Paris Olympics 2024 Live Updates: অপেক্ষার মাত্র ১ দিন, গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর প্যারিসে

শুক্রবার থেকে প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক্সের আসর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে ফ্রান্সের রাজধানী শহরে।গ্রীষ্মকালীন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শতাধিক রাষ্ট্র ও সরকারের প্রধান উপস্থিত থাকবেন।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিতে চাইছে ফ্রান্স। এই নিয়ে তৃতীয়বার ফ্রান্সে বসছে আধুনিক অলিম্পিক্সের আসর। গোটা বিশ্বের মতোই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে শুক্রবারের মেগা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। অলিম্পিক্সের যাবতীয় তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics 2024

Jul 25, 2024, 11:51 pm IST

নাম প্রত্যাহার এলিনা রিবাকিনার

প্যারিস অ‌লিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করে ‌নিলেন এলিনা রিবাকিনা সিঙ্গল এবং ডাবলস উভয় বিভাগ থেকেই নাম প্রত্যাহার করে নিলেন।
Jul 25, 2024, 9:42 pm IST

তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড

অলিম্পিক্সের আনুষ্ঠানিক সূচনার আগেই হয়ে গেল বিশ্ব রেকর্ড। বৃহ্সপতিবার মহিলাদের তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়ার ২১ বছরের লিম সিহিয়ন ৬৯৪ স্কোর করে নতুন রেকর্ড গড়লেন।
Jul 25, 2024, 8:44 pm IST

শেষ আটে পুরুষ তিরন্দাজ দলও

তিরন্দাজিতে মহিলাদের দলের পর পুরুষদের দলও সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল।ধীরজ বোম্মাদেরাভা, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব ভারতকে শেষ আটে নিয়ে গিয়েছেন।
Jul 25, 2024, 7:45 pm IST

নাম প্রত্যাহার অ্যান্ডি মারের

প্যারিস অলিম্পিক্সের টে‌নিসের সিঙ্গলস থেকে নাম তুলে নিলেন অ্যান্ডি মারে। শুধুমাত্র ডাবলসেই ফোকাস করবেন ব্রিটিশ তারকা।
Jul 25, 2024, 6:46 pm IST

উত্তেজিত সিন্ধু-শরথ

এবার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পিভি সিন্ধু এবং শরথ কমল। দুই ক্রীড়াবিদ মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন। বড় দায়িত্ব পালনে মুখিয়ে দুই জনেই।
Jul 25, 2024, 6:09 pm IST

নাম প্রত্যাহার টেনিস তারকার

ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনের অলিম্পিক্স থেকে নিজের নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন। অসুস্থতার কারণেই নাম প্রত্যাহর বিশ্বের প্রাক্তন ১ নম্বরের।
Jul 25, 2024, 6:06 pm IST

তিরন্দাজদের ভালো শুরু

অলিম্পিক্সের তিরন্দাজিতে মহিলাদের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারত। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরম্যান্স করলেন দীপিকা কুমারী-অঙ্কিতা ভগতরা। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকল ভারতীয় মহিলা দল।
Jul 25, 2024, 6:04 pm IST

নিরাপত্তা প্যারিস জুড়ে

গেমস চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ফ্রান্স প্রসাশন, গোটা প্যারিসকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। প্রতিদিন প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার মোতায়েন থাকবে।
Jul 25, 2024, 6:03 pm IST

অপেক্ষার ১ দিন

২০২৪ প্যারিস অলিম্পিক্স আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে। প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অর্থ্যাত ভারতে রাত ১১টা থেকে ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানটি দেখতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+