Paris Olympics 2024 Live Updates: পদক তালিকার শীর্ষে আমেরিকা, বর্ণময় সমাপ্তি প্যারিস অলিম্পিক্সের

রবিবার প্যারিস অলিম্পিক্সের শেষ দিন। ইতিমধ্যেই একাধিক ইভেন্ট শেষ হয়েছে। শেষ দিনে বেশ কিছু ইভেন্ট আছে। ভারতীয়দের প্যারিস অলিম্পিক্সে যাত্রার সমাপ্তি হয়েছে। শেষ পর্যন্ত ভারতের ঘরে এসেছে ছয়টি পদক। এবার ভারতের কোনও অ্যাথলিট সোনা জিততে পারলেন না। পাঁচটি ব্রোঞ্জ ও একটি রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।

রবিবার রাত ১২.৩০ মিনিট(ভারতীয় সময় অনুসারে) সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি তারকা পিআর শ্রীজেশ ও শ্যুটার মানু ভাকের। এছাড়াও নজর থাকবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের ইস্যুর শুনানির দিকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের রায় ঘোষণা হতে পারে আজ। অলিম্পিক্সের যাবতীয় আপডেট ও তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Olympics

Aug 12, 2024, 2:56 am IST

সমাপ্তি ভাষণ আইওসি সভাপতির

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি ভাষণ দিলেন আইওসি সভাপতি টমাস বাখ।
Aug 12, 2024, 2:06 am IST

পরের অলিম্পিক্স আমেরিকাতে

আবার ৪ বছরের অপেক্ষা। ২০২৮ সালে অলিম্পিক্স গেমস আয়োজিত হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে। আগামী চার বছর অলিম্পিক্সের পতাকা থাকবে আমেরিকাতে।
Aug 12, 2024, 2:05 am IST

শুরু লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান

বর্ণময় সমাপ্তি অনুষ্ঠান প্যারিসে। স্টেডিয়াম জুড়ে চলছে লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী। ঐতিহ্য মেনে উড়ানো হল গ্রীসের পতাকা।
Aug 12, 2024, 1:38 am IST

শেষ পদক প্রদান

মহিলা ম্যারাথন ইভেন্টের পদক প্রদান করলেন আইওসি সভাপতি টমাস বাখ।
Aug 12, 2024, 1:20 am IST

প্রবেশ করল আমেরিকা

সবার শেষে প্রবেশ করল আমেরিকা। কারণ আগামী ২০২৮ সালের অলিম্পিক্সের আসর বসবে আমেরিকাতে।
Aug 12, 2024, 12:57 am IST

প্রবেশ করছেন বাকি অ্যাথলিটরা

পতাকা বাহকদের পর এবার সমাপ্তি অনুষ্ঠানে প্রবেশ করছেন দেশগুলির বাকি অ্যাথলিটরা।
Aug 12, 2024, 12:53 am IST

প্রবেশ করল ভারত

ভারতের মনু ভাকের এবং শ্রীজেশ সমাপ্তি অনুষ্ঠানের প্যারেডে প্রবেশ করলেন।
Aug 12, 2024, 12:47 am IST

মাঠে প্রবেশ করছে দেশগুলি

ঐতিহ্য মেনে প্যারেডে প্রথম প্রবেশ করল গ্রীস। এরপর আয়োজক দেশ ফ্রান্স, তারপর একে একে অন্য দেশগুলি মাঠে প্রবেশ করছে।
Aug 12, 2024, 12:44 am IST

উপস্থিত ফরাসি প্রেসিডেন্ট

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আইওসি সভাপতি টমাস বাখ। অনুষ্ঠানের শুরুতে গাওয়া হল ফ্রান্সের জাতীয় সংগীত।
Aug 12, 2024, 12:41 am IST

পরিচালনায় টমাস জলি

উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সমাপ্তি অনুষ্ঠান পরিচালনায় টমাস জলি। এবার শ্যেন নদীতে নয় স্টেডিয়ামে হচ্ছে সমাপ্তি অনুষ্ঠান। মোট ২৭০ শিল্পী অংশ নিয়েছেন। উপস্থিত আছেন ৭০ হাজার দর্শক।
Aug 12, 2024, 12:36 am IST

শুরু সমাপ্তি অনুষ্ঠান

শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান। সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা।
Aug 12, 2024, 12:32 am IST

ভারতের পতাকা বাহক মনু-শ্রীজেশ

অ‌লিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক মনু ভাকের ও শ্রীজেশ।
Aug 12, 2024, 12:30 am IST

মোদীর অভিনন্দন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। প্যারিস গেমসে ভারত ৫টি ব্রোঞ্জ এবং ১টি রুপোর পদক সহ ৬টি পদক জিতেছে।
Aug 11, 2024, 11:56 pm IST

কিছুক্ষণ পর শুরু সমাপ্তি অনুষ্ঠান

প্যারিস অ‌লিম্পিক্সের যবনিকা পতন হতে চলেছে, কিছুক্ষণ পর শুরু সমাপ্তি অনুষ্ঠান।
Aug 11, 2024, 9:36 pm IST

পদক হারাল আমেরিকা

আমেরিকার জিমন্যাস্ট জর্ডান চিলেসকে ব্রোঞ্জ পদক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। বিচারকদের ভুল সিদ্ধান্তে পদক পান তিনি।
Aug 11, 2024, 9:33 pm IST

পদক তালিকার শীর্ষে আমেরিকা

১২৬টি পদক নিয়ে শীর্ষে আমেরিকা, ৯১টি পদক জিতে দ্বিতীয় স্থানে চিন। তিনে থাকা জাপানের পদক সংখ্যা ৪৫। ছয়টি পদক নিয়ে ভারত ৭১ নম্বরে।
Aug 11, 2024, 8:52 pm IST

সমাপ্তি অ‌নুষ্ঠানের আগে অশান্তি

কয়েক ঘণ্টা পরই প্যারিসে শুরু হবে অ‌লিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান। তার আগে আইফেল টাওয়ারের মাথায় চেপে পড়েন এক যুবক। ফলে পুরো এলাকা খালি করে দেয় পুলিশ।
Aug 11, 2024, 7:58 pm IST

আগ্রহী মিশর

ভারতেই মতোই ২০৩৬ সা‌লের অলিম্পিক্স আয়োজনে আগ্রহী মিশরও। ইতিপূর্বেই ভারতসহ একাধিক দেশ আগ্রহ প্রকাশ করেছে।
Aug 11, 2024, 5:13 pm IST

ভিনেশ মামলার রায়

আরও পিছিয়ে গেল ভিনেশ মামলার রায়দান। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে রায়দানের জন্য সময়সীমা ১৩ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
Aug 11, 2024, 3:57 pm IST

সিফানের নজির

প্রথম মহিলা হিসেবে প্যারিস অলিম্পিক গেমসে ম্যারথনে সোনা জিতলেন নেদারল্যান্ডসের সিফান হাসান
Aug 11, 2024, 3:55 pm IST

নাদিমকে সম্মান

প্যারিস অলিম্পিক্সে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন। আরশাদ নাদিমকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হিলাল-ই-ইমতিয়াজ দেওয়ার কথা জানিয়েছেন পাক প্রেসিডেন্ট।
Aug 11, 2024, 1:52 pm IST

খেলিফের কড়া পদক্ষেপ

লিঙ্গ বিতর্কে নেটদুনিয়ায় প্রবল আক্রমণের মুখে পড়েন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফে। আলজেরিয়ার বক্সার অনলাইন হেনস্তা নিয়ে আইনি অভিযোগ দায়ের করেছেন।
Aug 11, 2024, 1:06 pm IST

প্রস্তুতি শুরু লক্ষ্য সেনের

প্যারিস অলিম্পিক্সের অধ্যায় ভুলে নতুনভাবে প্রস্তুতি শুরু করে দিলেন লক্ষ্য সেন। অনুশীলন শুরু করলেন বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে।
Aug 11, 2024, 12:10 pm IST

কড়া অবস্থান বিশ্ব কুস্তি সংস্থার

ভিনেশ ইস্যুতে কঠোর অবস্থান বিশ্ব কুস্তি সংস্থার। ভিনেশে ঘটনা দুঃখজনক বললেও নিয়ম পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা।
Aug 11, 2024, 11:10 am IST

দেশে ফিরলেন আরশাদ

প্যারিস অ‌লিম্পিক্সে সোনা জিতে পাকিস্তানে ফিরলেন আরশাদ নাদিম। রাজকীয়ভাবে স্বাগত জানানো হল সোনাজয়ীকে।
Aug 11, 2024, 9:41 am IST

বিন্দ্রাকে বিশেষ সম্মান

অলিম্পিক্স অর্ডারে সম্মানিত হলেন অভিনব বিন্দ্রা। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সোনাজয়ী শ্যুটার। অলিম্পিক্সের প্রতি কোনও অ্যাথলিটের সার্ভিসকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়।
Aug 11, 2024, 9:39 am IST

বাড়বে পদক সংখ্যা?

ভারতীয়দের যাবতীয় ইভেন্ট শেষ হয়েছে। তবে পদক জয়ের একটা ক্ষীণ আশা আছে ভিনেশ ফোগাটকে ঘিরে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের রায় ঘোষণা হতে পারে আজ। রায় পক্ষে গেলে বাড়বে ভারতের পদক সংখ্যা।
Aug 11, 2024, 9:38 am IST

ভারতের পতাকা বাহক

অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি তারকা পিআর শ্রীজেশ ও জোড়া ব্রোঞ্জজয়ী মানু ভাকের। ভারতের ঘরে এসেছে ছয়টি পদক।
Aug 11, 2024, 9:36 am IST

অলিম্পিক্সের শেষ দিন

প্যারিস অ‌লিম্পিক্সের সমাপ্তি হতে হলেছে আজ। গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিক্স গেমসের যবনিকা পতন হবে আজ রাতেই। রবিবার রাত ১২.৩০ মিনিট(ভারতীয় সময় অনুসারে) সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+