Paris Olympics 2024: তিরন্দাজি থেকে টিটি, স্বপ্নভঙ্গ ভারতের, আশা জাগিয়েও ব্যর্থ হলেন মনিকা-তরুণদীপ
মহিলাদের সিঙ্গলস টিটি-র রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জাপানের মিউ হিরানোর কাছে হারলেন ভারতের মনিকা বাত্রা। জাপানের প্রতিপক্ষের কাছে ৪-১ ফলে হেরে ব্যক্তিগত রাউন্ড থেকে বিদায় নিলেন মনিকা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের প্রি কোয়ার্টার ফাইনােলে জায়গা করে নিয়েছিলেন মনিকা। কিন্ত ভারতীয় তারকা পরের রাউন্ডে জায়গা করতে পারলেন না।
মানিকা বাত্রা প্যারিস অলিম্পিকে টেবল টেনিসের মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে যেতে ব্যর্থ হলেন। বুধবার, তিনি প্যারিসে প্রি কোয়ার্টার ফাইনা্লে হারলেন। ৪৭ মিনিটের লড়াইয়ের জাপানের অষ্টম বাছাই মিউ হিরানোর কাছে হার মানলেন মনিকা।৬-১১, ৯-১১, ১৪-১২, ৮-১১, ৬-১১ ফলে হারলেন মনিকা।

এর আগে, ফ্রান্সের পৃথিকা পাভাদেকে হারিয়ে অলিম্পিকে টেবিল টেনিসের প্রি-কোয়ার্টার ফাইনাতলে পৌঁছেছিলেন। মনিকা প্রথম ভারতীয় মহিলা টিটি খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব অর্জন কিন্তু হিরানোর বিপরীতে, তিনি একই স্তরের আধিপত্য দেখাতে পারেননি।
প্রথম গেমে একটা সময় স্কোর ছিল ৬-৬। একবার এগিয়েও লিড ধরে রাখতে পারেননি । পরপর পাঁচ পয়েন্ট জিতে গেম পকেটে পুরে ফেলেন জাপানের প্রতিপক্ষ। প্রথম দুটো গেম হারার পর তৃতীয় গেমে দারুণ প্রত্যাবর্তন করেন মনিকা বাত্রা। ১৪-১২ পয়েন্টে জেতেন। আশা জাগান।
তৃতীয় গেমে হারলেও ফের দুরন্ত কামব্যাক করেন জাপানী তারকা। চতুর্থ গেমে জিতে ৩-১ ফলে লিড নিয়ে নেন। আশা ছিল, পঞ্চম গেমে মনিকা কামব্যাক করতে পারবেন। কিন্তু, সেই স্বপ্ন আর পূরণ হয়নি। অবশেষে ৪-১ ব্যবধানে তাঁকে এই ম্যাচটা হারতে হয়।
অন্যদিকে, টেবল টেনিসের পর স্বপ্নভঙ্গ তিরন্দাজিতেও। ব্যক্তিগত ইভেন্টে ব্রিটেনের টম হলের কাছে ৪-৬ ফলে হারলেন ভারতীয় পুরুষ তিরন্দাজ। দীপিকা কুমারী মহিলাদের ইভেন্টে জিতলেও তরুণদীপ কি্তু ব্যর্থ হলেন।












Click it and Unblock the Notifications