Paris Olympics 2024: ৮৯.৩৪ মিটার! প্রথমেই সেরা থ্রো জ্যাভলিনে ফাইনালে পৌঁছে দিল নীরজকে
Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। আজ প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনের বাছাই পর্বেও চমকে দিলেন নীরজ চোপড়া।
নীরজ নেমেছিলেন গ্রুপ এ-তে। নীরজের প্রথম প্রয়াসই চলতি মরশুমে তাঁর সেরা থ্রো। ৮৯.৩৪ মিটারের থ্রো সরাসরি নীরজকে পৌঁছে দিল ফাইনালে। বাকি দুটি থ্রো তাঁকে আর নিতে হয়নি।

টোকিও অলিম্পিক্সে জ্য়াভলিনে নীরজ সোনা জিতেছিলেন ৮৭.৫৮ মিটার থ্রো-র সৌজন্যে। তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স জ্যাভলিন ৮৯.৯৪ মিটার দূরত্বে পৌঁছনো। প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর টার্গেট ছিল ৯০ মিটারের থ্রো নিশ্চিত করা। যদিও তা হয়নি।
নীরজ এদিন চলতি মরশুমের সেরা থ্রো অবশ্য সুনিশ্চিত করে প্রথম ভারতীয় হিসেবে পরপর দুটি অলিম্পিক্স জ্যাভলিন ফাইনালে পৌঁছে গেলেন। বি গ্রুপ থেকে বাছাই পর্বে নীরজের পরেই রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর প্রথম ছিল ৮৮.৬৩ মিটারের।
8️⃣9️⃣.3️⃣4️⃣🚀
— JioCinema (@JioCinema) August 6, 2024
ONE THROW IS ALL IT TAKES FOR THE CHAMP! #NeerajChopra qualifies for the Javelin final in style 😎
watch the athlete in action, LIVE NOW on #Sports18 & stream FREE on #JioCinema📲#OlympicsonJioCinema #OlympicsonSports18 #JioCinemaSports #Javelin #Olympics pic.twitter.com/sNK0ry3Bnc
পাকিস্তানের আরশাদ নাদিমের প্রথম থ্রো ছিল ৮৬.৫৯ মিটারের। তিনি এই গ্রুপের তৃতীয় স্থানে রইলেন। নীরজের মতোই পিটার্স ও নাদিম চলতি মরশুমের সেরা থ্রো সুনিশ্চিত করেন। বি গ্রুপ থেকে বাছাই পর্বে চারজন যোগ্যতামান পেরিয়ে সরাসরি ফাইনালে পৌঁছন।
বাছাই পর্বের নিয়ম হলো, অন্তত ৮৪ মিটারের থ্রো নিশ্চিত করতে হবে থ্রোয়ারদের। যাঁরা পারবেন তাঁরা সরাসরি যাবেন ফাইনালে। এ ছাড়া সেরা থ্রো-র সৌজন্যে বাকিদের সামনে ফাইনালে যাওয়ার সুযোগ থাকে। এ গ্রুপ থেকে সরাসরি ফাইনালে উঠেছেন আপাতত চারজন।
জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৭৬ মিটার), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (৮৫.৯৭ মিটার),চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ (৮৫.৬৩ মিটার) ও ফিনল্যান্ডের (৮৫.২৭ মিটার)। মজার ব্যাপার হলো এখনও অবধি দুই গ্রুপ মিলিয়ে সাতজন সরাসরি ফাইনালে পৌঁছেছেন। বাকিরা কেউ যোগ্যতামান ৮৪ মিটারের মাইলফলক ছুঁতে পারেননি।
ভারতের কিশোর জেনা ৮০.৭৩ মিটারের থ্রো-র সৌজন্যে বাছাই পর্বে গ্রুপ এ-তে নবম স্থান অধিকার করেন।












Click it and Unblock the Notifications