংবদন্তিদের সঙ্গে।

নীরজ চলতি বছর তিনটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। মে মাসে দোহা ডায়মন্ড লিগে নীরজ দ্বিতীয় হন, তবে তাঁর ৮৮.৩৬ মিটারের থ্রো চলতি মরশুমে সেরা। অস্ট্রাভা গোল্ডেন স্পাইকে তিনি অংশ নেননি। অ্যাডকটরে অস্বস্তি অনুভব করায়।

জুন মাসে পাভো নুর্মি গেমসে নীরজ সোনা জেতেন। সেখানে তাঁর থ্রো ছিল ৮৫.৯৭ মিটারের। এরপর আবার প্যারিস ডায়মন্ড লিগ থেকে সরে দাঁড়িয়েছিলেন নীরজ। চলতি বছর ভারতে ফেডারেশন কাপেও সোনা জেতেন নীরজ।

টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর ১৫টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নীরজ। তাতে মাত্র ২ বারই ৮৫ মিটারের নীচে থ্রো রয়েছে নীরজের। অলিম্পিক্সে নীরজকে চ্যালেঞ্জ ছুড়তে পারেন দোহা ডায়মন্ড লিগে সোনাজয়ী তথা টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ, জার্মানির জুলিয়ান ওয়েবার ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স।

নীরজের পাশাপাশি ভারতের নজর থাকবে কিশোর জেনার দিকেও। এশিয়ান গেমসে যিনি গত বছর ৮৭.৫৪ মিটারের থ্রো নিশ্চিত করেছিলেন। কিন্তু তারপর থেকে তিনি ৮০ মিটারের মাইলফলক ছুঁতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+