Paris Olympics 2024: দেশে ফিরলেন জোড়া পদকজয়ী মনু, দিল্লি বিমানবন্দরে পেলেন রাজকীয় অভ্যর্থনা, দেখুন ভিডিও

অলিম্পিক্সে জোড়া পদক জয় করে দেশে ফিরলেন মনু ভাকের, চলতি প্যারিস অলিিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের সবথেকে সফল ক্রীড়াবিদের নাম মনু ভাকের। একই অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় শ্যুটার, বুধবার সকালে দেশে ফিরলেন‌ মনু।

বুধবার সকালে দেশে ফিরলেন ভারতীয় শুটার মনু ভাকের। মনু এবং তাঁর তাঁর কোচ জসপাল রানা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। অলিম্পিক্সে পদকজয়ীকে ঘিরে দিল্লি বিমানবন্দরে জনতার উৎসাহ ছিল অভূতপূর্ব। ফুলে-মালায় বৱণ করে নেওয়া হয় মনু এবং তাঁর কোচকে।

Paris Olympics 2024

মনু ভাকেরই ভারতের একমাত্র ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন মনু ভাকের। ভারতীয় মহিলা শ্যুটার দুটি ব্রোঞ্জ পদক জিতলেও তৃতীয় পদক জয়ের দুয়ারেই তাঁকে থামতে হয়।

বিমানবন্দরে রাজকীয়ভাবে স্বাগত জানানো হল মনু এবং তাঁর কোচকে। তাঁকে ঘিরে জনতার এমন উচ্ছাস দেখে খুশি মনু ভাকের নিজেও। তিনিে বলেন, 'আমার খুব ভালো লাগছে এত মানুষ এসেছেন আমাকে স্বাগত জানাতে। আমি খুব খুশি।' কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য-র সঙ্গে আজ দুপুর দুটোর সময় দেখা করবেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের।

ভারতের মনু ভাকেরের কাছে প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জয়ের সুবর্ণ সুযোগ ছিল, তবুও তা অর্জন করতে পারেননি। ২২ বছর বয়সী মহিলা শ্যুটার ২৫ মিটার পিস্তলের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছেন। খুব কাছে গিয়েও ব্রোঞ্জ পদকটি জিততে পারলেন না। চতুর্থ হয়েই শেষ করতে হয়েছে তাঁকে। তবু মনুর কৃতিত্ব কোনও অংশে কম নয়।

এখনও পর্যন্ত পদকের বিরাট প্রত্যাশা সেইভাবে পূরণ হয়নি। এখনও পর্যন্ত মাত্র ৩টি পদক এসেছে ভারতের ঘরে। তিনটি ব্রোঞ্জই এসেছে শ্যুটিং ইভেন্ট থেকে। কুস্তিতে আরও একটি পদক নিশ্চিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+