Paris Olympics 2024: টোকিও অলিম্পিক্সের ভুল আর নয়! পদকে ফোকাস রেখে মনিকা এগিয়ে যেতে চান ধীরেসুস্থেই

Paris Olympics 2024: আন্তর্জাতিক আসরে ভারতীয় প্যাডলাররা নানাবিধ কীর্তি গড়লেও অলিম্পিক্সের আসর থেকে দেশে আসেনি কোনও পদক। এবার সেই খরা মেটাতে বদ্ধপরিকর মনিকা বাত্রারা।

মনিকা ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। টোকিও অলিম্পিক্সেও নেমেছিলেন। তবে হতাশা নিয়েই ফিরতে হয়। যদিও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার পরিকল্পনা বদলাচ্ছেন মনিকা।

Paris Olympics 2024

এই প্রথমবার ভারতীয় মহিলা টিটি দল অলিম্পিক্সে অংশগ্রহণ করছে। সেই যোগ্যতা অর্জনে বড় ভূমিকা নিয়েছিলেন মনিকা। ডব্লিউটিটি সৌদি স্ম্যাশে মনিকা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে হারান বিশ্বের ২ নম্বর তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চিনের ওয়াং মানিউ ও বিশ্বের ১৪ নম্বর জার্মানির নীনা মিত্তেলহামকে।

ইউটিটিকে দেওয়া সাক্ষাৎকারে মনিকা বলেন, দলগতভাবে যোগ্যতা অর্জন বিরাট কৃতিত্বের। শিবিরে সবকিছু যেভাবে চলছে তাতে আমি সন্তুষ্ট। আমাদের পদক জেতার সম্ভাবনা রয়েছে। সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। যেভাবে ভারতে টিটির বিকাশ হচ্ছে তা অনুপ্রাণিত করার মতোই।

সতীর্থদের প্রশংসা করে মনিকা বলেন, সকলেই ভালো খেলছেন। দলের সকলে উদ্বুদ্ধ, কঠোর ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। ভারতে মহিলাদের টেবল টেনিসের উত্তরোত্তর বিকাশ ঘটবে বলেও আত্মবিশ্বাসী মনিকা। ইউটিটি-তে বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যথেষ্ট ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি।

মনিকা এই মুহূর্তে বিশ্বের ২৮ নম্বর প্যাডলার। একেকটি ম্যাচ ধরে এগিয়েই মেডেল রাউন্ডে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে মনিকার। তিনি বলেন, বিগত অলিম্পিক্স থেকে অনেক কিছু শিখেছি। সেবারের ভুল আর করব না। তখন থেকেই আমার মানসিকতা বদলেছে।

মনিকা বলেন, আমি আগের চেয়ে অনেক শান্ত থাকছি। নিজের উপর বিশ্বাস বেড়েছে। স্ট্যামিনা ও দ্রুত নড়াচড়ার বিষয়ে জোর দিয়েছি। আমার একটাই লক্ষ্য, পদক জয়। তবে তাড়াহুড়ো করব না। ধীরেই চলব। নিজের জোনে থেকে সেরাটা দেব। পদক নিয়ে না ভেবে রাউন্ড ধরে ধরে এগিয়ে যেতে চাই। দেশের হয়ে সেরাটাই দেব।

মনিকা ছাড়াও ভারতের যে প্যাডলাররা এবারের অলিম্পিক্সে নামছেন তাঁরা হলেন অচন্ত শরৎ কমল, সৃজা আকুলা, সাথিয়ান জ্ঞানশেকরন। তবে বাংলার কোনও প্যাডলার অলিম্পিক্সের আসরে এবার নেই। আগের অলিম্পিক্সে মনিকা ছাড়াও ছিলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। ঐহিকা মুখোপাধ্যায়েরও এবার অলিম্পিক্সে নামা হলো না।

প্যারিসে বসছে অলিম্পিক্সের আসর। এবারের সামার গেমস চলবে ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত। উদ্বোধনের আগেই শুরু হয়ে যাবে কয়েকটি ইভেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+