Paris Olympics 2024: উদ্বোধন থেকে পদক, নতুন খেলা যুক্ত হওয়ার সঙ্গেই আর কী কী অভিনবত্ব প্যারিস অলিম্পিক্সে?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শুরু হতে আর ২ সপ্তাহও দেরি নয়। ২৬ জুলাই শুরু হয়ে অলিম্পিক্স চলবে ১১ অগাস্ট পর্যন্ত। এবারের অলিম্পিক্সে থাকছে নানা অভিনবত্ব।

চার রকমের নতুন খেলা যুক্ত হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক্সে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে পদক- সবেতেই থাকছে চমক।

Paris Olympics 2024

প্যারিস অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল বছর দশেক আগে। এবার অলিম্পিক্সের ৩৩তম সংস্করণ। মোট ৫,০৮৪টি পদক থাকছে। সোনা, রুপো ও ব্রোঞ্জের সঙ্গে মেশানো থাকবে লোহা। তাও আবার যে সে ব্যাপার নয়। এর ডিজাইনেই থাকছে অভিনবত্ব।

জানা যাচ্ছে, প্যারিস অলিম্পিক্সের পদকগুলিতেও তুলে ধরা হবে ফরাসি ঐতিহ্য। প্রতিটি পদকেই থাকবে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে সংগৃহীত লোহা। সোনার পদকের ওজন থাকবে ৫২৯ গ্রাম। রুপোর পদকের ওজন ৫২৫ গ্রাম। ব্রোঞ্জের পদকের ওজন ৪৫৫ গ্রাম।

প্যারিস অলিম্পিক্সে এবার যে চারটি নতুন খেলা যুক্ত হচ্ছে সেগুলি হলো ব্রেক ডান্সিং, স্কেটবোর্ডিং, সার্ফিং ও স্পোর্টস ক্লাইম্বিং। টোকিও অলিম্পিক্সে থাকা কারাটে, বেসবল, সফটবলের মতো খেলাগুলি অবশ্য এবার থাকছে না। বেশ কিছু ক্রীড়াক্ষেত্রে রয়েছে মিক্সড ইভেন্ট।

যদিও প্যারিস অলিম্পিক্সে এবার যে নতুন খেলাগুলি যুক্ত হয়েছে তার কোনওটিতেই ভারতীয় অ্যাথলিটদের দেখা যাবে না। ভারত থেকে এবার প্রায় ১২০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন প্যারিস অলিম্পিক্সে। ভারতের পদক জয়ের সংখ্যা এবার সর্বকালীন রেকর্ড গড়বে বলে প্রত্যাশা রয়েছে।

প্যারিস অলিম্পিক্স আয়োজনে সবচেয়ে বড় চমক উদ্বোধনী অনুষ্ঠানেই। এই প্রথম কোনও স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। পুরো অনুষ্ঠানটিই হবে সেন নদীতে। প্যারিস অলিম্পিক্সের ট্রায়াথলন ও ম্যারাথন সুইমিং হবে এই নদীতেই। নদীর জল সংশয় ঘোচাতে নিজে সাঁতার কেটেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওডিয়া কাস্তেরা।

জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান সেন নদীতে শুরু হয়ে শেষ হবে আইফেল টাওয়ারে গিয়ে। ফলে নিশ্চিতভাবেই এটি বড় ধরনের চমক হতে চলেছে। বৃষ্টিতে সেন নদীতে জল বেড়েছিল অস্বাভাবিক। এখন তা স্বাভাবিক অবস্থায় এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলের মধ্যে যে প্যারেড ২৪ জুন হওয়ার কথা তার রিহার্সাল নদীর অবস্থার কারণেই স্থগিত রাখা হয়েছিল। এবার তা হবে ১৬ জুলাই।

সেন নদীর জলে সাঁতার কাটা নিরাপদ হবে বলেও জানিয়েছে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রক। গ্রীষ্মে এই নদীর জলস্তর সাধারণভাবে যা থাকে সাম্প্রতিক বৃষ্টিতে তা অনেকটাই বেড়ে গিয়েছে। এমনকী এখনও তা কিছুটা বেশিই। তবে অলিম্পিক্সের আগে তা স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করা হচ্ছে। বোট চলাচলও নির্বিঘ্নেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+