Paris Olympics 2024: চোটের সমস্যা থেকে স্থায়ী সমাধান চান, রুপো জয়ের পরই ‘টিম নীরজে’ বড় বদলের সম্ভাবনা

চোট আঘাত নিয়েও তাঁর লড়াই দেশবাসীকে ভরসা জুগিয়েছিল। প্যারিস অলিম্পিক্সে গোটা ভারতবাসী তাকিয়ে ছিল নীরজের চোপড়ার দিকে। তাঁর থেকে গোটা দেশের ছিল সোনালি প্রত্যাশা। সোনা জয়ের থেকে এবার এক ধাপ দূরেই থামতে হয়েছে নীরজকে। কিন্তু, শেষে রুপো পেয়েই দেশকে গর্বিত করেন এই অ্যাথলিট।

তবে চোটের সমস্যা বিগত কয়েক বছর ধরেই নীরজকে সমস্যার মধ্যে ফেলেছে। যার প্রভাব পড়েছে প্যারিস অলিম্পিক্সের মঞ্চেও। আগামী দিনে চোট থেকে মুক্তি পেতে কী করবেন নীরজ? নিজের দলেও কি পরিবর্তন আনবেন? এই প্রশ্ন গুলোই ঘোরাফেরা করছে রুপো জয়ের পরের দিন।

Olympics

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে রুপো জেতার পর এবার চোট সমস্যার স্থায়ী সমাধান চাইছেন নীরজ। দীর্ঘস্থায়ী কুঁচকির আঘাতের চিকিৎসার জন্য নীরজ চোপড়ার অস্ত্রোপচার করা হতে পারে। গত কয়েক মাস ধরে অস্ত্রোপচারের চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু অলিম্পিক্সের কথা মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না।

কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই অস্ত্রোপচারের করাতে পারেন নীরজ বৃহস্পতিবার অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে রুপোর পদক জিতেছেন। আগামী কয়েক মাস বড় কোনও ইভেন্ট নেই। নীরজের বয়স এখন ২৬। ফলে আগামী ২০২৮ অলিম্পিক্সেও তাঁর খেলার সম্ভাবনা আছে। কিন্তু চোট নিয়ে চার বছর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বড় সিদ্ধান্ত নিতেই হবে নীরজকে।

এদিকে, নীরজ চোপড়ার কোচিং টিমেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ডক্টর ক্লাউস বার্টোনিয়েৎজ সারা বছর তাঁর সাথে আর কাজ করবেন না। ক্লাউস, যিনি টোকিও অলিম্পিক্স সহ বড় ইভেন্ট গুলিতে নীরজের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি্ও হয়ত এবার সার বছর নীরজের সঙ্গে থাকবেন না।

আগামী কয়েক মাসে নীরজ চোপড়া তাঁর টিমে অনেক রদবদল ঘটাতে পারেন। ক্লাউস ২০১৯ সাল থেকে টোকিও অলিম্পিক্স পর্যন্ত নীরজের সাপোর্ট স্টাফের অংশ ছিলেন। টোকিওতে প্রথম ভারতীয় হিবেসে ট্র্যাক এবং ফিল্ডে সোনা জিতেছিলেন। ক্লাউসের চুক্তি প্যারিস অলিম্পিক্স পর্যন্ত ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা বাড়ানো হয়েছিল।

নীরজ রুপো জয়ের পর তাঁর চোট নিয়ে বলেন, 'আগামী দিনের চোটের পর্যালোচনা তাঁকে করতে হবে। চোটের জন্য ভাবতে গিয়ে যে সময়টা ব্যয় হচ্ছে সেটা পারফরম্যান্সের উন্নতিতেত দিতে হবে। আমাকে আরও বেশি ফিট হতে হবে এবং মানসিকভাবে তৈরি হতে হবে। এটাই খেলা, যেটা হবে সেটাকে মেনে নি্তে হবে এবং পরবর্তী লক্ষ্য স্থি্র করে ফেলতে হবে। আজ হয়নি কিন্তু অন্য দিন ঠি্ক হবে।'

সোনার কাছে এসেও রুপো জিতলেও দেশবাসীকে আবারও গর্বিত করলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। এই নিয়ে পর পর দুটি অলিম্পিক্সে পদক জিতে ভারতের সবথেকে সফল অলিম্পিয়ান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+