Paris Olympics 2024: লাভলিনার পদক অধরাই, প্যারিস থেকে খালি হাতেই ফিরছেন ভারতের বক্সাররা

Paris Olympics 2024: পরপর দুটি অলিম্পিক্স থেকে পদক জেতার লক্ষ্যপূরণ হলো না লাভলিনা বরগোঁহাইয়ের। শীর্ষ বাছাই লি কিয়ানের কাছে হারলেন কোয়ার্টার ফাইনালে।

লি কিয়ান জিতলেন ৪-১ ব্যবধানে। লাভলিনা এই বিভাগে নেমেছিলেন অষ্টম বাছাই হিসেবে।

Paris Olympics 2024

গত বছরের মার্চে দিল্লিতে বিশ্ব চ্য়াম্পিয়নশিপ সেমিফাইনালে লি কিয়ানকে ৪-১ ফলে হারিয়েছিলেন লাভলিনা। যদিও হাংঝৌ এশিয়ান গেমসে লি কিয়ানের কাছে ০-৫-এ হেরে যান। চলতি বছর চেক প্রজাতন্ত্রের গ্রাঁ প্রি-তে লি কিয়ান ৩-২ ব্যবধানে হারান লাভলিনাকে।

আজ প্রথম রাউন্ডে এগিয়ে যান লি। তিন বিচারক তাঁকে ১০ করে দেন, দুজন ৯ করে। লাভলিনা তিন বিচারকের কাছ থেকে পান ৯ করে, ১০ করে দেন ২ বিচারক। দ্বিতীয় রাউন্ডেও দাপট দেখান লি, ফলাফল সেই একই। এই রাউন্ডের পর লি এগিয়ে যান ২০-১৮-তে।

প্রথম রাউন্ডে প্রথম ও দ্বিতীয় বিচারক যাঁরা লি-কে এগিয়ে রেখেছিলেন, দ্বিতীয় রাউন্ডে তাঁরা এগিয়ে রাখেন লাভলিনাকে। আবার যে দু-জন লাভলিনাকে এগিয়ে রাখেন, তাঁরা দ্বিতীয় রাউন্ডে লি-কে এগিয়ে রাখেন। পঞ্চম বিচারক দুই বিচারকই এগিয়ে রেখেছিলেন লি-কে।

তৃতীয় রাউন্ডে প্রথম দুই বিচারক এবং চতুর্থ ও পঞ্চম বিচারক লি-কে ১০ ও লাভলিনাকে ৯ করে দেন। তৃতীয় বিচারক ১০-৯ ব্যবধানে এগিয়ে রাখেন লাভলিনাকে। যার ফলে ৪-১ স্কোরে জিতে পদক নিশ্চিত করে ফেলেন চিনের বক্সার।

প্রথম দুই বিচারক ও চতুর্থ বিচারকের থেকে লি পেয়েছেন ২৯ করে, লাভলিনার প্রাপ্তি ২৮ করে। তৃতীয় বিচারক লি-কে দেন ২৮, লাভলিনাকে ২৯। পঞ্চম বিচারকের থেকে লি-র প্রাপ্তি ৩০, লাভলিনার ২৭।

লি কিয়ান টোকিও অলিম্পিক্সে রুপো ও রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। দুটোই ৭৫ কেজি বিভাগে। এই বিভাগে তিনি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও দু-বারের এশিয়ান চ্যাম্পিয়ন। সর্বশেষ এশিয়ান গেমসেও চ্যাম্পিয়ন হয়েছেন। লাভলিনা টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন ৬৯ কেজি বিভাগে, তা অলিম্পিক্সে এবার না থাকায় লাভলিনাকে নামতে হয় ৭৫ কেজি বিভাগে।

গতকাল নিশান্ত দেবের পদক জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল। ফলে একমাত্র ভরসা হিসেবে টিকে ছিলেন লাভলিনা। আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে অমিত পঙ্ঘল, জেসমিন, প্রীতি ও নিখাত জারিনের। লাভলিনা এবার পদক জিততে পারলে পিভি সিন্ধুর পরপর দুটি অলিম্পিক্স থেকে পদক জয়ের কীর্তি স্পর্শ করতে পারতেন। মহিলাদের মধ্যে পিভি সিন্ধু ও মনু ভাকেরের রয়েছে ২টি করে অলিম্পিক্সের পদক। ফলে পদকের নিরিখে তাঁদের ছুঁতে লাভলিনার অপেক্ষা বাড়ল আরও চার বছরের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+