Paris Olympics 2024: টিটি-র দলগত বিভাগে অভিযান শুরু করছে ভারত, অলিম্পিক্স অভিষেকের অপেক্ষায় মানব-অর্চনা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে টেবল টেনিসে এবার দলগত বিভাগে অভিযান শুরু করছে ভারত। সিঙ্গলসে ভারতের কেউই পদক জিততে পারেননি।

এই প্রথম কোনও অলিম্পিক্সে ভারতের পুরুষ ও মহিলা টিটি দল খেলার যোগ্যতা অর্জন করেছে। মহিলা দল নামছে কাল, মঙ্গলে অভিযান শুরু পুরুষ দলের।

Paris Olympics 2024 -

রোমানিয়ার বিরুদ্ধে ভারতের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ রয়েছে। মঙ্গলবার চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে ভারতের পুরুষ টিটি দলের। মনিকা বাত্রার সঙ্গে অর্চনা কামাথ এবং হরমীত দেশাইয়ের সঙ্গে মানব ঠক্করের জুটি বেঁধে নামার সম্ভাবনা রয়েছে।

মানব ও অর্চনা এই প্রথম অলিম্পিক্সের আসরে। দুজনেরই বয়স ২৪। আগ্রাসী মেজাজে খেলতে পারদর্শী। চাপের পরিস্থিতি থেকেও খেলা ঘোরানোর নজির রেখেছেন আগেই। ডব্লিউটিটি সার্কিটে নিয়মিত খেলেন দুজনেই, আল্টিমেট টিটি-তে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

অনূর্ধ্ব ২১ বিভাগে একটা সময় বিশ্বের ১ নম্বর ছিলেন মানব। ২০১৮ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য মানব ইউটিটি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অলিম্পিক্স বলে কোনও চাপ অনুভব করছি না। প্যারিসে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য।

অর্চনা কামাথ বলেন, আমি ভারতের অলিম্পিক্স দলে থাকতে পেরে গৌরবান্বিত। নিজের সেরাটাই উজাড় করে দেব। আগ্রাসী মেজাজ নিয়ন্ত্রণে রেখে কীভাবে খেলতে হয় সেই সংক্রান্ত বেশ কিছু পরামর্শ কাজে লাগিয়ে অনুশীলন করেছি। প্রতি ম্যাচে ফোকাস রেখেই এগিয়ে যেতে চাই।

চাপের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা ইউটিটিতে বেড়েছে, যার জেরে আন্তর্জাতিক স্তরেও সাফল্য মিলছে বলে দাবি করেছেন দুজনেই। ঠক্কর বলেছেন, ২০১৮ সালে ক্রিস্টিয়ান কার্লসেনের বিরুদ্ধে ইউটিটিতে খেলি। তিনি তখন বিশ্বের প্রথম দশে ছিলেন। তাঁকে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করেছিলাম এবং তারপর সিনিয়র বিভাগে আমার কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বগামী হয়। তেমন ফর্মই অলিম্পিক্সে দেখাতে চান মানব।

কামাথ চলতি বছর লাগোসে ডব্লিউটিটি কনটেন্ডার খেতাব জিতেছিলেন সৃজা আকুলার সঙ্গে জুটি বেঁধে। তিনিও ইউটিটি-তে খেলে উপকৃত। মনিকার সঙ্গে জুটি বেঁধে এবার দেশকে টিটি ডাবলসে পদক এনে দিতে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর কামাথ। প্রথম হার্ডলস রয়েছে কালকেই। চলতি অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে মনিকা ও সৃজা পদকের আশা জাগিয়েছিলেন। কিন্তু পারেননি। এবার ডাবলস অভিযান।

উল্লেখ্য, অলিম্পিক্স থেকে কখনও পদক জিততে পারেনি ভারত। কাল মহিলাডের ডাবলস রাউন্ড অব সিক্সটিনে ভারত বনাম রোমানিয়া দ্বৈরথ বেলা দেড়টা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+