Paris Olympics 2024 Live Updates: কুস্তির ফাইনালে ভিনেশ ফোগাট, হকির সেমিতে হার ভারতের

মঙ্গলবার অলিম্পিক্সের একাদশতম দিন। ইতিমধ্যেই একাধিক ইভেন্ট সমাপ্ত হয়েছে। ভারতের পদক সংখ্যা আপতত ৩। শেষ কয়েকদিনে পদকের সংখ্যা কত বাড়ে সেদিকেই নজর থাকবে সবার। তবে মঙ্গলবার মূল ফোকাসে তিনটি ইভেন্ট। জ্যাভলিন, হকি, কুস্তি। জ্যাভলিনে পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে নামছেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়া। মঙ্গলবার যোগত্যা অর্জন পর্বে নীরজের সঙ্গেই নজরে থাকবেন কিশোর জেনাও।

কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলের নজর থাকবে ভিনেশ ফোগাটের দিকে। রাউন্ড অব ১৬-র ম্যাচে নামবেন ভিনেশ। এছাড়াও নজর থাকবে টেবল টেনিসের দলগত খেলায়। পুরুষ বিভাগ নামছে প্রি কোয়ার্টার ফাইনালে অন্যদিকে মহিলা দল ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। সব শেষে রাতে হকিতে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ভারত। দিনভর যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics

Aug 07, 2024, 12:09 am IST

সোনার স্বপ্ন অধরাই

জার্মানির কাছে ৩-২ গোলে হেরে ফাই‌নালে উঠতে ব্যর্থ ভারতীয় হকি দল।
Aug 07, 2024, 12:00 am IST

এগিয়ে গেল জার্মানি

চতুর্থ কোয়ার্টারে ভারতের বিরুদ্ধে ৩-২ গোলে এগিয়ে গেল জার্মানি।
Aug 06, 2024, 11:32 pm IST

খেলার ফল ২-২

জার্মানির বিরুদ্ধে ম্যাচে সমতা ফিরিয়ে আনল ভারত। ম্যাচের ফল ২-২। গোল করলেন সুখজিৎ সিং।
Aug 06, 2024, 11:10 pm IST

এগিয়ে গেল জার্মানি

হকির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গেল জার্মানি। গোল করলেন ক্রিস্টোফার।
Aug 06, 2024, 10:57 pm IST

জার্মানির গোল শোধ

দ্বিতীয় কোয়ার্টারে ভারতের বিরুদ্ধে সমতা ফিরিয়ে আনল জার্মানি। খেলার ফল ১-১।
Aug 06, 2024, 10:52 pm IST

শেষ প্রথম কোয়ার্টার

হকিতে জার্মানির বিরুদ্ধে প্রথম কোয়ার্টার শেষে ১-০ ফলে এগিয়ে আছে ভারত।
Aug 06, 2024, 10:51 pm IST

পদক নিশ্চিত করলেন ভিনেশ

মহি‌লাদের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিয়ে পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগাট। প্যারিসে চতুর্থ পদক নিশ্চিত হল ভারতের।
Aug 06, 2024, 10:44 pm IST

ফাই‌নালে ভিনেশ

কিউবার গুজমান‌ লোপেজের বিরুদ্ধে ৫-০ ফলে জিতে ফাইনালে ভিনেশ ফোগাট।
Aug 06, 2024, 10:41 pm IST

এগিয়ে গেল ভারত

প্রথম কোয়ার্টারেই জার্মানির বিরুদ্ধে এগিয়ে ১-০ গোলে এগিয়ে গেল ভারত। পর পর পেনাল্টি কর্ণার পাচ্ছে ভারত।
Aug 06, 2024, 10:38 pm IST

এগিয়ে গেলেন ভিনেশ

কিউবার গুজমান‌ লোপেজের বিরুদ্ধে ১-০ ফলে এগিয়ে আছেন ভিনেশ ফোগাট।
Aug 06, 2024, 10:32 pm IST

শুরু হয়ে গেল হকির মেগা ম্যাচ

শুরু হয়ে গেল হকির দ্বিতীয় সেমিফাইনাল, জার্মানির বিরুদ্ধে খেলছে ভারত। অমিত রুইদাসের লাল কার্ড থাকায় এই ম্যাচে ভারতের স্কোয়াড ১৫ জনের। শুরুতেই পেনাল্টি কর্ণার পেল ভারত।
Aug 06, 2024, 10:13 pm IST

হকির মেগা ম্যাচ

পুরুষদের হকির দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হচ্ছে ভারত। জিতলেই পদক নিশ্চিত ভারতীয় হকি দলের। টোকিওতে ব্রোঞ্জ জিতেছিল ভারত।
Aug 06, 2024, 10:11 pm IST

একটু পরেই নামছেন ভিনেশ

পদক থেকে এক ধাপ দূরে ভিনেশ ফোগাট। একটু পরেই সেমিফাইনাল ম্যাচে খেলতে নামছেন কিউবার গুজমান‌ লোপেজের বিরুদ্ধে।
Aug 06, 2024, 9:03 pm IST

ভিনেশের জন্য গর্বিত ভারত

টোকিও অ‌লিম্পিক্সের সোনাজয়ীকে যেভাবে হারিয়েছেন তাতে ভিনেশ ফোগাটের জন্য গোটা দেশ গর্বিত, জানিয়েছেন বজরং পুনিয়া।
Aug 06, 2024, 9:00 pm IST

সোনা জিতবেন ভিনেশ!

মহিলাদের কুস্তিতে সেমিফাইনালে উঠেছেন ভিনেশ ফোগাট। এবার ভিনেশ ভোগাট সোনা ঘরে নিয়ে আসবেন বলে আশাবাদী কোচ মহাবীর ফোগাট।
Aug 06, 2024, 7:29 pm IST

হকিতে ফাইনালে নেদারল্যান্ডস

পুরুষদের হকিতে ফাইনালে নেদারল্যান্ডস। স্পেনকে ৪-০ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডস।
Aug 06, 2024, 7:16 pm IST

চলছে হকির প্রথম সেমিফাইনাল

হকির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও স্পেন। ২ গোলে এগিয়ে আছেন নেদারল্যান্ডস।
Aug 06, 2024, 6:21 pm IST

ব্যর্থ হ‌লেন কিরণ পাহাল

মহি‌লাদের ৪০০ মিটার রিপেচেজ ইভেন্টে সেমিফাইনালে উঠতে পারলেন না ভারতের কিরণ পাহাল।
Aug 06, 2024, 5:34 pm IST

ভিনেশের প্রতিপক্ষ কে?

সেমিফাইনাল ম্যাচে ভিনেশ ফোগাটের প্রতিপক্ষ হতে চলেছেন কিউবার গুজমান‌ লোপেজ।
Aug 06, 2024, 4:24 pm IST

সেমিফাইনালে ভিনেশ

মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভিনেশ ফোগাট। আজ রাতেই সেমিফাইনাল ম্যাচে নামবেন ভিনেশ।
Aug 06, 2024, 4:19 pm IST

পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভিনেশ

মহিলাদের ৫০ কেজি কুস্তিতে সেমিফাইনালে উঠলেন ভিনেশ ফোগাট। ৭-৫ ফলে জিতে সেমিফাইনালে উঠলেন ভিনেশ।
Aug 06, 2024, 4:10 pm IST

কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু

কোয়ার্টার ফাইনালে নামলেন ভিনেশ ফোগাট। ২-০ ফলে এগিয়ে আছেন ভিনেশ।
Aug 06, 2024, 3:39 pm IST

ফাইনালে নীরজ

প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিন থ্রো ইভেন্টে ফাইনালে প্রবেশ করলেন নীরজ চোপড়া।
Aug 06, 2024, 3:23 pm IST

নামলেন নীরজ

জ্যাভলিন থ্রো ইভেন্টে নামলেন নীরজ চোপড়া। প্রথম থ্রো ৮৯.৩৪ মিটার করলেন।
Aug 06, 2024, 3:07 pm IST

জিতলেন ভিনেশ

কুস্তির প্রথম ম্যাচেই গতবারের অলিম্পিক্স চ্যাম্পিয়নকে ৩-২ ফলে হারালেন ভিনেশ ফোগাট।
Aug 06, 2024, 3:04 pm IST

টিটিতে পরাজয় ভারতের

টেবল টেনিসে দলগত ইভেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে চিনের কাছে ০-৩ ফলে পরাজিত ভারত।
Aug 06, 2024, 2:37 pm IST

টিটিতে চাপ বাড়ছে ভারতের

টেবল টেনিসে দলগত ইভেন্টের দ্বিতীয় ম্যাচেও হার ভারতের। ০-২ ফলে পিছিয়ে ভারত।
Aug 06, 2024, 2:27 pm IST

তৃতীয় থ্রো করলেন কিশোর

জ্যাভলিনের যোগ্যতা অর্জন পর্বের ইভেন্টে তৃতীয় থ্রো ৮০.২১ মিটার করলেন কিশোর জেনা। আপাতত নবম স্থানে আছেন তিনি। সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন কিশোর।
Aug 06, 2024, 2:19 pm IST

দ্বিতীয় থ্রো বাতিল কিশোরের

জ্যাভলিনে চাপে ভারতের কিশোর জেনা। দ্বিতীয় থ্রো ৮০ মিটারের কম হওয়ায় সেটা বাতিল করা হল।
Aug 06, 2024, 2:06 pm IST

লড়াইয়ে অচন্ত শরৎ কমল

টেবল টেনিসে দলগত ইভেন্টের দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে নামছেন শরৎ কমল। প্রথম গেমে জয় পেলেন।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+