Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: প্যারিসে পদকের হ্যাটট্রিক অধরাই, চতুর্থ স্থানে শেষ করলেন মনু ভাকের

মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতের মনু ভাকের। তাঁকে ঘিরে ছিল পদকের বিরাট প্রত্যাশা। এরআগে দুটি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। শনিবার খুব কাছে গিয়েও পদক জেতা হল না মনুর। ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় মহিলা শ্যুটার। ইতিহাস তৈরি করেও কোথাও যেন কাপ আর ঠোঁটের মাঝে এক সুতো দূরত্ব থেকে গেল।

শনিবার তৃতীয় পদকের লক্ষ্যে নামা মনু ভাকের শুরুটা একেবারেই খারাপ করেননি। প্রথম সিরিজের পরে ছয়ে ছিলেন মনু ভাকের। সিরিজ যত এগোতে থাকে নিজের স্থান ক্রমশ উপরের দিকে তুল‌তে থাকেন ভারতীয় তারকা শুট্যার। দ্বিতীয় সিরিজের পরে চতুর্থ স্থানে ছিলেন মনু ভাকের। তাঁর স্কোর ছিল ৬। তৃতীয় সিরিজের পরে দ্বিতীয় স্থানে উঠে আসেন। ১০ পয়েন্ট ছিল তাঁর ঝুলিতে।

Paris Olympics 2024

কাছে এসেও দূরে। চতুর্থ হয়েই থামতে হল মনু ভাকেরকে। একটা সময় মনে হয়েছিল পদক জিততে চলেছে মনু। কিন্তু হাঙ্গেরির ভেরোনিকার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই চলছিল। কিন্তু দুটো শুট খারাপ করায় ব্রোঞ্জ হাতছাড়া হয় মনুর।পঞ্চম সিরিজ থেকে মনুর লড়াই চলছিল কোরিয়া, ফ্রান্স ও হাঙ্গেরির সঙ্গে। তিনি নিজেকে এমনভাবে তুলে ধরেছিলেন সবাই বলছিল মনু সোনার জন্য লড়ছেন।

কিন্তু শেষ সিরিজে ব্যর্থ হলেন মনু। তিনি শেষ সিরিজে চারে যেতেই মিস করে ফেললেন পদক। আটটি সিরিজের পর, মনু এবং হাঙ্গেরির ভেরোনিকা মেজরের সমান ২৮-২৮ পয়েন্ট ছিল।

এই অবস্থায় শুটঅফ হয়, সেখানেই হার মানলেন মনু ভাকের। শ্যুটঅফে, হাঙ্গেরিয়ান শ্যুটার ৫টি শটের মধ্যে ৩টি শট টার্গেটে রাখতে পারলেও মনু লক্ষ্যে পাঁচটি শটের মধ্যে দুটি টার্গেটে রাখেন। যার ফলে চতুর্থ স্থানে থেকেই বিদায় নিতে হল তাঁকে। এরআগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে বাঙালি শ্যুটার জয়দীপ কর্মকারও চতুর্থ হয়েছিলেন। তিনি মনুর জন্য বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Paris Olympics: নকআউটেই আস‌ল পরীক্ষা, হকিতে দেশকে নবম সোনা দিতে চান হরমনপ্রীত
প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ - অলিম্পিক্সের একক সংস্করণে ২টি পদক জিতে একমাত্র ভারতীয় অ্যাথলিট হয়েছেন মনু ভাকের। কিন্ত পদকের হ্যাটট্রি করা হল না তাঁর।এই ইভেন্টে ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন এই ইভেন্টে।

যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে পদকের লড়াইয়ে উঠেছিলেন মনু। ৬০০-এর মধ্যে তাঁর সংগ্রহে ছিল ৫৯০ স্কোর। প্রিসিসন রাউন্ডেও তিনি ছিলেন তৃতীয় স্থানে। মনু ভাকেরই একমাত্র ভারতীয় খেলোয়াড় যার ঝুলিতে একই অলিম্পিক্সে দুটি পদক রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+