Paris Olympics 2024: মনু ভাকের গড়লেন একাধিক ঈর্ষণীয় নজির, নাম তুললেন এলিট লিস্টে

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকের ও সরবজ্যোৎ সিং ব্রোঞ্জ জিতলেন। চলতি অলিম্পিক্সে যা ভারতের দ্বিতীয় পদক।

এর আগে, ১০ মিটার এয়ার পিস্তলে মনু ব্রোঞ্জ জিতেছিলেন। সরবজ্যোৎ এদিনই প্রথম অলিম্পিক্স পদক লাভ করলেন। তাঁদের কীর্তিতে পদক তালিকায় ভারত আপাতত ২৫ নম্বরে উঠে এলো।

Paris Olympics 2024

মনু ভাকের একাধিক নজির গড়লেন এদিন। ভারতের হয়ে ব্যক্তিগত বিভাগে ২টি করে পদক জয়ের নিরিখে তিনি নাম লেখালেন এলিট লিস্টে। এর আগে, অ্যাথলেটিক্সে নর্মান প্রিচার্ড, কুস্তিতে সুশীল কুমার ও ব্যাডমিন্টনে পিভি সিন্ধুর ২টি করে অলিম্পিক্স পদক রয়েছে।

স্বাধীনতার পর দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মনু একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার ঈর্ষণীয় নজির গড়লেন। এরপর তিনি নামবেন ২৫ মিটার পিস্তল ইভেন্টে। তাতেও মনুর পদক জয়ের সম্ভাবনা থাকছে। ফলে পদকের হ্যাটট্রিকও অসম্ভব নয়।

১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে ভারতের নর্মান প্রিচার্ড পুরুষদের ২০০ মিটার হার্ডলস ও ২০০ মিটারে রুপো জিতেছিলেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল কুমার। ২০১২-র লন্ডন অলিম্পিক্সে তিনি জেতেন রুপো।

২০১৬ সালের রিও অলিম্পিক্সে পিভি সিন্ধু ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে রুপো জিতেছিলেন। ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক্সে সিন্ধু জেতেন ব্রোঞ্জ। ফলে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবেও একই অলিম্পিক্স থেকে জোড়া পদক দখলে নিলেন মনু ভাকের।

শ্যুটিংয়েও ভারতের কেউ একই অলিম্পিক্স থেকে একাধিক পদক জিততে পারেননি। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে পুরুষদের ডাবল ট্র্যাপে রুপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন অভিনব বিন্দ্রা।

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ভারত প্রথমবার শ্যুটিংয়ে জোড়া পদক পেয়েছিল। তারপর এবারই প্রথম শ্যুটিংয়ে দুটি পদক ঘরে তুলল ভারত। লন্ডন অলিম্পিক্সে পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তলে রুপো জিতেছিলেন বিজয় কুমার। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে গগন নারাং জেতেন ব্রোঞ্জ।

চলতি অলিম্পিক্সে মনু দ্বিতীয় পদক জিতলেন, প্রথম ভারতীয় শ্যুটার তথা স্বাধীনতার পর প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদক ঝুলিতে পুরে। এবার ২৫ মিটার এয়ার পিস্তলে তিনি পদকের রং বদলাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা।

এদিন ইতিহাস গড়ার পর মনু বলেন, ঈশ্বরের আশীর্বাদ। জিততে পেরে ভালো লাগছে। সকলের ভালোবাসা, আশীর্বাদ ও সমর্থনে কৃতজ্ঞ। এখানে আসার আগে সরবজ্যোতের সঙ্গে কথা হয়েছিল নিজেদের সেরাটা দেওয়ার। প্রথম শটের পর পিছিয়ে থাকার পর দাপট দেখিয়ে জয়। তা নিয়ে মনু বলেন, কিছু বিষয় থাকে যার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তবে দুজনেই সেরাটা দিতে বদ্ধপরিকর ছিলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+