Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: মীরাবাঈ চানু শেষ করলেন চারে! ভারোত্তোলনেও পদক অধরা ভারতের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে এবার ভারতের পদক অধরা রইল ভারোত্তোলনে। টোকিও অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগের রুপোজয়ী মীরাবাঈ চানু এবার শেষ করলেন চতুর্থ স্থানে।

চানু স্ন্যাচে ৮৮ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে সর্বাধিক ১১১ কেজি ওজন তোলেন। ১১৪ কেজি ওজন তুললে শেষ অবধি ব্রোঞ্জ জিততে পারতেন।

Paris Olympics 2024

স্ন্যাচের শেষে মীরাবাঈ চানু ছিলেন যুগ্ম তৃতীয় স্থানে। চানুর সঙ্গেই তিনটি প্রয়াসে সর্বোচ্চ ৮৮ কেজি ওজন তোলেন তাইল্যান্ডের খাম্বাও সুরোদচানা। চানু প্রথমে তোলেন ৮৫ কেজি। তারপর ধাপে ধাপে ওজন বাড়িয়ে ঠিক করেন ৮৮ কেজি তুলবেন।

কিন্তু ৮৮ কেজি প্রথমবার তুলতে পারেননি। যদিও দ্বিতীয় তথা স্ন্যাচে নিজের শেষ প্রয়াসে ৮৮ কেজি তুলতে সক্ষম হন চানু। স্ন্যাচে শীর্ষে ছিলেন রোমানিয়ার কামবেই মিহেলা ভ্যালেন্টিনা, তিনি ৯৩ কেজি ওজন তোলেন। ৮৯ কেজি তুলে দুইয়ে ছিলেন চিনের হাউ ঝিহুই। যিনি ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন।

ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে চানু ১০৭ কেজি তুলবেন বলে প্রথমে ঠিক করেন। তারপর তা বাড়িয়ে চানু করেন ১১১ কেজি, যা প্রথম প্রয়াসে বাকিদের তুলনায় ছিল সবচেয়ে বেশি। কিন্তু ১১১ কেজি তোলার সময় ক্লিনে সমস্যা না হলে জার্কের সময় ব্যর্থ হন ভারতীয় কুস্তিগীর। তবে দ্বিতীয় প্রয়াসে সফল হন।

যার ফলে চানু উঠে আসেন তিন নম্বরে। টোটাল লিফট হয় ১৯৯। এরপর সুরোদচানা চলে আসেন দুইয়ে, টোটাল লিফট ২০০-র সৌজন্যে। মীরাবাঈ শেষ প্রয়াসে ১১২ কেজি তোলার পরিকল্পনা করলেও পরে তা বাড়িয়ে করেন ১১৪। তাতে সফল হতে পারলেন না। সে কারণে ছিটকে যান পদকের দৌড় থেকে।

মোট ২০৬ কেজি তুলে সোনা জিতলেন হাউ ঝিহুই। ক্লিন অ্যান্ড জার্কে শেষ প্রয়াসে তিনি ১১৭ কেজি তুলে অলিম্পিক্স রেকর্ড গড়লেন। তার আগে অবধি সোনা জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন ভ্যালেন্টিনা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কের মোট ৬টি প্রয়াসেই তিনি সফল হন।

ভ্যালেন্টিনা ক্লিন অ্যান্ড জার্কে শেষ প্রয়াসে ১১২ কেজি তুলেছিলেন। তাঁর টোটাল লিফট ২০৫। ক্লিন অ্যান্ড জার্কে চানুর চেয়ে এক কেজি ওজন বেশি তুলে ব্রোঞ্জ জিতলেন সুরোদচানা। তিনি ১১০ ও ১১২ কেজি তোলেন ক্লিন অ্যান্ড জার্কে। সেখানে চানুর ১১১ কেজির প্রথম প্রয়াস ব্যর্থ হয়। ১১৪ কেজি তুলতে পারেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+