Paris Olympics 2024: শ্রীজেশের পর কি অবসরে মনপ্রীত? দেশে ফিরেই প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন পরিকল্পনা

Paris Olympics 2024: প্যারিসে কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্স খেললেন। ঝুলিতে এলো দ্বিতীয় অলিম্পিক্স পদক। তবে সোনা জয়ের স্বপ্ন এখনও অধরাই।

আর সে কারণেই সেই স্বপ্নকে তাড়া করতেই সম্ভবত এখনই অবসরের পরিকল্পনা নেই ভারতীয় হকি দলের তারকা খেলোয়াড় মনপ্রীত সিংয়ের।

Paris Olympics 2024

ভারত অলিম্পিক্স হকিতে আটবারের চ্যাম্পিয়ন। তবে ১৯৮০ সালের পর অলিম্পিক্স হকিতে আর সোনা জিততে পারেনি ভারত। এবার আশা জেগেছিল। কিন্তু জার্মানির কাছে হারতেই সব হিসেব ওলটপালট হয়ে যায়। শেষে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জয়।

টোকিও অলিম্পিক্সের পর প্যারিসেও হকিতে ব্রোঞ্জ। মনপ্রীত সিং আজ দেশে ফিরে বলেন, গতবার আমরা ব্রোঞ্জ জিতেছিলাম, এবারেও জিতলাম। ভালো লাগছে। তবে আমাদের সকলেরই লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। সেটা আমাদের হাত ফস্কে বেরিয়ে গেল। তবু ব্রোঞ্জ জিতে ফেরার পর যে অভ্যর্থনা, ভালোবাসা পেলাম তা মনে রাখার মতো।

গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অমিত রুইদাস লাল কার্ড দেখায় ৪২ মিনিট ভারতকে খেলতে হয়েছে। পেনাল্টি শ্যুটআউটে আসে রুদ্ধশ্বাস জয়। দল যে ইস্পাতকঠিন মানসিকতার পরিচয় রেখেছিল সেই ম্যাচে তার কথাও উঠে এসেছে মনপ্রীতের কথায়।

মনপ্রীত বলেন,আমরা এই ধরনের পরিস্থিতি কী করণীয় অনুশীলনে তার প্রস্তুতি নিয়ে থাকি। এতে কেউ সবুজ বা হলুদ কার্ড দেখলে কীভাবে রক্ষণ আগলাতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল থাকতে সুবিধা হয়। তবে আমরা বিশ্বাস করি, অমিতের কোনও দোষ ছিল না। তাঁকে কার্ড দেখানো উচিত হয়নি।

মনপ্রীতের কথায়, দুর্ভাগ্যজনকভাবে অমিতকে লাল কার্ড দেখানো হয়েছে। এরপর দলের সকলেই দারুণভাবে ডিফেন্স সামলেছেন। প্রতিপক্ষকে সহজে সুযোগ তৈরি করতে দিইনি। ওরা পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল হতে দিইনি।

টোকিও অলিম্পিক্সে ভারতকে নেতৃত্ব দেওয়া মনপ্রীত উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পিআর শ্রীজেশের। মনপ্রীত বলেন, শ্রীজেশের সঙ্গে প্রায় ১৩ বছর একসঙ্গে কাটালাম। সিনিয়র হিসেবে প্রথম থেকেই তিনি আমাকে গাইড করেছেন। যখন অধিনায়ক ছিলাম, তখনও দারুণভাবে তিনি সাপোর্ট করেছেন। কোনটা ভালো, কোনটা খারাপ, কী করলে ভালো হয়, এই নানা বিষয়ে পরামর্শ পেয়েছি।

শ্রীজেশ তাঁকে সব সময় প্রেরণা জোগাতেন বলেও জানান মনপ্রীত। তিনি বলেন, শ্রীজেশ মানুষ হিসেবেও খুব ভালো। গ্রেট প্লেয়ার, কিংবদন্তি। দলে বড় ভাইয়ের মতো ছিলেন আমার কাছে। তাঁকে মিস করব।

শ্রীজেশ অবসর নিলেও মনপ্রীতের এখনই অবসর নেওয়ার পরিকল্পনা নেই। তিনি আপাতত ফিটনেসে মনোনিবেশ করতে চান আরও বেশি। মনপ্রীতের বয়স এখন ৩২। তবে লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার আশা এখনই ছাড়ছেন না। সব কিছু ঠিকঠাক চললে কেরিয়ারের পঞ্চম অলিম্পিক্সে নামতে চান মনপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+