প্যারিস অলিম্পিক্সে রবিবার একাধিক ইভেন্টে খেলতে নামছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে মূলত ফোকাসে থাকবে তিনটি খেলা। বক্সিং, হকি এবং ব্যাডমিন্টন। মহিলাদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন লাভলিনা বরগোঁহাই। এই ম্যাচ জিতলেই পদক নিশ্চিত তাঁর। হকিতে কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।
ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনাল ম্যাচে লক্ষ্য সেন নামছেন। তাঁর প্রতিপক্ষ ভিক্টর অ্যালেক্সসেন। এই ম্যাচ জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে লক্ষ্য সেনের। ভারতীয় শাটলারের থেকে রয়েছে বিরাট প্রত্যাশা। এছাড়াও ডিঙি রেস, স্টিপলচেজ, সহ একাধিক ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন ভারতীয়রা। রবিবাসরীয় অলিম্পিক্সের যাবতীয় আপডেট ও তথ্য তুলে ধৱা হল এই প্রতিবেদনে।
Aug 04, 2024, 8:38 pm IST
সোনা জিতলেন জকোভিচ
পুরুষদের টেনিসের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে৭-৬,৭-৬ ফলে জিতলেন জকোভিচ। প্যারিসে সোনা জিতলেন জকোভিচ।
Aug 04, 2024, 7:36 pm IST
ফের ব্যর্থ ভারত
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ বিজয়বীর সিধু এবং অনীশ।
Aug 04, 2024, 7:18 pm IST
এগিয়ে গেলেন জকোভিচ
পুরুষদের টেনিসের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে প্রথম সেটে ৭-৬ ফলে জিতে গেলেন জকোভিচ।
Aug 04, 2024, 7:17 pm IST
সিন্ধুর সমবেদনা
অলিম্পিক্সের মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসে সেমিফাইনালের খেলার মধ্যেই চোট পান ক্যারোলিনা মারিন। ফলে কোর্টে নামতে পারেননি ক্যারোলিনা তাঁকে সমবেদনা জানালেন পিভি সিন্ধু।
মহিলাদের শ্যুটিংয়ে স্কিটের যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিল ভারত। মহেশ্বরী চৌহান ১৪তম এবং রাজা ধীলোঁ ২৩তম স্থানে শেষ করলেন। দুজনেই ফাইনাল উঠতে ব্যর্থ হলেন।
Aug 04, 2024, 5:30 pm IST
টেনিসে মেগা ম্যাচ
পুরুষদের টেনিসের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন জকোভিচ এবং আলকারাজ।সোনা জয়ের সুযোগ দুই তারকার সামনে।
Aug 04, 2024, 5:28 pm IST
শ্যুটিং আপডেট
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্টেজ ২-র খেলা শুরু। বিজয়বীর সিধু ২৯৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছেন।
Aug 04, 2024, 4:26 pm IST
পরাজিত লক্ষ্য সেন
সোনার স্বপ্ন অধরাই রয়ে গেল লক্ষ্য সেনের। সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের বিরুদ্ধে হারলেন লক্ষ্য সেন। ২০-২২, ১৪-২১ ফলে হার লক্ষ্য সেনের।
Aug 04, 2024, 4:16 pm IST
দুরন্ত লড়াই
ভিক্টর আলেক্সসেনের বিরুদ্ধে প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমের বিরতিতে ১১-১০ ফলে এগিয়ে আছেন লক্ষ্য সেন।
Aug 04, 2024, 4:02 pm IST
পিছিয়ে গেলেন লক্ষ্য
ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের বিরুদ্ধে প্রথম গেমেই হার লক্ষ্য সেনের। ২০-২২ ফলে হারলেন লক্ষ্য।
Aug 04, 2024, 3:39 pm IST
হতাশ করলেন জেসউইন
পুরুষদের লং জাম্প যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিলেন ভারতের জেসউইন অলড্রিন। অ্যাথলেটিক্সে ভারতের ব্যর্থতা অব্যাহত।
Aug 04, 2024, 3:37 pm IST
নজরে লক্ষ্য সেন
পুরুষদের ব্যাডমিন্টনের সেমিফাইনালে খেলতে নেমেছেন লক্ষ্য সেন। তাঁর প্রতিপক্ষ ভিক্টর আক্সেলসেন।
Aug 04, 2024, 3:32 pm IST
বক্সিংয়ে হার লাভলিনার
বক্সিংয়ে ফের স্বপ্নভঙ্গ। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন লাভলিনা। মহিলাদের ৭৫ কেজি বিভাগে চিনের লি কিয়ানের কাছে ১-৪ ফলে পরাজিত লাভলিনা।
Aug 04, 2024, 3:16 pm IST
সেমিতে ভারত
ব্রিটেনকে টাইব্রেকারে ৪-২ ফলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
Aug 04, 2024, 3:03 pm IST
ফল ১-১
চলছে ভারত ব্রিটেনের মধ্যে হকির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হল ১-১ গোলে।
Aug 04, 2024, 2:45 pm IST
শেষ তৃতীয় কোয়ার্টার
ভারত বনাম ব্রিটেন ম্যাচের তৃতীয় কোয়ার্টার শেষ। খেলার ফল ১-১।
Aug 04, 2024, 2:43 pm IST
ব্যর্থ হলেন পারুল
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন পারুল চৌধুরী। অষ্টম স্থানে শেষ করলেন ভারতীয় অ্যাথলিট।
Aug 04, 2024, 2:23 pm IST
তৃতীয়স্থানে বিজয়বীর-অনীশ
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্টেজ ১-র খেলার পর তৃতীয়স্থানে আছেন বিজয়বীর-অনীশ।
Aug 04, 2024, 2:11 pm IST
গোল শোধ ব্রিটেনের
লিড বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ হল ভারত। গোল শোধ করে দিল ব্রিটেন। দ্বিতীয় কোয়ার্টার শেষে খেলার ফল ১-১।
Aug 04, 2024, 2:05 pm IST
এগিয়ে গেল ভারত
ব্রিটেনের বিরুদ্ধে হকি ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল ভারত। গোল করলেন হরমনপ্রীত।
Aug 04, 2024, 2:00 pm IST
বড় ধাক্কা ভারতের
লাল কার্ড দেখলেন রুইদাস। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হবে ভারতকে।
Aug 04, 2024, 1:50 pm IST
শেষ প্রথম কোয়ার্টার
ভারত ব্রিটেনের মধ্যে হকি ম্যাচের প্রথম কোয়ার্টারের খেলা শেষ। ম্যাচের ফল ০-০।
Aug 04, 2024, 1:46 pm IST
অ্যাথলেটিক্সের আপডেট
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ রাউন্ড ওয়ানে ট্র্যাকে নেমেছেন ভারতের পারুল চৌধুরী। ২০০০ মিটার শেষে বর্তমানে দশম স্থানে আছেন পারুল।
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে প্রথম সিরিজের পর ৬ নম্বরে আছেন বিজয়বীর সিধু। প্রথম ছয় জন ফাইনালের টিকিট পাবেন
Aug 04, 2024, 11:43 am IST
পতাকা বাহক মনু ভাকের
প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের মহিলা অ্যাথলিটদের মধ্যে পতাকা বাহকের দায়িত্ব পেলেন জোড়া পদকজয়ী মনু ভাকের।
Aug 04, 2024, 10:55 am IST
নিশান্তের পরাজয় নিয়ে বিতর্ক
ভারতীয় বক্সার নিশান্ত দেবের অলিম্পিক্সে পরাজয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেন্দ্র সিং সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমার মনে হয় লড়াইটা খুব টানটান ছিল। জানি না স্কোরিং সিস্টেমটা কী। নিশান্ত তুমি খুব ভালো খেলেছ।
Aug 04, 2024, 9:43 am IST
নজরে হকি ও বক্সিং
টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী লাভলিনা রবিবার নামছেন আরও একটি পদক নিশ্চিত করতে। বক্সিংয়ে মহিলাদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার নামছেন ভারতীয় বক্সার। তাঁর প্রতিপক্ষ চিনের লি কিয়ান। অন্যদিকে হকির কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে নামছে ভারত।
Aug 04, 2024, 9:41 am IST
লক্ষ্যকে ঘিরে প্রত্যাশার পাহাড়
সিন্ধু, প্রণয়রা ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় ভারতীয় ব্যাডমিন্টনের আশা এখন লক্ষ্য সেনকে ঘিরে। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনাল ম্যাচে লক্ষ্য সেন নামছেন। তাঁর প্রতিপক্ষ ভিক্টর আক্সেলসেন। বিকেল ৩.৩০ মিনিটে তাঁর খেলা শুরু হওয়ার কথা আছে।
READ MORE
9:41 AM, 4 Aug

9:43 AM, 4 Aug
নজরে হকি ও বক্সিং
টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী লাভলিনা রবিবার নামছেন আরও একটি পদক নিশ্চিত করতে। বক্সিংয়ে মহিলাদের ৭৫ কেজি বিভাগে কোয়ার্টার নামছেন ভারতীয় বক্সার। তাঁর প্রতিপক্ষ চিনের লি কিয়ান। অন্যদিকে হকির কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে নামছে ভারত।
10:55 AM, 4 Aug
নিশান্তের পরাজয় নিয়ে বিতর্ক
ভারতীয় বক্সার নিশান্ত দেবের অলিম্পিক্সে পরাজয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেন্দ্র সিং সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমার মনে হয় লড়াইটা খুব টানটান ছিল। জানি না স্কোরিং সিস্টেমটা কী। নিশান্ত তুমি খুব ভালো খেলেছ।
11:43 AM, 4 Aug
পতাকা বাহক মনু ভাকের
প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের মহিলা অ্যাথলিটদের মধ্যে পতাকা বাহকের দায়িত্ব পেলেন জোড়া পদকজয়ী মনু ভাকের।
12:45 PM, 4 Aug
৬ নম্বরে বিজয়বীর
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে প্রথম সিরিজের পর ৬ নম্বরে আছেন বিজয়বীর সিধু। প্রথম ছয় জন ফাইনালের টিকিট পাবেন
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ রাউন্ড ওয়ানে ট্র্যাকে নেমেছেন ভারতের পারুল চৌধুরী। ২০০০ মিটার শেষে বর্তমানে দশম স্থানে আছেন পারুল।
1:50 PM, 4 Aug
শেষ প্রথম কোয়ার্টার
ভারত ব্রিটেনের মধ্যে হকি ম্যাচের প্রথম কোয়ার্টারের খেলা শেষ। ম্যাচের ফল ০-০।
2:00 PM, 4 Aug
বড় ধাক্কা ভারতের
লাল কার্ড দেখলেন রুইদাস। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হবে ভারতকে।
2:05 PM, 4 Aug
এগিয়ে গেল ভারত
ব্রিটেনের বিরুদ্ধে হকি ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল ভারত। গোল করলেন হরমনপ্রীত।
2:11 PM, 4 Aug
গোল শোধ ব্রিটেনের
লিড বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ হল ভারত। গোল শোধ করে দিল ব্রিটেন। দ্বিতীয় কোয়ার্টার শেষে খেলার ফল ১-১।
2:23 PM, 4 Aug
তৃতীয়স্থানে বিজয়বীর-অনীশ
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্টেজ ১-র খেলার পর তৃতীয়স্থানে আছেন বিজয়বীর-অনীশ।
2:43 PM, 4 Aug
ব্যর্থ হলেন পারুল
মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেন পারুল চৌধুরী। অষ্টম স্থানে শেষ করলেন ভারতীয় অ্যাথলিট।
2:45 PM, 4 Aug
শেষ তৃতীয় কোয়ার্টার
ভারত বনাম ব্রিটেন ম্যাচের তৃতীয় কোয়ার্টার শেষ। খেলার ফল ১-১।
3:03 PM, 4 Aug
ফল ১-১
চলছে ভারত ব্রিটেনের মধ্যে হকির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হল ১-১ গোলে।
3:16 PM, 4 Aug
সেমিতে ভারত
ব্রিটেনকে টাইব্রেকারে ৪-২ ফলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
3:32 PM, 4 Aug
বক্সিংয়ে হার লাভলিনার
বক্সিংয়ে ফের স্বপ্নভঙ্গ। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন লাভলিনা। মহিলাদের ৭৫ কেজি বিভাগে চিনের লি কিয়ানের কাছে ১-৪ ফলে পরাজিত লাভলিনা।
3:37 PM, 4 Aug
নজরে লক্ষ্য সেন
পুরুষদের ব্যাডমিন্টনের সেমিফাইনালে খেলতে নেমেছেন লক্ষ্য সেন। তাঁর প্রতিপক্ষ ভিক্টর আক্সেলসেন।
3:39 PM, 4 Aug
হতাশ করলেন জেসউইন
পুরুষদের লং জাম্প যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিলেন ভারতের জেসউইন অলড্রিন। অ্যাথলেটিক্সে ভারতের ব্যর্থতা অব্যাহত।
4:02 PM, 4 Aug
পিছিয়ে গেলেন লক্ষ্য
ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের বিরুদ্ধে প্রথম গেমেই হার লক্ষ্য সেনের। ২০-২২ ফলে হারলেন লক্ষ্য।
4:16 PM, 4 Aug
দুরন্ত লড়াই
ভিক্টর আলেক্সসেনের বিরুদ্ধে প্রথম গেমে হারের পর দ্বিতীয় গেমের বিরতিতে ১১-১০ ফলে এগিয়ে আছেন লক্ষ্য সেন।
4:26 PM, 4 Aug
পরাজিত লক্ষ্য সেন
সোনার স্বপ্ন অধরাই রয়ে গেল লক্ষ্য সেনের। সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের বিরুদ্ধে হারলেন লক্ষ্য সেন। ২০-২২, ১৪-২১ ফলে হার লক্ষ্য সেনের।
5:28 PM, 4 Aug
শ্যুটিং আপডেট
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্টেজ ২-র খেলা শুরু। বিজয়বীর সিধু ২৯৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছেন।
5:30 PM, 4 Aug
টেনিসে মেগা ম্যাচ
পুরুষদের টেনিসের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন জকোভিচ এবং আলকারাজ।সোনা জয়ের সুযোগ দুই তারকার সামনে।
5:47 PM, 4 Aug
ভারতের বিদায়
মহিলাদের শ্যুটিংয়ে স্কিটের যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিল ভারত। মহেশ্বরী চৌহান ১৪তম এবং রাজা ধীলোঁ ২৩তম স্থানে শেষ করলেন। দুজনেই ফাইনাল উঠতে ব্যর্থ হলেন।
অলিম্পিক্সের মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলসে সেমিফাইনালের খেলার মধ্যেই চোট পান ক্যারোলিনা মারিন। ফলে কোর্টে নামতে পারেননি ক্যারোলিনা তাঁকে সমবেদনা জানালেন পিভি সিন্ধু।
7:18 PM, 4 Aug
এগিয়ে গেলেন জকোভিচ
পুরুষদের টেনিসের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে প্রথম সেটে ৭-৬ ফলে জিতে গেলেন জকোভিচ।
7:36 PM, 4 Aug
ফের ব্যর্থ ভারত
পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ বিজয়বীর সিধু এবং অনীশ।
8:38 PM, 4 Aug
সোনা জিতলেন জকোভিচ
পুরুষদের টেনিসের ফাইনালে আলকারাজের বিরুদ্ধে৭-৬,৭-৬ ফলে জিতলেন জকোভিচ। প্যারিসে সোনা জিতলেন জকোভিচ।
Paris Olympics 2024 Live Updates: Stay updated with latest Bengali news and highlights from the Paris Olympics 2024 on august 4. Get the latest schedules, results, medal tallies, and Gold, Silver, Bronze winners from India.