Paris Olympics 2024 Live: প্যারিস অলিম্পিক্সের বর্ণময় উদ্বোধন হয়ে গিয়েছে। আজ থেকে শুরু পদক দখলের লড়াই। এদিন বেশ কিছু মেডেল ইভেন্ট রয়েছে।
শ্যুটিংয়ে মেডেল ইভেন্টে ভারতীয়দের দিকে থাকবে নজর। এ ছাড়া টেনিস, টেবল টেনিস থেকে শুরু করে ব্যাডমিন্টন, বক্সিং, রোয়িং-সহ নানাবিধ ক্রীড়াক্ষেত্রে নামবেন ভারতীয়রা। প্যারিস অলিম্পিক্সের যাবতীয় খবরের টাটকা তথ্য একনজরে।
Jul 28, 2024, 12:51 am IST
মহিলা শাটলারদের হোঁচট
মহিলা শাটলারদের শুরুটা ভালো হলো না। আজ ব্যাডমিন্টনে ডাবলস ম্যাচ ছিল অশ্বিনী পোন্নাপ্পা ও তানিশা ক্রেস্টো জুটির। তাঁদের প্রতিপক্ষ ছিল টোকিও অলিম্পিক্সের পদকজয়ী তথা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী কোরিয়ার কিম সো ইওং ও কোং হি-ইওং জুটি। অশ্বিনীরা হারলেন ০-২ ব্যবধানে (১৮-২১, ১০-২১)। ভারতীয় জুটি রয়েছে গ্রুপ সি-তে। প্রতি গ্রুপ থেকে ২টি করে জুটি যাবে কোয়ার্টার ফাইনালে। ফলে অশ্বিনী-তানিশার হাতে এখনও ২টি ম্যাচ রয়েছে।
Jul 28, 2024, 12:46 am IST
পদক তালিকা
প্যারিস অলিম্পিক্সের পদক তালিকার আপাতত শীর্ষে অস্ট্রেলিয়া। ২টি সোনা ও ১টি রুপো জয়ের সৌজন্যে। ২ নম্বরে চিন, তাদের ঝুলিতে ২টি সোনা। বেলজিয়াম ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছে, রয়েছে যুগ্ম তিনে। জাপান ১টি সোনা, ১টি ব্রোঞ্জ জিতে যুগ্মভাবে তিনে রয়েছে। কাজাখস্তানও ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। জার্মানি জিতেছে ১টি সোনা, তারা রয়েছে ষষ্ঠ স্থানে।
Jul 28, 2024, 12:41 am IST
বোপান্না-বালাজি জুটির ম্যাচ হলো না
প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হলো টেনিসে পুরুষদের ডাবলস ম্যাচ। বাইরের কোর্টে খেলার কথা ছিল রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজির। গায়েল মনফিলস ও এডুয়ার্ড রজার-ভেসলিনের জুটির বিরুদ্ধে। কিন্তু সেই খেলাটি শুরুই করা গেল না।
Jul 28, 2024, 12:39 am IST
প্রীতি প্রি কোয়ার্টারে
মহিলা বক্সিংয়ে শুরুটা ভালো হলো ভারতের। রাউন্ড অব ৩২-এর বাউটে ভারতের প্রীতি পওয়ার ৫৪ কেজি বিভাগের প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন। সর্বসম্মত ৫-০ ব্যবধানে হারালেন ভিয়েতনামের থি কিম আনকে।
Jul 27, 2024, 10:55 pm IST
হকিতে ভারতের জয়
অলিম্পিক্সে পুরুষদের হকিতে দুরন্ত জয় ভারতের। নিউজিল্যান্ডকে হারাল ৩-২ গোলে।
পুরুষদের টিটি-র রাউন্ড অব ৬৪-এ পৌঁছলেন হরমিত দেশাই। প্রিলিমিনারি রাউন্ডে জর্ডনের জাইদ আবু ইয়ামানকে ৪-০ (১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫) ব্যবধানে হারিয়ে।
Jul 27, 2024, 8:04 pm IST
ব্যাডমিন্টনে দারুণ জয় লক্ষ্য সেনের
ব্যাডমিন্টনে দারুণ কামব্যাক লক্ষ্য সেনের। জিতলেন প্রথম ম্যাচে। টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে খেলা কেভিড গর্ডনের বিরুদ্ধে লক্ষ্য জিতলেন ২১-৮, ২২-২০ গেমে। দ্বিতীয় গেমে গুয়াতেমালার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬-১৯-এ পিছিয়ে পড়েছিলেন লক্ষ্য। সেখান থেকে ছিনিয়ে নেন জয়।
Jul 27, 2024, 5:18 pm IST
ফাইনালে মনু ভাকের
ভারতের প্রথম পদকের আশা জাগালেন শ্যুটার মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন তৃতীয় স্থান দখলে নিয়ে। কাল বিকেল সাড়ে তিনটেয় ফাইনাল।
Jul 27, 2024, 4:43 pm IST
ফাইনালের আশা জাগালেন মনু
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ফাইনালে ওঠার আশা জাগালেন মনু। চতুর্থ সিরিজ শুরু করতেই তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। প্রথম আটে থাকা কঠিন রিদম সাঙ্গওয়ানের।
Jul 27, 2024, 3:22 pm IST
শ্যুটিংয়ে ব্যর্থতা অব্যাহত
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না সর্বজ্যোৎ সিং। যোগ্যতা অর্জন পর্বে প্রথম ৮ স্থানাধিকারী ফাইনালে গেলেন। সর্বজ্যোৎ ৬টি সিরিজের পর শেষ করলেন নবম স্থানে থেকে (৫৭৭-১৬এক্স)। জার্মানির রবিন ওয়াল্টার রইলেন আটে (৫৭৭-১৭এক্স)। ১৮ নম্বরে শেষ করলেন অর্জুন সিং চিমা (৫৭৪-১৭এক্স)।
Jul 27, 2024, 2:56 pm IST
প্রথম সোনা চিনের
প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনার দখল নিল চিন। রুপো জিতল কোরিয়া। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে। ব্রোঞ্জ জয় কাজাখস্তানের।
Jul 27, 2024, 2:24 pm IST
১০ মিটার এয়ার পিস্তলে নজরে ২ ভারতীয়
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব চলছে। প্রথম আট শ্যুটার উঠবেন ফাইনালে। ৬টি সিরিজ হবে। প্রথম সিরিজে সর্বজ্যোৎ সিংয়ের স্কোর ৯৪, অর্জুন সিং চিমার স্কোর ৯৬। যদিও তাঁরা প্রথম আট থেকে অনেকটাই পিছনে।
Jul 27, 2024, 2:19 pm IST
প্যারিস অলিম্পিক্সের প্রথম পদক
প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে জার্মানিকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতল কাজাখস্তান। সোনা জয়ের দ্বৈরথে মুখোমুখি চিন ও কোরিয়া।
Jul 27, 2024, 1:03 pm IST
পদক জয়ের লড়াইয়ে নেই ভারত
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের পদক জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন ভারতীয় শ্যুটাররা। প্রথম স্থানাধিকারী চারটি দল গেল মেডেল রাউন্ডে। যোগ্যতা অর্জন পর্বে ভারতের রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা দখল করলেন ষষ্ঠ স্থান। দ্বাদশ স্থানে শেষ করলেন এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিং।
Jul 27, 2024, 12:42 pm IST
রোয়িংয়ে হতাশ করলেন বলরাজ
রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলস স্কালস হিটে চতুর্থ স্থানে শেষ করলেন বলরাজ পানওয়ার। প্রতি হিট থেকে তিনজন করে সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবেন। বলরাজকে তাকিয়ে থাকতে হবে রেপেচেজ রাউন্ডের দিকে।
Jul 27, 2024, 9:47 am IST
হকিতে ভারত-নিউজিল্যান্ড
হকিতে পুরুষদের গ্রুপ বি-র ম্যাচে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রাত ৯টা থেকে।
Jul 27, 2024, 9:47 am IST
বক্সিংয়ে প্রীতি
বক্সিংয়ে মহিলাদের ৫৪ কেজি বিভাগের রাউন্ড অব ৩২-এ রাত ১২টার পর নামার কথা প্রীতি পওয়ারের।
Jul 27, 2024, 9:46 am IST
টেবল টেনিস
টেবল টেনিসে প্রিলিমিনারি রাউন্ড শুরু সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। পুরুষদের সিঙ্গলসে নামবেন অচন্ত শরৎ কমল ও হরমীত দেশাই। মহিলাদের সিঙ্গলসে রয়েছেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস প্রিলিমিনারি রাউন্ড সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। পুরুষ ও মহিলাদের টিটির রাউন্ড অব সিক্সটিনের খেলাগুলি থাকছে রাত সাড়ে ১১টা থেকে।
Jul 27, 2024, 9:45 am IST
ব্যাডমিন্টনে অভিযান শুরু
ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে রয়েছেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। তাঁদের ইভেন্ট শুরু বেলা আড়াইটে থেকে। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু। খেলা শুরু ১২টা ৫০মিনিট থেকে। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোন্নাপ্পা। ডাবলসের খেলাগুলি বেলা ১টা ৪০ মিনিট থেকে।
Jul 27, 2024, 9:45 am IST
রোয়িংয়ে হিট
রোয়িংয়ে পুরুষদের স্কাল ইভেন্টের হিটে বেলা সাড়ে ১২টা থেকে নামবেন বলরাজ পানওয়ার।
Jul 27, 2024, 9:45 am IST
ফোকাসে মহিলা শ্যুটাররা
১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু বিকেল চারটে থেকে। এই বিভাগে নজর থাকবে রিদম সাঙ্গওয়ান ও মনু ভাকেরের দিকে।
Jul 27, 2024, 9:44 am IST
মেডেল রাউন্ড
ভারত যদি মেডেল রাউন্ডে পৌঁছতে পারে তবে সেই রাউন্ড শুরু হবে ভারতীয় সময় বেলা ২টোয়। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল কোয়ালিফিকেশন ইভেন্টও রয়েছে। সর্বজ্যোৎ সিং ও অর্জুন চিমার দিকে নজর থাকবে বেলা ২টো থেকে।
Jul 27, 2024, 9:44 am IST
নজরে শ্যুটাররা
শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমের মেডেল রাউন্ড রয়েছে। বেলা সাড়ে ১২টা থেকে মিক্সড টিমের কোয়ালিফিকেশন রাউন্ড রয়েছে। এই বিভাগে ভারত থেকে রয়েছেন সন্দীপ সিং, অর্জুন বাবুতা, এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল।
9:44 AM, 27 Jul

9:45 AM, 27 Jul
ফোকাসে মহিলা শ্যুটাররা
১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু বিকেল চারটে থেকে। এই বিভাগে নজর থাকবে রিদম সাঙ্গওয়ান ও মনু ভাকেরের দিকে।
9:45 AM, 27 Jul
রোয়িংয়ে হিট
রোয়িংয়ে পুরুষদের স্কাল ইভেন্টের হিটে বেলা সাড়ে ১২টা থেকে নামবেন বলরাজ পানওয়ার।
9:45 AM, 27 Jul
ব্যাডমিন্টনে অভিযান শুরু
ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে রয়েছেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। তাঁদের ইভেন্ট শুরু বেলা আড়াইটে থেকে। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু। খেলা শুরু ১২টা ৫০মিনিট থেকে। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোন্নাপ্পা। ডাবলসের খেলাগুলি বেলা ১টা ৪০ মিনিট থেকে।
9:46 AM, 27 Jul
টেবল টেনিস
টেবল টেনিসে প্রিলিমিনারি রাউন্ড শুরু সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। পুরুষদের সিঙ্গলসে নামবেন অচন্ত শরৎ কমল ও হরমীত দেশাই। মহিলাদের সিঙ্গলসে রয়েছেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস প্রিলিমিনারি রাউন্ড সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। পুরুষ ও মহিলাদের টিটির রাউন্ড অব সিক্সটিনের খেলাগুলি থাকছে রাত সাড়ে ১১টা থেকে।
9:47 AM, 27 Jul
বক্সিংয়ে প্রীতি
বক্সিংয়ে মহিলাদের ৫৪ কেজি বিভাগের রাউন্ড অব ৩২-এ রাত ১২টার পর নামার কথা প্রীতি পওয়ারের।
9:47 AM, 27 Jul
হকিতে ভারত-নিউজিল্যান্ড
হকিতে পুরুষদের গ্রুপ বি-র ম্যাচে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রাত ৯টা থেকে।
12:42 PM, 27 Jul
রোয়িংয়ে হতাশ করলেন বলরাজ
রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলস স্কালস হিটে চতুর্থ স্থানে শেষ করলেন বলরাজ পানওয়ার। প্রতি হিট থেকে তিনজন করে সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবেন। বলরাজকে তাকিয়ে থাকতে হবে রেপেচেজ রাউন্ডের দিকে।
1:03 PM, 27 Jul
পদক জয়ের লড়াইয়ে নেই ভারত
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের পদক জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন ভারতীয় শ্যুটাররা। প্রথম স্থানাধিকারী চারটি দল গেল মেডেল রাউন্ডে। যোগ্যতা অর্জন পর্বে ভারতের রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা দখল করলেন ষষ্ঠ স্থান। দ্বাদশ স্থানে শেষ করলেন এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিং।
2:19 PM, 27 Jul
প্যারিস অলিম্পিক্সের প্রথম পদক
প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে জার্মানিকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতল কাজাখস্তান। সোনা জয়ের দ্বৈরথে মুখোমুখি চিন ও কোরিয়া।
2:24 PM, 27 Jul
১০ মিটার এয়ার পিস্তলে নজরে ২ ভারতীয়
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব চলছে। প্রথম আট শ্যুটার উঠবেন ফাইনালে। ৬টি সিরিজ হবে। প্রথম সিরিজে সর্বজ্যোৎ সিংয়ের স্কোর ৯৪, অর্জুন সিং চিমার স্কোর ৯৬। যদিও তাঁরা প্রথম আট থেকে অনেকটাই পিছনে।
2:56 PM, 27 Jul
প্রথম সোনা চিনের
প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনার দখল নিল চিন। রুপো জিতল কোরিয়া। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে। ব্রোঞ্জ জয় কাজাখস্তানের।
3:22 PM, 27 Jul
শ্যুটিংয়ে ব্যর্থতা অব্যাহত
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না সর্বজ্যোৎ সিং। যোগ্যতা অর্জন পর্বে প্রথম ৮ স্থানাধিকারী ফাইনালে গেলেন। সর্বজ্যোৎ ৬টি সিরিজের পর শেষ করলেন নবম স্থানে থেকে (৫৭৭-১৬এক্স)। জার্মানির রবিন ওয়াল্টার রইলেন আটে (৫৭৭-১৭এক্স)। ১৮ নম্বরে শেষ করলেন অর্জুন সিং চিমা (৫৭৪-১৭এক্স)।
4:43 PM, 27 Jul
ফাইনালের আশা জাগালেন মনু
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ফাইনালে ওঠার আশা জাগালেন মনু। চতুর্থ সিরিজ শুরু করতেই তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। প্রথম আটে থাকা কঠিন রিদম সাঙ্গওয়ানের।
5:18 PM, 27 Jul
ফাইনালে মনু ভাকের
ভারতের প্রথম পদকের আশা জাগালেন শ্যুটার মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন তৃতীয় স্থান দখলে নিয়ে। কাল বিকেল সাড়ে তিনটেয় ফাইনাল।
8:04 PM, 27 Jul
ব্যাডমিন্টনে দারুণ জয় লক্ষ্য সেনের
ব্যাডমিন্টনে দারুণ কামব্যাক লক্ষ্য সেনের। জিতলেন প্রথম ম্যাচে। টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে খেলা কেভিড গর্ডনের বিরুদ্ধে লক্ষ্য জিতলেন ২১-৮, ২২-২০ গেমে। দ্বিতীয় গেমে গুয়াতেমালার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬-১৯-এ পিছিয়ে পড়েছিলেন লক্ষ্য। সেখান থেকে ছিনিয়ে নেন জয়।
8:07 PM, 27 Jul
জয় হরমিতের
পুরুষদের টিটি-র রাউন্ড অব ৬৪-এ পৌঁছলেন হরমিত দেশাই। প্রিলিমিনারি রাউন্ডে জর্ডনের জাইদ আবু ইয়ামানকে ৪-০ (১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫) ব্যবধানে হারিয়ে।
অলিম্পিক্সে পুরুষদের হকিতে দুরন্ত জয় ভারতের। নিউজিল্যান্ডকে হারাল ৩-২ গোলে।
12:39 AM, 28 Jul
প্রীতি প্রি কোয়ার্টারে
মহিলা বক্সিংয়ে শুরুটা ভালো হলো ভারতের। রাউন্ড অব ৩২-এর বাউটে ভারতের প্রীতি পওয়ার ৫৪ কেজি বিভাগের প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন। সর্বসম্মত ৫-০ ব্যবধানে হারালেন ভিয়েতনামের থি কিম আনকে।
12:41 AM, 28 Jul
বোপান্না-বালাজি জুটির ম্যাচ হলো না
প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হলো টেনিসে পুরুষদের ডাবলস ম্যাচ। বাইরের কোর্টে খেলার কথা ছিল রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজির। গায়েল মনফিলস ও এডুয়ার্ড রজার-ভেসলিনের জুটির বিরুদ্ধে। কিন্তু সেই খেলাটি শুরুই করা গেল না।
12:46 AM, 28 Jul
পদক তালিকা
প্যারিস অলিম্পিক্সের পদক তালিকার আপাতত শীর্ষে অস্ট্রেলিয়া। ২টি সোনা ও ১টি রুপো জয়ের সৌজন্যে। ২ নম্বরে চিন, তাদের ঝুলিতে ২টি সোনা। বেলজিয়াম ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছে, রয়েছে যুগ্ম তিনে। জাপান ১টি সোনা, ১টি ব্রোঞ্জ জিতে যুগ্মভাবে তিনে রয়েছে। কাজাখস্তানও ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। জার্মানি জিতেছে ১টি সোনা, তারা রয়েছে ষষ্ঠ স্থানে।
12:51 AM, 28 Jul
মহিলা শাটলারদের হোঁচট
মহিলা শাটলারদের শুরুটা ভালো হলো না। আজ ব্যাডমিন্টনে ডাবলস ম্যাচ ছিল অশ্বিনী পোন্নাপ্পা ও তানিশা ক্রেস্টো জুটির। তাঁদের প্রতিপক্ষ ছিল টোকিও অলিম্পিক্সের পদকজয়ী তথা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী কোরিয়ার কিম সো ইওং ও কোং হি-ইওং জুটি। অশ্বিনীরা হারলেন ০-২ ব্যবধানে (১৮-২১, ১০-২১)। ভারতীয় জুটি রয়েছে গ্রুপ সি-তে। প্রতি গ্রুপ থেকে ২টি করে জুটি যাবে কোয়ার্টার ফাইনালে। ফলে অশ্বিনী-তানিশার হাতে এখনও ২টি ম্যাচ রয়েছে।
Paris Olympics 2024 Live: Paris Olympics 2024 Live Updates and Latest News in Bengali on 27th July. Check Medal Tally Including The Events Of Indian Athletes.