Paris Olympics 2024: লাভলিনা অলিম্পিক্স গেমস ভিলেজে দারুণ ছন্দে, অসম থেকে যাচ্ছে বিশেষ গামছা

Paris Olympics 2024: স্বাধীনতার পর তৃতীয় ভারতীয় হিসেবে পরপর দুটি অলিম্পিক্স থেকে পদক জেতার হাতছানি লাভলিনা বরগোঁহাইয়ের সামনে। টোকিও অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জেতেন।

অসমের এই বক্সার এবার ৪৫ কেজি বিভাগে নিজের কমফোর্ট জোনে রয়েছেন। ফলে তিনি সোনা জিততে পারেন বলে আশাবাদী বক্সিং কর্তারা।

Paris Olympics 2024

লাভলিনা বরগোঁহাইয়ের সাফল্যের জন্য সারা দেশের মতো প্রার্থনা করছে অসম। লাভলিনাকে উৎসাহিত করতে পাঠানো হচ্ছে বিশেষ উপহার। তার মধ্যে যেমন থাকছে অসমের বিখ্যাক গামছা। তেমনই যাচ্ছে চকোলেট ও ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা-সম্বলিত বার্তা।

এক অনুষ্ঠানে উঠতি খেলোয়াড় থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররা একটি বড় বোর্ডে শুভেচ্ছাবার্তা দিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা-সম্বলিত একটি বিশেষ গামছাও প্যারিসে নিয়ে যাচ্ছেন দেশের বক্সিং ফেডারেশনের সেক্রেটারি-জেনারেল হেমন্ত কলিতা।

লাভলিনার জন্য একটি গামছা ও চকোলেট কলিতার হাতে তুলে দিলেন লাভলিনার বোন লিমার শাশুড়ি। তিনি বলেন, এগুলি লাভলিনাকে দিয়ে বলবেন আমি আশীর্বাদ করেছি। লাভলিনা আমাদের গর্বিত করবেন, আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।

যদিও চকোলেট বার গলে নষ্ট হয়ে যেতে, গামছায় দাগ লাগতে পারে বলে বুঝিয়ে-সুঝিয়ে তা ওই মহিলার হাতে তুলে দেন কলিতা। লাভলিনার বোন লিমা এসেছিলেন পুত্রকে নিয়ে। তিনিও আশাবাদী লাভলিনা আগের সব সাফল্যকে ছাপিয়ে যেতে পারবেন। লিমা সকলকে অনুরোধ করেন লাভলিনার জন্য প্রার্থনা করতে।

অসমের ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, আমাদের গোটা রাজ্য লাভলিনার পাশে। আমরা আশাবাদী, সকলের শুভেচ্ছা নিয়ে লাভলিনা ফের দেশকে গর্বিত করবেন। শিবা থাপার পর লাভলিনা অসমের দ্বিতীয় তথা প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সে অংশ নিয়েছেন।

কলিতা অসম অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনেও সচিব পদে রয়েছেন। তিনি বলেন,গত ৬-৭ বছর ধরে লাভলিনা কঠোর অনুশীলনে নিমগ্ন রয়েছেন। লাভলিনা ৪৫ কেজি বিভাগে নামবেন, তাতে তাঁর সোনা জয়ের ভালোই সম্ভবনা রয়েছে।

ইতিমধ্যেই গেমস ভিলেজে পৌঁছে অনুশীলন চালাচ্ছেন লাভলিনা। তিনি দারুণ ছন্দে রয়েছেন বলে জানা যাচ্ছে। কলিতার কথায়, আমাদের ৬ বক্সার রয়েছেন। তাতে আমরা তিনটি পদক এবারের অলিম্পিক্স থেকে পাব বলে আশা রাখছি। তিনটে না হলে দুটো তো নিশ্চিতভাবেই আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+