Paris Olympics 2024: অলিম্পিক টিটি-র সিঙ্গলস থেকে বিদায় শরৎ কমলের, জয় পেলেন মনিকা ও সৃজা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের টেবল টেনিসে এখনও অবধি মিশ্র ফল ভারতের। সবচেয়ে বড় ধাক্কা পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৬৪ থেকেই অচন্ত শরৎ কমলের ছিটকে যাওয়া।

আজ অবশ্য দিনের প্রথম জয়টি ছিনিয়ে নেন সৃজা আকুলা। তাঁর সঙ্গেই মহিলা সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এ পৌঁছে গিয়েছেন মনিকা বাত্রা।

Paris Olympics 2024 -

প্যারিস অলিম্পিক্সের প্যারেড অব নেশনসে ভারতের অন্যতম পতাকাবাহকের দায়িত্ব সামলেছেন অভিজ্ঞ টিটি তারকা শরৎ কমল। তিনি এদিন হেরে গেলেন স্লোভেনিয়ার ডেনি কোজুলের কাছে। পরাজয়ের ব্যবধান ২-৪ (১২-১০, ৯-১১, ৬-১১, ৭-১১, ১১-৮, ১১-১২)। শরৎ কমলের এই নিয়ে পঞ্চম অলিম্পিক্স খেলছেন।

বিশ্ব টিটি-র ক্রমতালিকায় তাঁর চেয়ে ৮৬ ধাপ নীচে থাকা প্যাডলারের কাছে পরাস্ত হলেন শরৎ কমল। মাত্র ৫৩ মিনিটের মধ্যেই। এই মুহূর্তে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শরৎ কমল বিশ্বের ৪০ নম্বর প্লেয়ার। প্রথম গেম জেতার পর টানা তিনটিতে হেরেই সমস্যা পড়ে যান তিনি। ২-৩ করলেও শেষরক্ষা করতে পারেননি।

সৃজা আকুলা ভারতের ১ নম্বর প্যাডলার। তিনি রাউন্ড অব ৩২-এ পৌঁছে গেলেন দাপট দেখিয়েই। সুইডেনের ক্রিস্টিনা ক্যালবার্গের বিরুদ্ধে তিনি আধ ঘণ্টার মধ্যেই জিতলেন ৪-০ ব্যবধানে। খেলার ফল ১১-৪, ১১-৯, ১১-৭, ১১-৮।

প্রথম গেম জিততে বিশেষ বেগ পেতে হয়নি সৃজাকে। তবে পরের তিনটি গেমে তাঁকে তুলনামূলকভাবে প্রতিপক্ষের ভালো চ্যালেঞ্জই সামাল দিতে হলো। বিশেষ করে তৃতীয় গেমে সৃজা ও ক্যালবার্গের ব্যবধান ছিল ৭-৫। যদিও এরপর দারুণ ছন্দে থেকে জয় ছিনিয়ে নেন সৃজা।

চতুর্থ গেমে সৃজা ৯-৩-এ এগিয়ে ছিলেন। কিন্তু কিছু আনফোর্সড এরর ও ক্যালবার্গের ভালো স্ম্যাশ সেই ব্যবধান কমিয়ে ৯-৭ করে। সেটা ১০-৮-ও হয়। এরপর দারুণ ফোরহ্যান্ডে বাজিমাত করেন সৃজা।

মনিকা বাত্রা রাউন্ড অব ৩২-এ পৌঁছে গেলেন গ্রেট ব্রিটেনের আন্না হার্সেকে হারিয়ে। খেলার ফল ৪-১। ৪১ মিনিটের মধ্যে মনিকা ছিনিয়ে নিলেন জয়। প্রথম তিনটি গেমই জেতেন মনিকা, যথাক্রমে ১১-৮, ১২-১০, ১১-৯ ব্যবধানে। চতুর্থ গেমে মনিকা হেরে যান ৯-১১-তে। তবে এর পরের গেমটিই ১১-৫-এ জিতে রাউন্ড অব ৩২-এ গেলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+