Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024 Live Updates: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভিনেশ, পদকের স্বপ্নভঙ্গ চানুর

বুধবার অলিম্পিক্সের ১২তম দিন। ক্রমশ শেষের পথে এগোচ্ছে অলিম্পিক্স। আজ বুধবার অলিম্পিক্সে ভারোত্তোলনের ইভেন্টে নামছেন ভারতের একমাত্র প্রতিযোগী মীরাবাঈ চানু। ৪৯ কেজি বিভাগে নামবেন তিনি। পাশাপাশি প্রত্যাশা রয়েছে ভারতীয় মহিলা টেবল টেনিস দলকে নিয়েও। মহি‌লাদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনাললে জার্মানির মুখোমুখি মনিকা-সৃজারা।

তবে বুধবার সবথেকে বেশি প্রত্যাশা রয়েছে ভিনেশ ফোগাটকে ঘিরে। ইতিমধ্যেই মহিলাদের কুস্তির ফাইনালে উঠেছেন ভিনেশ। সোনা জয়ের লক্ষ্য নিয়ে আজ নামবেন।মহি‌লাদের কুস্তিতে ৫৩ কেজি বিভাগের কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে নামছেন অন্তিম পাঙ্ঘলও।পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ফাইনালে নামবেন অবিনাশ সাবলে। এছাড়া গল্ফ থেকে ম্যারাথছন রেস, একগুচ্ছ ইভেন্টে নামছেন ভারতীয়রা। অলিম্পিক্সের যাবতীয় আপডেট ও তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics

Aug 08, 2024, 1:25 am IST

দশম হলেন অবিনাশ

প্যারিস অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে নামেন অবিনাশ সাবলে। দশম স্থানে শেষ করলেন ভারতীয় অ্যাথলিট।
Aug 08, 2024, 1:16 am IST

চতুর্থ হলেন চানু

ফের একবার একটুর জন্য পদকের স্বপ্নভঙ্গ ভারতের। ৪৯ কেজি বিভাগে ভারোত্তোলনে চতুর্থ হলেন চানু।
Aug 08, 2024, 1:09 am IST

চানুর তৃতীয় প্রয়াস

তৃতীয় প্রয়াসে ১১৪ কেজি ভার তুলতে ব্যর্থ হলেন মীরাবাঈ চানু।
Aug 08, 2024, 1:02 am IST

দ্বিতীয় প্রয়াস সফল

ক্লিন অ্যান্ড জার্ক-র দ্বিতীয় প্রয়াসে ১১১ কেজি ভার তুলতে সফল হলেন মীরাবাঈ চানু। আরও একটা সুযোগ আছে চানুর সামনে। এখনও পর্যন্ত তৃতীয় স্থানে আছেন চানু।
Aug 08, 2024, 1:00 am IST

প্রথম প্রয়াস ব্যর্থ

ক্লিন অ্যান্ড জার্ক-র প্রথম প্রয়াসে ১১১ কেজি ভার তুলতে ব্যর্থ হলেন মীরাবাঈ চানু।
Aug 08, 2024, 12:21 am IST

সিএএস-এ আবেদন ভিনেশের

যৌথভাবে রুপোর পদক দেওয়ার জন্য সিএএস-এ আবেদন করেছেন ভিনেশ ফোগাট। বৃহস্পতিবার এই ইস্যুতে রায় দেবে সিএএস।
Aug 08, 2024, 12:13 am IST

শুরু হবে ক্লিন অ্যান্ড জার্ক

ক্লিন অ্যান্ড জার্ক-র প্রথম প্রয়াসে ১০৭ কেজি ভার তুলবেন মীরাবাঈ চানু।
Aug 07, 2024, 11:57 pm IST

চানুর তৃতীয় প্রয়াস

তৃতীয় প্রয়াসে সফলভাবে ৮৮ কেজি ভার তুললেন ভারতের মীরাবাঈ চানু। এখনও পর্যন্ত যুগ্মভাবে তিনে আছেন চানু।
Aug 07, 2024, 11:52 pm IST

চানুর দ্বিতীয় প্রয়াস

দ্বিতীয় প্রয়াসে ৮৮ কেজি ভার তুলতে ব্যর্থ হলেন মীরাবাঈ চানু।
Aug 07, 2024, 11:37 pm IST

৮৫ কেজি তুললেন চানু

প্রথম প্রয়াসে ৮৫ কেজি ভার তুললেন ভারতের মীরাবাঈ চানু। প্রথম প্রয়াসে(স্ন্যাচে) অত্যন্ত সাবলীলভাবেই ভার তুললেন চানু। আগামী প্রয়াসগুলিতে এটাই বজায় রাখতে হবে।
Aug 07, 2024, 11:27 pm IST

কত হবে চানুর প্রথম প্রয়াস?

প্রথম প্রয়াসে(স্ন্যাচে) ৮৫ কেজি ভার তুলতে পারেন মীরাবাঈ চানু।
Aug 07, 2024, 11:07 pm IST

মুখ খুললেন ভিনেশ

সারাদিন জুড়ে তাঁকে নিয়েছে চলেছে বিরাট বিতর্ক। অবশেষে মুখ খুলেছেন ভিনেশ ফোগাট। কোচের কাছে গোটা ঘটনা নিয়ে তিনি বলেছেন, ‘যেটা ঘটেছে সেটা খেলার অঙ্গ।’
Aug 07, 2024, 11:01 pm IST

আজ রাতে ফাইনালে নামবেন অবিনাশ

প্যারিস অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে নামবেন অবিনাশ সাবলে।
Aug 07, 2024, 11:00 pm IST

একটু পরেই নামছেন নামছেন চানু

৪৯ কেজি বিভাগে ভারোত্তোলনে একটু পরেই নামছেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিক্সের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই চানুর সামনে। এই বিভাগে মোট ১২ জন প্রতিযোগী আছেন।
Aug 07, 2024, 9:53 pm IST

ফোকাসে চানু

ভারোত্তোলনে ভারতের একমাত্র মুখ মীরাবাঈ চানু। আজ রাতে ৪৯ কেজি বিভাগে নামবেন তিনি। তাঁর থেকে রয়েছে পদকের বিরাট প্রত্যাশা
Aug 07, 2024, 9:52 pm IST

গল্ফের ফলাফল

অ‌লিম্পিক্সের গল্ফে প্রথম রাউন্ড শেষে ভারতের দীক্ষা ৭ এবং অদিতি ১৩ ন‌ম্বরে আছেন।
Aug 07, 2024, 9:09 pm IST

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভিনেশ

শারীরিক সমস্যা নিয়ে বুধবার সকালে প্যারিসে হাসপাতালে ভর্তি হন ভিনেশ ফোগাট। অবেশেষে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভিনেশ।
Aug 07, 2024, 8:33 pm IST

ভিন্ন সুর সাইনার

সিন্ধু-সাক্ষীরা পাশে থাকলেও ভিনেশ ইস্যুতে ভিন্ন সুর সাইনা নেহওয়ালের গলায়। তিনি বলেন, এমন নয় যে ভিনেশ প্রথম অলিম্পিক্সে খেলছে। এটা ওর তৃতীয় অলিম্পিক্স। ও নিশ্চয়ই নিয়ম জানে। তা হলে এই পর্যায়ে এত বড় ভুল কী ভাবে হল?
Aug 07, 2024, 7:25 pm IST

ঊষা দেখা করলেন ভিনেশের সঙ্গে

আইওএ সভাপতি পিটি ঊষা দেখা করলেন ভিনেশ ফোগাটের সঙ্গে। শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভিনেশকে।
Aug 07, 2024, 6:25 pm IST

আইওএ-র বার্তা

ভিনেশকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল ভারত। তবে তাতে কিছু লাভ হলো না। ভিনেশকে নিয়ে এই সিদ্ধান্তে অবাক এবং হতাশ , বিবৃতি দিয়ে ঘোষাণা আইওএ-র।
Aug 07, 2024, 5:26 pm IST

সচিনের বার্তা

নিশা দাহিয়া, ভিনেশ ফোগাটদের বার্তা দিলেন সচিন তেন্ডুলকর। সচিন লিখেছেন, আপনারা দায়বদ্ধতার মাধ্যমে গোটা দেশকে অনুপ্রাণিত করেছেন। ভিনেশের পাশে সিন্ধু থেকে বিন্দ্রা।
Aug 07, 2024, 4:35 pm IST

বিদায় জ্যোতি ইয়ারাজ্জির

মহিলাদের ১০০ মিটার হার্ডলসের রাউন্ড ওয়ানে নজর ছিল জ্যোতি ইয়ারাজ্জির দিকে। জাতীয় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট প্যারিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন।
Aug 07, 2024, 3:45 pm IST

ভারতের হার

মহিলাদের টেবল টেনিসের দলগত রাউন্ডের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৩-১ ফলে হেরে গেল ভারত।
Aug 07, 2024, 3:42 pm IST

ফের ধাক্কা ভারতের

মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগের কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে অন্তিম পাঙ্ঘল তুরস্কের জেনেপ ইয়েতজিলের কাছে ০-১০ ফলে হারলেন।
Aug 07, 2024, 3:39 pm IST

লড়াই শুরু অন্তিমের

মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগের কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে অন্তিম পাঙ্ঘল মুখোমুখি হয়েছেন তুরস্কের জেনেপ ইয়েতজিলের।
Aug 07, 2024, 3:23 pm IST

টিটিতে প্রত্যাবর্তন ভারতের

মহিলাদের টেবল টেনিসের দলগত রাউন্ডের কোয়ার্টার ফাইনালে অর্চনা কামাথ তৃতীয় খেলায় জিতলেন। জার্মানি ২-১ ফলে এগিয়ে।
Aug 07, 2024, 3:20 pm IST

ব্যর্থ হলেন সর্বেশ কুশারে

পুরুষদের হাই জাম্প কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ছিটকে গেলেন ভারতের সর্বেশ কুশারে। ২.২৯ মিটারের যোগ্যতা মান পূরণ করতে ব্যর্থ হলেন তিনি।
Aug 07, 2024, 2:46 pm IST

ব্যর্থ হলেন অন্নু রানি

মহিলাদের জ্যাভলিন‌ থ্রো ইভেন্টে ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন ভারতের অন্নু রানি।
Aug 07, 2024, 2:44 pm IST

চাপে ভারত

মহিলাদের টেবল টেনিসের দলগত রাউন্ডের কোয়ার্টার ফাইনালে প্রথম দুটি খেলাতেই হার ভারতের। ২-০ ফলে এগিয়ে জার্মানি।
Aug 07, 2024, 2:20 pm IST

হাসপাতালে ভর্তি ভিনেশ!

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ভিনেশ। অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতীয় কুস্তিগীরকে।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+