Paris Olympics 2024: মনু ভাকেরের পদকের হ্যাটট্রিকের আশা উজ্জ্বল, দ্বিতীয় স্থানে থেকে ২৫ মিটার পিস্তল ফাইনালে

Paris Olympics 2024: মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিকের সম্ভাবনা উজ্জ্বল করলেন। এশা সিং ব্যর্থ হলেও, ২৫ মিটার পিস্তলের ফাইনালে গেলেন মনু।

বাছাই পর্বে তিনি দখল করলেন দ্বিতীয় স্থান। এই ফর্ম অব্যাহত রাখলে এখনও অবধি ২টি ব্রোঞ্জজয়ী মনু পদকের রংও বদলে ফেলতে পারেন।

Paris Olympics 2024

২৫ মিটার পিস্তলের বাছাই পর্বে থাকে প্রিসিশন ও র‍্যাপিড রাউন্ড। বাছাই পর্বে শীর্ষস্থানে হাঙ্গেরির ভেরোনিকা মেজর। তাঁর চেয়ে মনু কিন্তু খুব একটা পিছিয়ে নেই। বাছাই পর্বে অলিম্পিক্সের রেকর্ড স্পর্শ করে হাঙ্গেরির শ্যুটারের স্কোর ৫৯২, মনুর ৫৯০। ভেরোনিকা ইনার টেন মেরেছেন ২৭ বার, মনু ২৪ বার।

প্রিসিশন রাউন্ডে তিনটি সিরিজে ভেরোনিকা যেখানে স্কোর করেছেন যথাক্রমে ৯৬, ১০০ ও ৯৮ (মোট-২৯৪), সেখানে মনু মেরেছেন ৯৭, ৯৮ ও ৯৯ (মোট-২৯৪)। র‍্যাপিডে ভেরোনিকার তিন সিরিজের স্কোর যথাক্রমে ১০০, ৯৮ ও ১০০ (মোট-২৯৮), সেখানে মনুর স্কোর যথাক্রমে ১০০, ৯৮ ও ৯৮ (মোট- ২৯৬)।

এই দুজনের সঙ্গেই ফাইনালে উঠলেন ইরানের হানিয়ে রস্তামিয়াঁ (৫৮৮), ভিয়েতনামের ত্রিনাহ থু ভিনহ (৫৮৭), চিনের নান জিয়াও (৫৮৬), কোরিয়ার জিন ইয়াং (৫৮৬), ফ্রান্সের ক্যামিল জেদরেজিউস্কি (৫৮৫-২৫x) ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটেলিন মর্গান অ্যাবেলন (৫৮৫-১৯x)।

ভারতের এশা সিং অবশ্য প্রথম আটে জায়গা করে ফাইনালে যেতে ব্যর্থ। এশার মোট স্কোর ৫৮১, তিনি থাকেন ১৮ নম্বরে। প্রিসিশন রাউন্ডে এশার তিন সিরিজের স্কোর ছিল যথাক্রমে ৯৫, ৯৬ ও ১০০ (মোট- ২৯১)। র‍্যাপিডে এশার স্কোর যথাক্রমে ৯৭, ৯৬ ও ৯৭, মোট ২৯০।

মনু ভাকের চলতি অলিম্পিক্সে দেশকে প্রথম পদকটি এনে দেন। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ। এরপর ১০ মিটার এয়ার পিস্তলেই মিক্সড টিম ইভেন্টে মনু ও সরবজ্যোৎ সিং জেতেন ব্রোঞ্জ। পিভি সিন্ধু ছিটকে গিয়েছেন। ফলে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে তিনটি অলিম্পিক্স পদক জয়ের দোরগোড়ায় মনু।

তাছাড়া একই অলিম্পিক্স থেকে আজ অবধি কোনও ভারতীয় তিনটি পদক জিততে পারেননি। মনু ভাকের স্বাধীনতার পর ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিক্স থেকে দুটি পদক ঝুলিতে পুরেছেন। ১৯০০ সালে নর্মান প্রিচার্ড অ্যাথলেটিক্সে ২টি রুপো জিতেছিলেন।

প্রিচার্ড ছাড়া সুশীল কুমার, পিভি সিন্ধু ও মনু ভাকেরের কাছে রয়েছে অলিম্পিক্সের ২টি পদক (ব্যক্তিগত ইভেন্টের)। কাল ভারতীয় সময় বেলা ১টা থেকে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনাল রয়েছে। তাতে পদক জিতলেই মনু পিছনে ফেলে দেবেন প্রিচার্ড, সুশীল ও সিন্ধুকে, পদকের হ্যাটট্রিক করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+