Paris Olympics 2024: পিরিয়ড ফ্যাক্টর, জন্মদিনের প্রাক্কালে পদক অধরা, পারফরম্যান্সে খুশি চানু

Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সে রুপো জিতলেও প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হলো মীরাবাঈ চানুকে। মহিলাদের ৪৯ কেজি বিভাগে তিনি পেলেন চতুর্থ স্থান।

আর ২ কেজি ওজন বেশি তুলতে পারলেই ব্রোঞ্জ জিততে পারতেন চানু। পদক হাতছা়ড়া হলেও নিজের পারফরম্যান্সে অবশ্য সন্তুষ্ট তিনি।

Paris Olympics 2024

আজ চানুর জন্মদিন। ৩০ পূর্ণ করলেন। জন্মদিনের আগের রাতেই ছিল অলিম্পিক্সের ইভেন্ট। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে। এবার ১৯৯ কেজিতেই থামতে হলো।

স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তিনটি প্রয়াসে সফল হন মীরাবাঈ। স্ন্যাচে ৮৫ কেজির পর তোলেন ৮৮ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৪ কেজি তুললে পদকের আশা থাকতো, কিন্তু তিনি শেষ অবধি পারেননি। ১ কেজি ওজনের ফারাকে চারে শেষ করেন।

চানু বলেন, আমি রিকভারির সময় পাইনি। ফলে পারফরম্যান্সে খুশি। প্র্যাকটিসে ৮৫ কেজি তুলেছি নিয়মিত, সেটা ইভেন্টে করতে পেরেছি। ক্লিন অ্যান্ড জার্ক নিয়েও আত্মবিশ্বাসী ছিলাম। তবে পিরিয়ডের তৃতীয় দিন চলছিল। তাতে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়।

কোচের পরামর্শ মেনেই যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন এবং চেষ্টা চালিয়েছেন বলে জানালেন চানু। তাঁর কথায়, সব ভালোই চলছিল। কোচ যা বলছিলেন তা করছিলাম। কিন্তু শেষটা ভাগ্য। আমি নিজের সেরাটা দেওয়া সত্ত্বেও পদক পেলাম না।

চোট সারিয়ে অলিম্পিক্সে অংশ নিয়ে এই জায়গায় শেষ করে তৃপ্ত মীরাবাঈ। তাঁর কথায়, টোকিও অলিম্পিক্সে যেদিন নেমেছিলাম সেদিন পিরিয়ডের দ্বিতীয় দিন ছিল, আজ তৃতীয় দিন। ফলে সেটা ফ্যাক্টর হয়েছে কিছুটা। তাছাড়া কখনও জয় আসবে, কখনও পরাজয়। পরবর্তীকালে ফের পদকের লক্ষ্যে নামার কথাও জানান মীরাবাঈ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+