Paris Olympics 2024 Live 29th July: মনিকা প্রি কোয়ার্টারে, লক্ষ্য সেনের দুরন্ত জয়, হকিতে ড্র ভারতের

শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক্স। রবিবার ভারত প্রথম পদক জিতেছে। সোমবার তৃতীয় দিনে একাধিক ইভেন্ট রয়েছে ভারতীয় দলের। দুপুর ১টা থেকে রয়েছে শুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল। পদকের লক্ষ্যে নামবেন রমিতা জিন্দল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন অর্জুন বাবুটা। দুই ইভেন্ট থেকেই রয়েছে পদকের প্রত্যাশা।

হকিতে দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি ভারত। পুরুষদের তিরন্দাজিতে দলগত ইভেন্টে নামছেন তরুণদীপ রাই, প্রবীণ যাদবরা। এছাড়া ব্যাডমিন্টন সহ নানাবিধ ক্রীড়াক্ষেত্রে নামবেন ভারতীয়রা। প্যারিস অলিম্পিক্সের যাবতীয় খবরের টাটকা তথ্য একনজরে। অলিম্পিক্সের যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics

Jul 30, 2024, 1:12 am IST

প্রি কোয়ার্টারে মনিকা

মহিলাদের টেবল টেনিস সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন মনিকা বাত্রা। রাউন্ড অব ৩২-এ হারালেন ফ্রান্সের পৃথিকা পাভাদেকে। জয়ের ব্যবধান ৪-০।
Jul 29, 2024, 7:14 pm IST

রাফার সিঙ্গলস থেকে বিদায়

অলিম্পিক্সের সিঙ্গলস থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় রাফায়েল নাদালের। নোভাক জকোভিচ জিতলেন ৬-১, ৬-৪ সেটে।
Jul 29, 2024, 6:55 pm IST

পুরুষ তিরন্দাজির দলগত বিভাগে বিদায় ভারতের

পুরুষদের তিরন্দাজির দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে হার ভারতের। ভারতীয় দলে ছিলেন তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব ও ধীরজ বোম্মাদেবরা। তুরস্ক ৬-২ ব্য়বধানে হারাল ভারতকে।
Jul 29, 2024, 6:32 pm IST

দুরন্ত জয় লক্ষ্য সেনের

লক্ষ্য সেন ব্যাডমিন্টনের সিঙ্গলসে হারিয়ে দিলেন বেলজিয়ামের জুলিয়েন কারাগজিকে। খেলার ফল ২১-১৯, ২১-১৪। জয় পেলেন ৪৩ মিনিটের মধ্যেই।
Jul 29, 2024, 5:48 pm IST

হকিতে ড্র

আর্জেন্তিনার সঙ্গে হকিতে ১-১ গোলে ড্র করল ভারত। ২২ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান হরমনপ্রীত সিং।
Jul 29, 2024, 3:55 pm IST

পদক হাতছাড়া অর্জুনের

রুপো জয়ের আশা জাগিয়েও শেষ অবধি পদক হাতছাড়া অর্জুন বাবুতার। শেষ করলেন চতুর্থ স্থানে।
Jul 29, 2024, 3:49 pm IST

দ্বিতীয় স্থানে বাবুতা

অর্জুন বাবুতা ১৬টি শটের পর উঠে এলেন দ্বিতীয় স্থানে।
Jul 29, 2024, 3:40 pm IST

লড়ছেন বাবুতা

১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে প্রথম সিরিজের শেষে তৃতীয় স্থানে ভারতের অর্জুন বাবুতা
Jul 29, 2024, 1:50 pm IST

হারলেন অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো

ব্যাডমিন্টনের ডাবলসে অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটি জাপানের নামি মাৎসুইয়ামা-চিহারু শিডা জুটির কাছে ১১-২১, ১২-২১ ফলে হেরে গেলেন।
Jul 29, 2024, 1:35 pm IST

চাপে পোন্নাপ্পা-তানিশা

ব্যাডমিন্টনের ডাবলসে অশ্বিনী পোন্নাপ্পা-তানিশা ক্রেস্টো জুটি জাপানের নামি মাৎসুইয়ামা-চিহারু শিডা জুটির কাছে প্রথম গেমে ১১-২১ ফলে হারলেন।
Jul 29, 2024, 1:20 pm IST

রমিতার পদক হাতছাড়া

১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে পদক অধরাই থাকল রমিতা জিন্দলের। সাত নম্বরে থেকেই ফাই‌‌নাল শেষ করলেন রমিতা। ভালো শুরু করেও পদক পেলেন না।
Jul 29, 2024, 1:19 pm IST

পদকের দুয়ারে মনুরা

মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ মেডেল রাউন্ডে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্রোঞ্জের জন্য লড়াই করতে হবে ভারতীয় শ্যুটারদের।
Jul 29, 2024, 1:14 pm IST

৬ নম্বরে রমিতা

১২টি শটের পর ১২৪.৯ স্কোর নিয়ে ৬ নম্বরে আছেন ভারতের রমিতা।
Jul 29, 2024, 1:10 pm IST

৭ ‌নম্বরে রমিতা

১০টি শটের পর সাত নম্বরে আছেন রমিতা জিন্দল। খাদের কিনারাতে ভারতীয় শ্যুটার।
Jul 29, 2024, 1:06 pm IST

৪ নম্বরে রমিতা জিন্দল

রমিতা জিন্দল তার চতুর্থ প্রচেষ্টায় একটি নিখুঁত ১০.৯ স্কোর করেন, একটি ত্রুটিহীন শট ছিল। এটি তাঁকে চতুর্থ স্থানে নিয়ে যায়।
Jul 29, 2024, 1:03 pm IST

শুরু হল রমিতা জিন্দলের ফাইনাল

রমিতা জিন্দল নামলেন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে। তাঁর থেকে পদকের প্রত্যাশায় গোটা দেশ।
Jul 29, 2024, 1:02 pm IST

শেষ হল প্রথম সিরিজ

অর্জুন ৯৭ দিয়ে শেষ করেছেন, রিদমও ৯৭ দিয়ে শেষ করেছেন। মনু ভাকের ৯৮-এ শেষ করেছেন, আর সরবজ্যোত ৯৫-এ শেষ করেছেন। ভারত এই মুহূর্তে ৪ ও ৫ নম্বরে আছে।
Jul 29, 2024, 1:00 pm IST

দশম স্থানে মনু-সরবজ্যোত

মনু ভাকের এবং সরবজ্যোত ৯.৫ গড়ে পয়েন্ট করেছেন এবং এই মুহূর্তে দশম অবস্থানে রয়েছেন। এই ইভেন্টে সেরা ৪ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। শীর্ষ ২ পদক নিশ্চিত করবে।
Jul 29, 2024, 12:56 pm IST

শ্যুটিংয়ে আসরে ভারতীয়রা

১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম বাছাই পর্বে নেমেছেন ভারতীয় শ্যুটাররা।
Jul 29, 2024, 12:32 pm IST

অ্যাথলিটদের খুনের হুমকি

তাদের দেশের অ্যাথলিটদের খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করল ইজরায়েল। এই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।
Jul 29, 2024, 12:09 pm IST

নাদাল বনাম জকোভিচ

অলিম্পিক্সের টেনিসে আজ মুখোমুখি হবেন রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ। ২০২২ সালের ফরাসি ওপেনের পর আবার মুখোমুখি দুই তারকা।
Jul 29, 2024, 11:24 am IST

ক্রিকেট নিয়ে সওয়াল দ্রাবিড়ের

ভারতের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় অলিম্পিক্সে ক্রিকেট চালু করার সিদ্ধান্তকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। তিনি আরও জানিয়েছেন, যে অলিম্পিক্স গেমসে অংশ নেওয়া নিয়ে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে প্রবল উত্তেজনা রয়েছে।
Jul 29, 2024, 10:42 am IST

ব্যাডমিন্টনে ডাবলস ম্যাচ বাতিল

ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির সোমবারের ম্যাচ বাতিল হয়েছে। চোটের জন্য তাঁদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
Jul 29, 2024, 10:21 am IST

মুছে ফেলা হল লক্ষ্য সেনের জয়

প্রথম ম্যাচে গুয়েতমালার প্রতিপক্ষ কেভিন কর্ডনকে হারিয়েছিলেন ভারতের লক্ষ্য সেন। কিন্তু কেভিন কর্ডন চোটের জন্য নাম প্রত্যাহার করায় প্রথম ম্যাচে লক্ষ্য সেনের জয় মুছে ফেলা হল।
Jul 29, 2024, 9:42 am IST

বোপান্নাদের বিদায়

টেনিসের ডাবলসে প্রথম ম্যাচেই হার রোহন বোপান্না এবং শ্রীরাজ বালাজি জুটির। ফ্রান্সের প্রতিপক্ষের কাছে হারলেন তাঁরা।
Jul 29, 2024, 9:40 am IST

ফোকাসে হকি-ব্যাডমিন্টন

পুরুষদের হকিতে ভারত পুল বি-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনার। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি খেলতে নামছেন।
Jul 29, 2024, 9:39 am IST

বাড়বে পদকের সংখ্যা?

অলিম্পিক্সের তৃতীয় দিনে ভারতের পদকের সংখ্যা বাড়ার আশা রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে নজর থাকবে অর্জুন বাবুতার দিকে। রমিতা জিন্দল নামবেন ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে। দুটি ইভেন্ট থেকে রয়েছে পদকের প্রত্যাশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+