Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, ব্রোঞ্জ জিতে ইতিহাসে মনু ভাকের

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদকটি এনে দিলেন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে জিতলেন অলিম্পিক্সের পদক।

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তিনি জিতলেন ব্রোঞ্জ। অল্পের জন্য রুপো জিততে পারলেন না।

Paris Olympics 2024

আজকের আগে অবধি শ্যুটিংয়ে ভারত ১টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ জিতেছিল। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে পুরুষদের ডাবল ট্র্যাপে রুপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা।

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে রুপো জেতেন বিজয় কুমার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে গগন নারাং জিতেছিলেন ব্রোঞ্জ। ১২ বছর পর অলিম্পিক্সের আসর থেকে শ্যুটিংয়ে কোনও পদক জিতল ভারত।

মনু ভাকের টোকিও অলিম্পিক্সে হতাশ করেছিলেন। কিন্তু এবার দেশকে অলিম্পিক্সের প্রথম পদকটি তিনি এনে দিলেন দুই কোরিয়ান শ্যুটারের সঙ্গে তুল্যমূল্য লড়াই চালিয়ে। বার দুয়েক তিনি দুই নম্বর পজিশনেও চলে এসেছিলেন। কিন্তু শেষ অবধি রুপো জয় সম্ভব হয়নি।

কোরিয়ার ওহ ইয়ে জিন জিতলেন সোনা। কিম ইয়েজি জিতলেন রুপো। মনুর শেষ শটটি ছিল ১০.৩, ইয়েজির ১০.৫। তাতেই .১ ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো মনুকে। সেই পর্যায় অবধি ইয়েজির স্কোর ছিল ২২১.৮, মনুর ২২১.৭।

স্টেজ ওয়ানের শেষে মনুর স্কোর ছিল ১০০.৩, জিনের ছিল ১০১.৭, ইয়েজির ১০১.৫। স্টেজ ওয়ানের পর বিভিন্ন ধাপে মনুর স্কোর বাড়তে বাড়তে দাঁড়ায় যথাক্রমে ১২১.২, ১৪০.৮, ১৬০.৯, ১৮১.২, ২০১.৩ ও ২২১.৭। জিন অলিম্পিক্স রেকর্ড ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন। ইয়েজির স্কোর ২৪১.৩।

মনু জানান, অলিম্পিক শ্যুটিংয়ে দেশের দীর্ঘ খরা মেটাতে পেরে ভালো লাগছে। পরাবাস্তব অনুভূতি। শেষ শট অবধি নিজের সেরা এনার্জি দিয়েছেন। গীতা পড়েছিলেন অলিম্পিক্সে নামার আগে। মাথায় রেখেছিলেন, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করার যতটুকু নিয়ন্ত্রণে রয়েছে। বাকিটা ভাগ্যের হাতে ছাড়তে হয়। কর্মেই ফোকাস রাখেন, কর্মফল নিয়ে ভাবেননি।

মনু জানান, এবার শ্যুটিংয়ে আরও পদক জিতবে ভারত। আরও কিছুটা ভালো ফল করতে পারলে ভালো হতো। তবে নিজের পরবর্তী ইভেন্টগুলিতে আরও পদক দখলে রাখাই মনুর লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে বন্দুক খারাপ হয়ে গিয়েছিল। কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই হতাশা কাটিয়ে ফের ঘুরে দাঁড়ান। মহিলাদের ২৫ পিটার পিস্তলেও নামবেন মনু। তার আগে কাল ১০ মিটার এয়ার পিস্তলের বাঠাই পর্বে তিনি নামবেন সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+