Paris Olympics 2024: নীরজ প্যারিস থেকে গেলেন জার্মানি, মাস দেড়েক দেশে না ফেরার কারণ কী?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতকে একমাত্র রুপোটি এনে দিয়েছেন নীরজ চোপড়া। কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো-র সৌজন্যে জেতেন রুপো।

প্রথম ভারতীয় হিসেবে পরপর দুটি অলিম্পিক্সে অ্যাথলেটিক্স তথা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জয় নীরজের। টোকিওর সোনার পর এবার জ্যাভলিন ফাইনালে রুপো।

Paris Olympics 2024

ইন্ডিয়া হাউসে রিলায়েন্সের তরফে সংবর্ধিত করা হয়েছে নীরজকে। তবে আপাতত তিনি ভারতে ফিরছেন না। পরিবার সূত্রে এমনই দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের। প্যারিস থেকে নীরজ সরাসরি জার্মানিতে চলে গিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে।

নীরজকে বিগত কয়েক মাস ধরেই চোট সমস্যা ভোগাচ্ছে। তবে তিনি অলিম্পিক্সে নামার লক্ষ্যে হিসেব কষেই এগিয়েছেন। ফাইনালেও তিনি সেরা ছন্দে ছিলেন না। ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফেও স্বীকার করা হয়েছে নীরজের জার্মানি যাওয়ার বিষয়টি।

নীরজের পরিবারের দাবি, নীরজ মাস দেড়েকের আগে দেশে ফিরবেন না। জার্মানিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সম্ভাব্য অস্ত্রোপচারের বিষয়ে। এর উপরই অনেকাংশে নির্ভর করছে নীরজের ডায়মন্ড লিগগুলিতে অংশহগ্রহণ।

ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে খেতাব জয়ের পর গত জুনেই নীরজ জানিয়েছিলেন, প্যারিস অলিম্পিক্সের পরই চোট নিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। গত বছর কুঁচকির চোট নিয়েই তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।

অ্যাডাকটর মাসলে হাল্কা চোটের কারণে প্যারিস অলিম্পিক্সের আগে তিনি মাসখানেক কোনও প্রতিযোগিতায় নামেননি। তবে অলিম্পিক্সে নীরজের ফিটনেস নিয়ে কোনও সমস্যা ছিল না বলে ভারতীয় কনটিনজেন্টের তরফে জানানো হয়।

আগেও জার্মানিতে নিজের চোট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন নীরজ। গত মাসে অলিম্পিক্সের আগেও তিনি জার্মানিতে গিয়েছিলেন। ১৪ সেপ্টেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনাল রয়েছে। প্যারিস অলিম্পিক্স চলাকালীনই নীরজ তাতে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

তবে সেই ফাইনালে নামতে হলে নীরজকে ২২ অগাস্ট লসানে অথবা ৫ সেপ্টেম্বর জুরিখে ডায়মন্ড লিগে নামতে হবে। নীরজের পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর চোট পর্যালোচনা করে এ বিষয়ে নীরজের কোচ ও ফিজিওরাই সিদ্ধান্ত নেবেন।

গত ১০ মে নীরজ দোহা ডায়মন্ড লিগে নেমেছিলেন। সেখানে তিনি রুপো জেতেন। ২০২২ সালে ডায়মন্ড লিগ খেতাব জিতেছিলেন নীরজ। ডায়মন্ড লিগ ফাইনাল পয়েন্ট তালিকায় নীরজ আপাতত ৭ পয়েন্ট নিয়ে যুগ্ম চতুর্থ স্থানে রয়েছেন। সেরা ৬ জন ফাইনালে নামবেন। চোপড়া আগামী দুটি ডায়মন্ড লিগে না নামলে বা ব্যর্থ হলে প্রথম ছয়ের নীচে নেমে যেতে পারেন।

নীরজ জানিয়েছিলেন, গত বছল বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই তাঁকে অপারেশন করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু অলিম্পিক্সের কারণে তিনি সে পথে হাঁটেননি। তবে থ্রো-র সময় তাঁর ৬০-৭০ শতাংশ ফোকাস ছিল চোটের দিকেই। ফলে ফের ছন্দে ফিরতে এবার অস্ত্রোপচার করিয়ে ফেলবেন নীরজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+